Posts

Showing posts with the label রাজনীতির খবর

*_তৃণমূল নেতা তাপস রায় লোকসভার নিরাপত্তা নিয়ে প্রতিক্রিয়া_*

Image
 *_তৃণমূল নেতা তাপস রায় লোকসভার নিরাপত্তা নিয়ে প্রতিক্রিয়া_*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা:লোকসভায় বহিরাগত ঢুকে যাওয়া কান্ডে মূল অভিযুক্ত লোলির ঝা প্রসঙ্গে বিধানসভার তৃণমূলের উপমুখ্য সচেতক এবং বিধায়ক তাপস রায় পাল্টা অভিযোগ করেন।এদিন বিধানসভার বাইরে তাপস রায় বলেন স্মৃতি হাঁতড়ে তাঁর মনে হয়েছে যে তার সঙ্গে যে ছবিটা গণমাধ্যমে ভাইরাল হয়েছে সেটি শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ছিলেন তখনকার সময়ের।

*_প্রতিবাদী সভা থেকে তৃণমূলকে আক্রামন করলো শুভেন্দু অধিকারী_*

Image
 *_প্রতিবাদী সভা থেকে  তৃণমূলকে আক্রামন করলো শুভেন্দু অধিকারী_* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম:বীরভূম জেলার সাঁইথিয়ায়  ভারতীয় জনতা পার্টির একটি প্রতিবাদ সভা আয়োজিত হলো সন্ধ্যায়। পশ্চিমবঙ্গে লাগামহীন দুর্নীতি, সারের কালোবাজারি,  কৃষক আত্মহত্যার প্রতিবাদে এবং অন্নদাতা কৃষকদের অধিকারের দাবিতে  ১৮ ডিসেম্বর সন্ধ্যায় বীরভূমের সাঁইথিয়ায় ইউনিয়ন মোড়ে বিজেপির কিষান মোর্চার ডাকে অনুষ্ঠিত হলো এক প্রতিবাদ সভার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমেই বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা ও বীরভূমের একমাত্র বিজেপি বিধায়ক অনুপকুমার সাহার নেতৃত্বে জেলার কর্মী-সমর্থকদের নিয়ে সাঁইথিয়া পুরশহরে একটি পদযাত্রা হলো। পরে শুভেন্দু অধিকারী কে কৃষক সমাজের ব্যবহৃত লাঙ্গল ও টোপা দিয়ে বরণ করে নেওয়া হয়। তিনি বলেন কৃষকদের নামে ভুয়ো একাউন্ট খুলে ভারত সরকারের পাঠানো পাঁচ হাজার কোটি টাকা লুঠ করেছে তৃণমূল। এই চোর সরকার বাংলায় কৃষকদের সর্বনাশ করেছে। কেন্দ্রের শস্যবীমা থেকে বাংলার কৃষকরা বঞ্চিত বলে বক্তব্য তুলে ধরেন।আগামী দিনে এই চোর তৃণমূলকে ছুঁড...

*_ব্যালেট পেপারের ভোট করানোর দাবিতে বিক্ষোভ কংগ্রেসের_*

Image
 *_ব্যালেট পেপারের ভোট করানোর দাবিতে বিক্ষোভ কংগ্রেসের_*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ কলকাতা:আজ ১৮ ডিসেম্বর দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ প্রদর্শন এবং গোপালনগর ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশনারের অফিসে অর্থাৎ গোপালনগর সার্ভে বিল্ডিং  ডেপুটেশন জমা দেওয়া হল  এই বিক্ষোভ প্রদর্শন এবং ডেপুটেশন জমা দিতে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ আশুতোষ চ্যাটার্জী সহ অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা। আজকের ডেপুটেশন এবং বিক্ষোভ প্রদর্শনের মূল বিষয় হলো:- নিরপেক্ষতায় আজ প্রশ্নের মুখে নির্বাচন কমিশনকে বিজেপির দলীয়করণ করার প্রতিবাদে এবং বিশ্বাস যোগ্যতা নষ্ট হয়ে যাওয়া ইবিএম বাতিল করে পুনরায় ব্যালেট পেপারের ভোট করানোর দাবিতে এবং দেশে নিরপেক্ষ নির্বাচন কমিশন কেউ বিজেপি সরকার গ্রাস করে দলীয়করণ করে ফেলেছে দেশের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের প্যানেলে তৈরিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে বাদ রেখে নতুন বিল নিয়ে এসে লোকসভায় এবং রাজ্য সভায় ধনী ভোটে পাস করিয়ে গণতন্ত্রের কন্ঠ রোদ করেছে মোদি সরকার এর প্রতিবাদে দেশের ম...

*_লোকসভার আগেই তৃণমূলে যোগদান করল ২ নির্দল প্রার্থী_*

Image
  *_লোকসভার আগেই তৃণমূলে যোগদান করল ২ নির্দল প্রার্থী_* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস-এ যোগদান শিবির।নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি এবং রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর করের হাত ধরে চিনারপার্ক ১২ নাম্বার ওয়ার্ডের পৌরমাতা মমতা মন্ডল এবং আজিজুল হোসেন মন্ডল তৃণমূলে যোগ দিলো। মমতা মন্ডল এবং আজিজুল হোসেন মন্ডল নির্দলে ছিলেন, ৮ ডিসেম্বর বিধায়ক তাপস চ্যাটার্জির হাত ধরে তৃণমূলের পতাকা হাতে নিয়ে উচ্ছাসে সবাই আনন্দিত।

আম্বেদকরের মূর্তির পাদদেশ গঙ্গার জলে ধুলেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা

Image
 *আম্বেদকরের মূর্তির পাদদেশ গঙ্গার জলে ধুলেন শুভেন্দু অধিকারী*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছর ঘুরতেই লোকসভা ভোট। তাই শুরু হয়ে গেল বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে রাজনৈতিক লড়াই। ডিসেম্বরের প্রথম দিনে ই এক অদ্ভুত ছবি দেখা গেল আম্বেদকরের মূর্তির পাদদেশে। কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী নীতির বিরুদ্ধে আম্বেদকরের মূর্তি পাদদেশে তৃণমূল কংগ্রেস ধরনা দিয়েছিলেন। শুক্রবার সেই জায়গাতেই পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঙ্গার জলে আম্বেদকরের মূর্তির পাদদেশ ধুলেন বিজেপি বিধায়করা এবং তারপরে সেই জায়গাতেই বিজেপি বিধায়করা জাতীয় সংগীত গাইলেন। এক অদ্ভুত ছবির সাক্ষী রইল গোটা রাজনৈতিক জগৎ।

কলকাতার ধর্মতলায় 'শাহী' সভা*

Image
 *কলকাতার ধর্মতলায় 'শাহী' সভা*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা:২০১৪এর ৩০শে নভেম্বরের পর প্রায় ৯ বছর বাদে ২০২৩দ এর ২৯ শে নভেম্বর ভিক্টোরিয়া হাউজ এর সামনে বিজেপির কলকাতা চলে অভিযানের মেগা জনসভা। যে জায়গায় একুশে জুলাই এর শহীদ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন ফি বছর ঠিক একই জায়গায় লোকসভা নির্বাচনের আগে বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি ভোকাল টনিক দেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। 66 ফুট লম্বা 44 ফুট চওড়া ও 14 ফুট উঁচু মঞ্চের সামনের সারিতে থাকবেন অমিত শাহ সহ রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা, মাঝখানে থাকবেন বিজেপির সংসদ বিধায়করা এবং সর্বশেষ স্তরে থাকবেন রাজ্য বিজেপির বিভিন্ন মোর্চা ও জেলা নেতৃত্বরা। মঞ্চ সংলগ্ন জায়গায় থাকবেন বঞ্চিত বঙ্গবাসী।  ডাল ভাত সবজি চাটনি- মেনু। শিয়ালদহে খাওয়ানো হচ্ছে বিজেপি কর্মীদের।

* ২৯ শে নভেম্বর বিজেপির সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট*

Image
 *২৯ শে নভেম্বর বিজেপির সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা:ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে ২৯ নভেম্বর বিজেপির সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এদিন রাজ্যকে ঐ স্থানেই সভা করার অনুমতি দিতে নির্দেশ দিয়েছে।  রাজ্যের বক্তব্য প্রগ্রামের অন্তত ২৩ দিন আগে আবেদন করতে হয়।  কিন্তু  প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের নির্দেশ  বহাল রেখে সভা করার অনুমতি দিল।তবে যেহেতু এই ধরনের মিটিংয়ে, জনসমাবেশে ট্রাফিক ব্যাবস্থার অবনতি হয় তাই পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি মাথায় রেখে যুক্তি সংগত কিছু  বিধিনিষেধ আরোপ করতে পারে।   *শুনানি*   *রাজ্যের আইনজীবী কিশোর দত্ত* - ভিক্টোরিয়া হাউস হচ্ছে কলকাতা ইলেকট্রক সাপ্লাই করপোরেশনের অফিস।  তিন রাস্তার সংযোগস্থল  । ২১ জুলাই ১৯৯৩ তৎকালীন কংগ্রেস ভোটার পরিচয় পত্র প্রদানের দাবিতে আন্দোলন করেছিল।সেই আন্দোলনে প্রায় ১৩ জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়।পরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর সেই দিনটি উদযাপন করে। এ ছাড়া আলাদা কোনো বিষয় নেই ঐ স্থানে...