Posts

Showing posts with the label westbengal news

শুভেন্দুর হাত ধরে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান

Image
 খবর দিনভর, নন্দীগ্রাম: বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে তৃণমূলে ভাঙ্গন। হরিপুর পার্টি অফিসে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করলো তৃণমূলের ২ সদস্য সহ সিপিআইএম এর এক সদস্য।সোনাচুরা গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত তৃণমূলের সদস্য সমরেশ মন্ডল,নন্দীগ্রাম দুই পঞ্চায়েত সমিতির তৃণমূলের নির্বাচিত সদস্য শর্মিষ্ঠা বেরা সেনাপতি এবং সিপিআইএম এর বরিষ্ঠ নেতৃত্ব বিদ্যর্থী দাস এই ৩ জন আজ শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন*

বঙ্গে হবে ২ দফায় ভোট , জানালো নির্বাচন কমিশন

Image
 খবর দিনভর, কলকাতা: পশ্চিমবঙ্গে হবে দুটি দফায় বিধানসভা ভোট। রবিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সাংবাদিক সম্মেলন করে স্পষ্টতা জানিয়ে দিল বঙ্গে হতে চলেছে দুটি দফায় ভোট।। প্রথম দফায় ভোট হবে ১৫২ টি কেন্দ্রে এবং দ্বিতীয় দফার ভোট হবে ১৪২ কেন্দ্রে। কমিশনের নির্দেশ অনুযায়ী আগামী ২৩ এপ্রিল হবে প্রথম দফার ভোট এবং ২৯ এপ্রিল হবে দ্বিতীয় দফার ভোট এবং ৪ই মে হবে ভোট গণনা । নয়া দিল্লির বিজ্ঞান ভবন থেকেই স্পষ্টত সাংবাদিক সম্মেলন করেই আনুষ্ঠানিকভাবে ভোটের দিনক্ষণ প্রকাশ করল কমিশন।

ডি এ দেওয়ার ঘোষণা করলো মুখ্যমন্ত্রী

Image
 খবর দিনভর, কলকাতা: কিছু সময়ের পরেই সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচক কমিশনার জানাতে চলেছে কবে হবে বিধানসভা ভোট। কিন্তু তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টার্সস্টোক দিল তার X হ্যান্ডেলে, ঘোষণা করলো মার্চ মাস থেকে মিলে যাবে সরকারি কর্মীদের বকেয়া ডিএ। ২০০৯ সালে ROPA অনুযায়ী বকেয়া ডিএ দেবে রাজ্য সরকার।

থানার সামনে মৃ*তদেহ রেখে বিক্ষোভ পরিবার বর্গের

Image
  খবর দিনভর, মালদা: বিচারাধীন এক বন্দীর মৃ*ত্যুকে ঘিরে শনিবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল মালদার রতুয়া থানা চত্বরে। থানার সামনে মৃ*তদেহ রেখে থানায় ঢুকে তুমুল বিক্ষোভ দেখালেন মৃ*তের পরিবারবর্গ সহ আত্মীয় পরিজনরা। বিক্ষোভদেখানোর সময় বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গেও রীতিমতো বচসা, ধা*ক্কাধাক্কি জড়িয়ে পড়েন বলে খবর। তবে শুধু থানায় ঢুকে নয়। পরে থানার সামনে পথ অবরোধ করেও তারা তুমুল বিক্ষোভ দেখান। যার জেরে চরম উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। যদিও শেষমেশ পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। ঘটনার সূত্রপাত্র হয় এক বিচারাধীন বন্দীর মৃ*ত্যুকে কেন্দ্র করে।জানা গিয়েছে মৃ*ত বন্দির নাম ভোলা মণ্ডল (৫৫)। তার বাড়ি রতুয়া থানার ভাদো গ্রাম পঞ্চায়েত এলাকায়।গত ৯ ফেব্রুয়ারি রতুয়ার ভাদো এলাকায় সেতাবুদ্দিন নামে এক ব্যবসায়ীর আমবাগান থেকে র*ক্তা*ক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে। পরে হাসপাতালে তার মৃ*ত্যু হয়। ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ ভাদো এলাকার ভোলা মণ্ডলসহ আরও তিনজনকে গ্রে*প্তার করে। প্রথমে তাকে চাঁচল সংশোধনাগারে রাখা হয়। পরে মালদা জেলা সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়।পরিব...

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?

Image
 কবে বঙ্গে ভোট? ঘোষিত হবে আজ? খবর দিনভোর, কলকাতা: রবিবার বিকালে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশন পাঁচটি রাজ্য সহ অর্থাৎ পশ্চিমবঙ্গ, আসাম, কেরল, তামিলনাড়ু, পন্ডিচেরি বিধানসভা ভোটের দিনক্ষণ প্রকাশ করতে পারে। কত দফায় হতে চলেছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন তাই জানা যাবে আজ সাংবাদিক সম্মেলন করার পর।  Sir এর আবহে পশ্চিমবঙ্গে এসেছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সহ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কিরকম ভাবে নির্বাচন হতে পারে তাই নিয়ে বৈঠকে হয় এবং আজ কত দফায় কবে থেকে কিভাবে হতে চলেছে বিধানসভা নির্বাচন তা জানা যাবে।

শিলিগুড়ির পুরনিগমের উদ্যোগে সূচনা হল ফুটবল একাডেমির

Image
খবর দিনভোর,নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়িঃ - শিলিগুড়িতে সূচনা হলো ফুটবল একাডেমির।  প্রসঙ্গত শিলিগুড়ি শহরের আশেপাশার এলাকার প্রতিশ্রুতিবান ফুটবলারদের সঠিক পথ দেখাতে চালু করা হলো ফুটবল একাডেমি। শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে চালু হলো এই ফুটবল একাডেমি। প্রসঙ্গত শহর ও শহরের আশেপাশের এলাকার বয়স ভিত্তিক দুটি গ্রুপের মোট ৫০ জন বাছাই করা ফুটবলারদের নিয়ে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়ার মধ্যে উক্ত অ্যাকাডেমী গঠন করা হবে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব।  এছাড়া আরো উপস্থিত ছিলেন মেয়র পারিষদ দুলাল দত্ত, শিলিগুড়ি মহাকুমা পরিষদের সচিব কুন্তল গোস্বামী, এছাড়া আরো অনেকেই।