Posts

Showing posts with the label এক মুহুর্তে

বিজেপির ডাকা বন্ধে টোটো নিয়ে প্রচার করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীর হামলা

Image
খবর দিনভোর, নিজস্ব প্রতিবেদনঃ নৈহাটি - মঙ্গলবার নৈহাটি বিজেপি কর্মী সৌমজিৎ মোদক বিজেপির ডাকা বন্ধে টোটো নিয়ে প্রচার করে বাড়ি ফেরার পথে তৃণমূল  দুষ্কৃতীরা তার উপর হামলা চালায় তাকে বেধরক মারধর করে এবং তার বাড়ি এবং টোটো ভাঙচুর করে বলে অভিযোগ । * যদিও তৃনমুলে পক্ষ থেকে  এই ঘটনা অস্বীকার করেছে। তবে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি বলেন আজ এই অত্যাচার করছে তৃণমূল। আগামী দিনে তারাও এই অত্যাচারের মুখে পড়বে। যদিও সমস্ত বিষয় নিয়ে নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু পুলিশ কোন পদক্ষেপ নেয়নি বা কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করেনি। 

একই দিনে সরস্বতী পূজো ভ্যালেন্টাইন্স ডে! পলাশ ও গোলাপে ছেয়ে গেছে ফুলের বাজার।

Image
 একই দিনে সরস্বতী পূজো ভ্যালেন্টাইন্স ডে! পলাশ গোলাপে ছেয়ে গেছে ফুলের বাজার। খবর দিনভোর,সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ- আগামী ১৪ই ফেব্রুয়ারি এবার উৎসবের পরিধি আরো বড়। একই দিনে সরস্বতী পুজো ও ভ্যালেন্টাইনস ডে। উৎসবের আনন্দ আরো দুইগুণ হবে। একই দিনে পড়েছে সরস্বতী পুজো ও ভ্যালেন্টাইনস ডে, নবীন থেকে তরুণ সবার চলছে এই বিশেষ দিনটি উপলক্ষে জোরদার প্ল্যান। সরস্বতী পুজো মানে পলাশ ফুল আর ভ্যালেন্টাইনস ডে মানে গোলাপ ফুল। সরস্বতী পুজোর ক্ষেত্রে পলাশ ফুল অপরিহার্য। অপরদিকে নিজের ভালোবাসার মানুষকে গোলাপ ফুল দিয়ে ভ্যালেন্টাইন্সডে তে ভালবাসা নিবেদন করার সার্থকথাই আলাদা। ইতিমধ্যে শিলিগুড়ির বিধান মার্কেট থেকে হসপিটাল মোড় বিভিন্ন বাজার গুলিতে ফুলের দোকানগুলিতে দেখা যাচ্ছে পলাশ ফুল ও গোলাপ ফুলের সম্ভার। পলাশ ও গোলাপ ফুলের বাহারি ছটায় সৌন্দর্য বেড়ে গিয়েছে ফুলের দোকানগুলিতে। এই বিষয়ে এক ফুল ব্যবসায়ী জানিয়েছেন, এখনো সেই ভাবে পলাশ ফুল ও গোলাপ ফুল বিক্রি শুরু হয়নি তবে আশা করছেন এবার এই দুটি ফুল ভালোই বিক্রি হবে ।কারণ একই দিনে পড়েছে ভ্যালেন্টাইনস ডে ও সরস্বতী পুজো তাই পলাশফুল ও গোলাপ ফুলের চাহিদা থা...

প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আগামী ৭ ই ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ

Image
 *প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আগামী ৭ ই ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পা ফুলে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। তাই বৃহস্পতিবার আদালতে এলেও শুনানি কক্ষে পৌঁছনোর জন্য সিঁড়ি চড়তে অসুবিধা হয় তাঁর। আইনজীবী সে কথা জানিয়েছিলেন বিচারককে। বিচারক জানালেন, কোর্ট লকআপ চত্বর থেকে ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো হোক তাঁকে। আদালতে থাকলেও তাই আপাতত ভার্চুয়াল মাধ্যমেই শুনানিতে যোগ দিলেন পার্থ। তাঁর তরফে জামিনের আবেদন করা হয়নি। বৃহস্পতিবার আদালতে পৌঁছলেও সিঁড়ি দিয়ে উপরে উঠে শুনানি কক্ষে পৌঁছতে পারেননি নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত পার্থ। তাঁর আইনজীবী জানিয়েছেন, পা ফুলে থাকায় হাঁটতে সমস্যা হচ্ছে। ওঁকে যাতে শুনানি কক্ষে উপস্থিত হতে না হয়, তার আবেদন জানান আইনজীবী। এর পরেই বিচারক জানতে চান, কোর্ট লকআপ থেকে তাঁকে ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো যায় কি না। যদিও পুলিশ জানায়, কোর্ট লকআপে ইন্টারনেট পরিষেবার সমস্যা রয়েছে। এর পরেই বিচারক কোর্ট লকআপ চত্বর থেকে ভার্চুয়াল মাধ্যমে তাঁকে হাজির করানোর কথা জানিয়েছেন। এখন সেখানে বসেই ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে যোগ দিয়েছেন পার্থ।এর...