Posts

Showing posts with the label জেলার খবর

শিক্ষক দিবসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা

Image
খবর দিনভোর,নিজস্ব প্রতিবেদন,বীরভূমঃ-  আজ ৫ ই সেপ্টেম্বর সারা ভারত জুড়ে মহাসমারোহে  স্কুল, কলেজে পালিত হয় শিক্ষক দিবস। ১৯৬২ সাল থেকে প্রতি বছর ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, শিক্ষক ও দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ৫ সেপ্টেম্বর দিনটি ভারতে শিক্ষক দিবস হিসেবে পালন হয়ে আসছে।  ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ ৫ই সেপ্টেম্বর, ১৮৮৮ সালে তামিলনাডুর তিরুট্টানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন ভারতের  প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। তাই তাঁর জন্মদিন উপলক্ষে ভারতবর্ষ জুড়ে পালন করা হয় শিক্ষক দিবস। ডঃ  সর্বপল্লী রাধাকৃষ্ণনের  জন্মদিন উপলক্ষে আজ বীরভূম জেলার  দুবরাজপুর পৌরসভার উদ্যোগে পৌরসভাকক্ষে পালিত হল শিক্ষক দিবস।  এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযূষ পান্ডে, উপ পৌরপতি মির্জা সৌকত আলী, দুবরাজপুর পৌরসভার নির্বাহী আধিকারিক দেবাশিষ পাত্র, বীরভূম জেলার সরকারী আইনজীবী মলয় মুখোপাধ্যায়, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, দুবরাজপুর আদালতের সরকারী ...

বীরভুম মেটেলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক দিবস পালন।

Image
খবর দিনভোর,নিজস্ব প্রতিবেদন,বীরভুমঃ-  শিক্ষক দিবস হল একটি বিশেষ উপলক্ষ যা ছাত্রদের ভবিষ্যত গঠনে এবং শেষ পর্যন্ত জাতির জন্য শিক্ষকদের উৎসর্গ ও অবদানকে সম্মান ও প্রশংসা করার জন্য ভারত জুড়ে উদযাপিত হয়। প্রতি বছর 5 সেপ্টেম্বর পালন করা হয়, এই দিনটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে। তারিখ শুধু এলোমেলোভাবে নির্বাচিত হয় না; এটি ভারতের অন্যতম সম্মানিত পণ্ডিত এবং প্রাক্তন রাষ্ট্রপতির জন্মবার্ষিকী চিহ্নিত করে। ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান শিক্ষার শক্তি এবং একটি শক্তিশালী ও প্রগতিশীল সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকার প্রতি দৃঢ় বিশ্বাসী ছিলেন। শিক্ষায় তার অবদান ছিল অপরিসীম, এবং তার ছাত্ররা তাকে খুব প্রশংসা করত।তিনি যখন ভারতের রাষ্ট্রপতি হন, তখন তাঁর কিছু প্রাক্তন ছাত্র এবং বন্ধু তাঁর জন্মদিন উদযাপন করতে তাঁর কাছে আসেন। জবাবে, ড. রাধাকৃষ্ণান পরামর্শ দিয়েছিলেন যে তার জন্মদিন উদযাপনের পরিবর্তে, সারা দেশে শিক্ষকদের অবদানকে সম্মান জানাতে 5 সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। তাই প্রতিটি জায়গায় দেখা যায় স্কুল কলেজ শিক্ষা কেন্দ্রে ঠিক ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করতে সেই ...

নিরালায় নিরিবিলিতে কাটানোর সেরা জায়গা এই পাহাড়ি ছোট্ট গ্রামে

Image
  খবর দিনভোর,জলপাইগুড়ি,সজল দাশগুপ্ত :- অনেকেই পাহাড়ে বেড়াতে ভালোবাসেন। যারা পাহাড়ে বেড়াতে ভালোবাসেন তাদের জন্য খুব দুর্দান্ত একটি ঘোরবার জায়গা কালিংপং এর ছোট্ট একটি গ্রাম। যেখানকার পরিবেশ অসাধারণ মায়াবী, যা দেখলে মুগ্ধতা নিয়ে আসবে। পাহাড় প্রেমীদের কাছে এই জায়গাটি অসাধারণ একটি জায়গা। পুজোর সময় অনেকে বেড়াতে ভালোবাসেন, তাদের জন্য কালিংপং এর বেনদা গ্রামটি অসাধারণ একটি ঘোরার জায়গা। সারাদিন ঘোরাফেরা করবার পর কটেজে বসে মোমো খাওয়ার মজাটাই আলাদা। আর সকাল হলেই দেখা যাবে কাঞ্চনজঙ্ঘাকে। এক অপরূপ মুগ্ধতা নিয়ে আসবে এই গ্রামে গেলে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো এই পাহাড়ি গ্রামে চাষবাস হয়ে থাকে। সেই দৃশ্য এক অসাধারণ দৃশ্য। শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি গামী ট্রেনগুলিতে করে পৌঁছে যাওয়া যাবে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন সেখান থেকে গাড়ি ভাড়া করে সোজা গন্তব্যস্থল। দিন কয়েক অসাধারণ অনুভূতি নিয়ে কাটিয়ে দেওয়া যাবে এখানে। একদিকে যেরকম রয়েছে প্রাকৃতিক মনোরম পরিবেশ, পাশাপাশি রংবেরঙের ফুল, পাখির কলতান। সবকিছু নিয়ে দুর্দান্ত।

বিজেপির ডাকা বন্ধে টোটো নিয়ে প্রচার করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীর হামলা

Image
খবর দিনভোর, নিজস্ব প্রতিবেদনঃ নৈহাটি - মঙ্গলবার নৈহাটি বিজেপি কর্মী সৌমজিৎ মোদক বিজেপির ডাকা বন্ধে টোটো নিয়ে প্রচার করে বাড়ি ফেরার পথে তৃণমূল  দুষ্কৃতীরা তার উপর হামলা চালায় তাকে বেধরক মারধর করে এবং তার বাড়ি এবং টোটো ভাঙচুর করে বলে অভিযোগ । * যদিও তৃনমুলে পক্ষ থেকে  এই ঘটনা অস্বীকার করেছে। তবে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি বলেন আজ এই অত্যাচার করছে তৃণমূল। আগামী দিনে তারাও এই অত্যাচারের মুখে পড়বে। যদিও সমস্ত বিষয় নিয়ে নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু পুলিশ কোন পদক্ষেপ নেয়নি বা কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করেনি। 

বীরভূম দুবরাজপুরের বিধায়ক সহ চারজনকে আটক করল পুলিশ

Image
  খবর দিনভোর, নিজস্ব প্রতিবেদনঃ বীরভূম- আজ সকাল থেকেই বীরভূম জেলার দুবরাজপুরে ১২ ঘন্টা বাংলা বনধ্‌ এর সমর্থনে মিছিল বের করেছিল বিজেপি। তারপর মিছিল শেষে দুবরাজপুরের পোদ্দারবাঁধ মোড়ে বিবেকানন্দ মূর্তির সামনে বিধায়ক অনুপ কুমার সাহা সহ বিজেপির কর্মীরা অবস্থান বিক্ষোভ করেন। পাশাপাশি রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও প্রদর্শন করেন। তাই দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা সহ চারজন বিজেপি কর্মীকে আটক করল দুবরাজপুর থানার পুলিশ। উল্লেখ্য, গতকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন চলো অভিযানে ধুন্ধুমার হয়েছে। রাজ্য পুলিশ ছাত্রদের ওপরে লাঠিচার্জ করেছে। সেখানে অনেকে আহত ও গ্রেপ্তার হয়েছেন। তাই তারই প্রতিবাদে আজ বিজেপির পক্ষ থেকে ১২ ঘন্টা বাংলা বনধ্‌ এর ডাক দেওয়া হয়েছে।

বিজেপির বনধ ঘিরে উত্তেজনা সিউড়ি বাসস্ট্যান্ড এলাকায়।

Image
খবর দিনভোর, নিজস্ব প্রতিবেদনঃ বীরভূম- বিজেপির বনধ ঘিরে উত্তেজনা সিউড়ি বাসস্ট্যান্ড এলাকায়। প্রথমে এসেই বিজেপি কর্মীরা পথ অবরধ করে। পরে পুলিশ এসে সরিয়ে দেয়। সেই সময় তৃণমূলের পক্ষ থেকে পাল্টা স্লোগান দেওয়া হয়৷ এরপরেই একটি বেরসকারি বাস স্ট্যাণ্ড থেকে বেরোলে বিজেপির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। সেই সময় পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি। রাস্তায় শুয়ে বিক্ষোভ বিজেপির  বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা সহ অন্যান্য নেতারা । ব্যাপক ধস্তাধস্তি। বীরভূম, সিউড়ি: বাস স্ট্যাণ্ডের পর সিউড়ির চৈতালি মোড়।রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির। বনধের সমর্থনে বিজেপি কর্মীরা প্রথমে বাসস্ট্যাণ্ড এলাকায় বিক্ষোভ দেখায়। সেখান থেকে তাঁরা কার্যালয় ফিরছিল। সেই সময় বিজেপির দুজন কার্যকর্তাকে আটক করে পুলিশ। এরপরেই পুলিশের গাড়ি আটকে, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে বিজেপি। এরপরেই পুলিশের গাড়ি ঘিরে আন্দোলন করে বিক্ষোভকারীরা। এখনও বিশাল পুলিশবাহিনি এসে পৌছেছে। বীরভূম, সিউড়ি: বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা, সাধারণ সম্পাদক শ্যাম সুন্দর গড়াই সহ ৪০ জনকে আটক করা হয়। এদিন চৈতালী মোড়ের কাছে অবস্থান...

একই দিনে সরস্বতী পূজো ভ্যালেন্টাইন্স ডে! পলাশ ও গোলাপে ছেয়ে গেছে ফুলের বাজার।

Image
 একই দিনে সরস্বতী পূজো ভ্যালেন্টাইন্স ডে! পলাশ গোলাপে ছেয়ে গেছে ফুলের বাজার। খবর দিনভোর,সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ- আগামী ১৪ই ফেব্রুয়ারি এবার উৎসবের পরিধি আরো বড়। একই দিনে সরস্বতী পুজো ও ভ্যালেন্টাইনস ডে। উৎসবের আনন্দ আরো দুইগুণ হবে। একই দিনে পড়েছে সরস্বতী পুজো ও ভ্যালেন্টাইনস ডে, নবীন থেকে তরুণ সবার চলছে এই বিশেষ দিনটি উপলক্ষে জোরদার প্ল্যান। সরস্বতী পুজো মানে পলাশ ফুল আর ভ্যালেন্টাইনস ডে মানে গোলাপ ফুল। সরস্বতী পুজোর ক্ষেত্রে পলাশ ফুল অপরিহার্য। অপরদিকে নিজের ভালোবাসার মানুষকে গোলাপ ফুল দিয়ে ভ্যালেন্টাইন্সডে তে ভালবাসা নিবেদন করার সার্থকথাই আলাদা। ইতিমধ্যে শিলিগুড়ির বিধান মার্কেট থেকে হসপিটাল মোড় বিভিন্ন বাজার গুলিতে ফুলের দোকানগুলিতে দেখা যাচ্ছে পলাশ ফুল ও গোলাপ ফুলের সম্ভার। পলাশ ও গোলাপ ফুলের বাহারি ছটায় সৌন্দর্য বেড়ে গিয়েছে ফুলের দোকানগুলিতে। এই বিষয়ে এক ফুল ব্যবসায়ী জানিয়েছেন, এখনো সেই ভাবে পলাশ ফুল ও গোলাপ ফুল বিক্রি শুরু হয়নি তবে আশা করছেন এবার এই দুটি ফুল ভালোই বিক্রি হবে ।কারণ একই দিনে পড়েছে ভ্যালেন্টাইনস ডে ও সরস্বতী পুজো তাই পলাশফুল ও গোলাপ ফুলের চাহিদা থা...

বারাসাতের মনুয়া কাণ্ডের ছায়া এবার অশোকনগরে

Image
 খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা ঃ বারাসতের সেই মনুয়া কাণ্ডের ছায়া এবার উত্তর ২৪ পরগনার অশোকনগরে । প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন করার অভিযোগ উঠলো স্ত্রীর বিরুদ্ধে । এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে । পুলিশ জানিয়েছে মৃ*তের নাম হারাধন রায় (৩৫)। তাঁর বাড়ি অশোকনগর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের শিমুলতলা এলাকায় । স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে হারাধন রায়ের সঙ্গে বিয়ে হয়েছিল সবিতার। হারাধন রায় পেশায় দিনমজুর । তাঁদের তিন সন্তানও রয়েছে । সবিতা উত্তর ২৪ পরগনার বারাসাতে একটি পানশালায় নর্তকীর কাজ করেন । বেশ কিছুদিন ধরেই সবিতা বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ । বিষয়টি জানাজানি হতেই স্বামী-স্ত্রীর অশান্তি চরমে ওঠে । অশান্তি মেটাতে এলাকায় সালিশি সভাও বসে। পরে সবিতা তাঁর প্রেমিকের সঙ্গেই থাকতে শুরু করেন । অন্যদিকে শ্রমিকের কাজের জন্য তিন মাস আগে ওড়িশায় চলে যান হারাধন । পরিবারের দাবি সম্প্রতি সবিতা ফোন করে একসঙ্গে থাকবেন বলে অশোকনগরে চলে আসতে বলেন স্বামীকে । স্ত্রীর কথা শুনে এক সপ্তাহ আগে বাড়ি ফেরেন হারাধন । বারাসতে ভাড়া বাড়িতে স্ত্রীকে...

পালিত হয়ে গেল বড়দিন উৎসব*

Image
 *পালিত হয়ে গেল বড়দিন উৎসব*  খবর দিনভোর, বিনয় প্রকাশ হুগলি বড় দিনের আগে এক রাতে, গির্জায় প্রার্থনা অনুষ্ঠিত হয়। ক্রিসমাস ক্যারল গাওয়া হয়. ক্রিসমাস ক্যারল রাতে শুরু হয়। বিশেষ শুরু হয় গির্জার প্রার্থনা কক্ষে। বড়দিন উপলক্ষে ব্যান্ডেল চার্চ, চন্দননগর চার্চসহ জেলার অন্যান্য গির্জাগুলো সাজানো হয়েছে। ক্রিসমাস ট্রি লাইট দিয়ে সাজানো হয়েছে গির্জা। গোয়ালঘর প্রস্তুত করা হয়েছে। সেখানে প্রভু যীশুর জন্মের কাহিনী তুলে ধরা হয়েছে। বিশেষ প্রার্থনার পর যেখানে মা মেরির কোলে শিশু যিশুকে রাখা হবে।পুরো গির্জা এলাকা আলোকিত করা হয়বিধায়ক অসিত মজুমদার বেন্ডেল চার্চে যোগ দেন এবং সবাইকে বড় দিনে শুভেচ্ছা জানান।চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাওয়ালগি, ডিএসপি প্রধান ইশানি পাল গির্জা পরিদর্শন করেন এবং প্রার্থনা করেন।

*প্রাথমিক শিক্ষাক নিয়োগ পরীক্ষা দিতে পারলো না ১০ জন পরীক্ষার্থী*

Image
 *প্রাথমিক শিক্ষাক নিয়োগ পরীক্ষা দিতে পারলো না ১০ জন পরীক্ষার্থী* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,বীরভূম:আজ রাজ্য জুড়ে হয়ে গেল প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা। প্রায় তিন লক্ষ পরীক্ষাথী এদিনের পরীক্ষায় বসেছে বলে পর্ষদ সূত্রের খবর। অন্যান্য জেলার ন্যায় এজেলাতেও প্রায় শান্তিপূর্ণ ভাবে শেষ হলো এদিনের পরীক্ষা। তবে বোলপুর কলেজে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে পারলো না ১০জন পরীক্ষাথী। অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে পরিচয়পত্রের ছবি একরকম না হওয়ায় এবং ১১টা ২০মিনিটে পরীক্ষাকেন্দ্রে আসায় তাদেরকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ।

*বড়সড় সাফল্য রানাঘাট পুলিশের*

Image
 *বড়সড় সাফল্য রানাঘাট পুলিশের* খবর দিনভোর, বিনয় প্রকাশ, নদীয়া: অবশেষে রানাঘাট পুলিস জেলা আবার বড় সাফল্য পেল। পালিয়ে যাওয়ার কয়েকদিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত। জানা যায়, 11 ডিসেম্বর জেলে থাকা এক আসামির স্বাস্থ্যের হঠাৎ অবনতি হলে তাকে চিকিৎসার জন্য নদীয়ার রানাঘাট সরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যদিও হাসপাতালটি পুলিশি নিরাপত্তায় ছিল। কিন্তু এরই মধ্যে পুলিশি নজরে পড়ে হাসপাতাল থেকে পালিয়ে যায় অভিযুক্ত, এরপর অভিযুক্তকে খুঁজছে পুলিশ। অবশেষে গতকাল বর্ধমান জেলা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে রানাঘাট থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে পুলিশ। গতকাল আসামিকে আদালতে হাজির করা হয়। জানা গেছে, পলাতক আসামির নাম আব্দুল গাফফার শেখ। এই ঘটনায় শুক্রবার বিকেলে নদিয়ার শান্তিপুর থানায় সাংবাদিক সম্মেলন করেন রানাঘাট থানার এসডিপিও প্রবীর মণ্ডল। তিনি বলেন, আসামি বেশ কয়েকটি ফৌজদারি মামলার আসামি ছিলেন, যদিও আসামি বিচারের মুখোমুখি হচ্ছে। তবে শেষ পর্যন্ত আসামিদের গ্রেপ্তারে আমরা সফল হয়েছি।

*স্কুটার ও মাছের ট্যাংকের মধ্যে সংঘর্ষে মৃ*ত্যু দুই*

Image
 *স্কুটার ও মাছের ট্যাংকের মধ্যে সংঘর্ষে মৃ*ত্যু দুই* খবর দিনভোর, বিনয় প্রকাশ, হুগলি:হুগলির দুর্গাপুর এক্সপ্রেসওয়ের চণ্ডীতলা থানার অন্তর্গত কাপশারিয়া এলাকায় একটি স্কুটার এবং একটি মাছের ট্যাঙ্কের মধ্যে সংঘর্ষে দুইজনের মৃ*ত্যু হয়েছে। চণ্ডীতলা থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পুলিশ ও হাইওয়ে আধিকারিকদের মতে, স্কুটারে দুজন লোক ছিল, একজন পুরুষ এবং একজন মহিলা। তার পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘটনার তদন্তে নেমেছে হুগলি গ্রামীণ থানার চণ্ডীতলা থানার পুলিশ। নিহতদের নাম জানার জন্য। পরে পুলিশ জানায়, স্কুটার আরোহীর বাড়ি চন্ডীতলা থানার পাঁচঘড়ায়।

*প্রাথমিক টেট পরীক্ষায় অংশগ্রহণ নিতে চলেছে ৯ লক্ষ ৫৪ হাজার চাকরিপ্রার্থী*

Image
 *প্রাথমিক টেট পরীক্ষায় অংশগ্রহণ নিতে চলেছে ৯ লক্ষ ৫৪ হাজার চাকরিপ্রার্থী* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা:আজ প্রাথমিক টেট। রাজ্যজুড়ে মোট ৭৭৩টি পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন মোট ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন চাকরিপ্রার্থী। এই নিয়ে পরপর দু’বছর টেট হচ্ছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, প্রাথমিকের মোট ১১,৭৬৫টি আসন খালি রয়েছে। সেই আসনগুলিতে নিয়োগ হবে। এদিন রবিবার বেলা ১২টা থেকে শুরু হবে প্রাথমিক টেট। চলবে দুপুর আড়াইটে পর্যন্ত। সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত ঢুকতে পারবেন তাঁরা। চেতলা গার্লস, বাগবাজার মাল্টিপারপাস, শিয়ালদহ টাকি বয়েজ, যাদবপুর বিদ্যাপীঠ, দমদমের কুমার আশুতোষ ইন্সটিটিউশন-কলকাতার এই পাঁচটি পরীক্ষাকেন্দ্রে টেটে অংশগ্রহণ করার কথা প্রায় ২২০০ পরীক্ষার্থীর। এছাড়াও রাজ্যের প্রায় সব জেলাতেই টেট হবে।কিন্তু, নিয়মিত টেট হলেও নিয়োগ হচ্ছে না বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের। ২০২২ সালের ডিসেম্বর মাসেও টেট হয়েছিল। সেবার প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী উত্তীর্ণ হন বটে, কিন্তু আইনি জটে নিয়োগ সম্ভব হয়নি। তবে আইনি জট কেটে নিয়োগ হবে বলেই আশাবাদী পরীক্ষার্থীরা। যাদবপুর বিদ্যা পাঠ স্কু...

*শিক্ষিকাকে নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য এলাকায়*

Image
 *শিক্ষিকাকে নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য এলাকায়*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, মালদা:শিক্ষিকাকে ডেকে দরজা বন্ধ করে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ। ঘটনার জেরে ওই ঘরেই অসুস্থ হয়ে জ্ঞান হারান শিক্ষিকা। মালদার চাঁচলের খরবা এগ্রিল হাই স্কুলে ঘটনা। শিক্ষিকাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে রেফার করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন শিক্ষিকা। স্কুলের প্রধান শিক্ষকেরর নেতৃত্বে পরিচালন সমিতির কয়েকজনকে নিয়ে ওই নির্যাতন করা হয় বলে অভিযোগ। শনিবার দুপুরে  এ নিয়ে চাঁচল থানায় অভিযোগ জানিয়েছেন ওই শিক্ষিকার স্বামী । অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। যদিও ওই হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ হোসেন আলি সমস্ত অভিযোগ সাজানো বলে দাবি করেছেন।তিনি বলে আমি সেসময় স্কুলে ছিলাম না,নামাজ পড়তে গিয়েছিলাম।এই ধরনের ঘটনাটি ঘটেনি স্কুলে।  যদিও ওই স্কুলের আরেক শিক্ষিকা রুমানা বলেন, ম্যাডামকে একায় নিয়ে গিয়ে বৈঠক করা হচ্ছিল। কোনো শিক্ষিকা ছিলনা সেখানে।বাইরে থেকে দফায় দফায় চিৎকার শুনি।পরে ম্যাডাম কাঁপতে কাঁপতে ব...

রাজ্য সরকার আদালতের নির্দেশকেও মান্যতা দিচ্ছে না, ডিএ প্রসঙ্গে রাজ্য সরকারকে তোপ ইন্দ্রনীলের

Image
 **রাজ্য সরকার আদালতের নির্দেশকেও মান্যতা দিচ্ছে না, ডিএ প্রসঙ্গে রাজ্য সরকারকে তোপ ইন্দ্রনীলের*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা:রাজ্য সরকার আদালতের নির্দেশকেও মানছে না, ডিএ ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ। শুক্রবার নবান্নের সামনে রাজ্য সরকারি কর্মচারীদের ধর্ণা মঞ্চে এসে এভাবেই সরকারকে বিঁধলেন ইন্দ্রনীল। তিনি বলেন রাজ্য সরকার ডিএ-র টাকা খেলা, মেলা, সিন্ডিকেট সহ একাধিক দুর্নীতির কাজে ব্যবহার করছে। যোগ্য প্রার্থীরা চাকরি পাচ্ছে না। অথচ নিয়োগের নামে দুর্নীতি করে যাচ্ছে। স্যাট সহ কলকাতা হাই কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সেই নির্দেশকে মান্যতা দিচ্ছে না এই সরকার। পাশপাশি তিনি গুজরাট, উত্তরপ্রদেশ সহ একাধিক বিজেপি শাসিত রাজ্যে সরকারি কর্মীদের ডিএ-র অংক বাবদ যা দেওয়া হয় তার তুলনাতে এই রাজ্য ধারেকাছেও নেই বলেই দাবি করেন। পাশাপাশি তিনি বলেন সরকারি কর্মীরাই সরকারি পরিষেবা চালাচ্ছে, পুলিশ ছাড়া এই সরকার এক পাও চলতে পারবে না। অথচ তাদের প্রাপ্য ডিএ না দিয়ে বিভিন্ন সময়ে তাদের ধমকে, অপমানসূচক কথা বলে দাবিয়ে রাখতে চাইছে।

তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়া কংগ্রেস প্রার্থীর বাড়িতে গত রাত্রি থেকে চলছে বোমাবাজি*

Image
 *তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়া কংগ্রেস প্রার্থীর বাড়িতে গত রাত্রি থেকে  চলছে বোমাবাজি*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ ২৪ পরগনা:কংগ্রেস নেতার বাড়ি লক্ষ্য করে গতকাল থেকে ও সকাল থেকে বোমাবাজি হয়।দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি থানার অন্তর্গত গাজীপুর গ্রাম পঞ্চায়েত ছ্যামনা মনি গ্রামের এক কংগ্রেস নেতার বাড়ির লক্ষ্য কাল রাতে  বোমাবাজি হয় বলে এমনটি গেছে। পঞ্চায়েতে ভোটে কংগ্রেসে জেতা প্রার্থী তৃণমূল কুতুবউদ্দিন পাইক  কংগ্রেসের যোগ দেওয়া কংগ্রেস প্রার্থীর বাড়িতে গত রাত থেকে  বোমাবাজি হয় আজ সকালেও বোমাবাজি হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। অবস্থা নিয়ন্ত্রণ আনার চেষ্টা।

*দিনের আলোতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে*

Image
 *দিনের আলোতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,হরিশ্চন্দ্রপুর,:দিনের আলোতে তালা ভেঙে নগদ ৪০ হাজার টাকা,চাদি ও সোনার গহনা নিয়ে চম্পট দিল এলাকারই এক দুষ্কৃতী।এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুর থানার সন্তোষপুর গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্তোষপুর গ্রামের ফুলবান খাতুন নামে এক মহিলার বাড়িতে দিনের বেলা প্রাচীর টপকে ওই গ্রামেরই কুরবান নামে এক দুষ্কৃতী চুরি করে পালিয়ে গেছে বলে অভিযোগ।  পুলিসের খাতায় ওই দুষ্কৃতীর নামে অতীত অপরাধের রেকর্ড রয়েছে।এর পূর্বেও এই ধরনের ঘটনা সে ঘটিয়েছে।এই প্রসঙ্গে ফুলবান বলেন,এদিন সকালে কুরবানকে আমার বাড়ির সামনে ঘোরাঘুরি করতে দেখি।ওকে দেখেই কেমন সন্দেহ জাগে।পাড়ার লোকজন তাকে চলে যেতে বলে।আমি বাড়িতে তালা দিয়ে স্থানীয় কম্পিউটার সেন্টারে কাজে যায়।ঘন্টা দেড়েক পরে আমি বাড়ি ফিরে এসে দেখি দরজার তালা ভাঙা রয়েছে।ঘরের জিনিসপত্র,শোকেস,বাক্স লন্ডভন্ড হয়ে আছে।ষোল ভরি চাদির গয়না,চার আনা সোনার বালি,নগদ চল্লিশ হাজার টাকা ওই দুষ্কৃতী নিয়ে চম্পট দিয়েছে।এর আগে আমার বাড়ি থেকে ওই দুষ্কৃতী সাইকেল নি...

*_সৌদি আরবে কাজ করতে গিয়ে মৃ*ত্যু হয় যুবকের_*

Image
 *_সৌদি আরবে কাজ করতে গিয়ে মৃ*ত্যু হয় যুবকের_*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার পারুলিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে ভয়তা গ্রামের  যুবক কুদরত শেখ  বয়স  ৩০  সংসারের অভাব অনটনের। জন্যে পাড়ি দিয়েছিলো সৌদি আরবে   সেখানে কিছুদিন কাজ করার পর হঠাৎ একদিন বাড়িতে খবর আসে কুদরত সেখ মা*রা গেছে  সৌদি আরবে সেই খবর শুনে কান্নায় ভেঙে পড়েছিলো পরিবারের লোকজন।   সৌয়াদা বিবি বলেন  আমার ভায়ের লা*শ আনতে গ্রামবাসীরা সাহায্য করেছে তিন মাস পর দেশের বাড়িতে কাফন বন্দি কুদরত শেখ  লা*শ ফিরলো  পারুলিয়া ভয়তা গ্রামে  গ্রামে লাশ ফিরতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে কুদরত শেখ সংসারের একমাত্র  উপার্জনকারী ছিলেন  এক নাবালক ছেলে এক মেয়ে কুদরত সেখের   স্ত্রী বলেন আমরা গরীব মানুষ আমাদের কিছু নেই সে মা*রা গিয়েছে আমি কী  করে সংসার চালাবো ছেলে মেয়ে মানুষ করবো কে কী  বলল শুনুন আমাদের পর্দায়।

গ্রাম পঞ্চায়েতের বার্ষিক সভায় পঞ্চায়েত অফিসের ভিতরে দুষ্কৃতি হানা, মারধোর বিরোধী দল*

Image
 *গ্রাম পঞ্চায়েতের বার্ষিক সভায় পঞ্চায়েত অফিসের ভিতরে দুষ্কৃতি হানা, মারধোর বিরোধী দল*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ ২৪ পরগনা:ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর এক নম্বর ব্লকের মথুরাপুর পশ্চিম গ্রাম পঞ্চায়েতে, উল্লেখ্য শাসক দলের  অঞ্চল প্রধানের নেতৃত্বে আগামী দিনের কাজকর্ম নিয়ে অঞ্চলে একটি সভার আয়োজন করা হয়, সেই সভায় ডাক পায় বিরোধী দলনেতা কংগ্রেসের বাপ্পাদিত্য হালদার,ওই সভা চলা কালীন অপরিচিত কয়েকজন যুবক ভিতরে ঢুকে বিরোধী দলনেতা বাপ্পাদিত্য হালদার কে বাইরে টেনে বার করে প্রচন্ডভাবে মারধর করে বলে অভিযোগ।,গুরুতর আহত অবস্থায় বাপ্পাদিত্য হালদার কে মথুরাপুর হাসপাতালে ভর্তি করা হয়, রাত্রি পর্যন্ত সেখানে চিকিৎসা চলছে। যদিও বা এই অভিযোগে কিছুই জানে না বলে দাবি করেছেন শাসক দলের অঞ্চল প্রধান পম্পা হালদার এবং পঞ্চায়েত সমিতির সভাপতি তথা শাসক দলের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানবেন্দ্র হালদার।  উল্লেখ্য গত কয়েকদিন আগে অঞ্চলের এমনই একটি সভায় তৃণমূল কংগ্রেসের মহিলা প্রধান ও উপ-প্রধান কে শীলতাহানি মারধর করার অভিযোগ উঠেছিল এই বাপ্পাদিত্য হালদারের নামে,সেই কেসে ...

*মৃ*তদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়*

Image
 *মৃ*তদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বর্ধমান:শহর বর্ধমানের কাঞ্চননগর তেলিপাড়ায় খেলার মাঠের পাশে জঙ্গলে ধারে এক যুবকের মৃ*তদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো শুক্রবার । মৃ*ত ওই যুবকের নাম নবকুমার মন্ডল ওরফে যোগু। পেশাই যুবক টোটো চালক,তার বাড়ি কাঞ্চননগর মালি পারা এলাকায়।পরিবারের লোকের কাছে এখনও অজানা কি কারনে এই যুবকের মৃ*ত্যু। হলো। প্রতিদিনের ন‍্যায় বৃহস্পতিবার রাতে টোটো চালিয়ে টোটো মালিকের বাড়িতে টোটো জমা করে। তবে কিভাবে মৃ*ত্যু হয়েছে তার তদন্ত করবে বর্ধমান থানার পুলিশ। প্রচন্ড ঠান্ডার কারণেও তার মৃ*ত্যু হতে পারে। ভালো ছেলে কোন শত্রুতাও ছিল না তার বলে জানান কাউন্সিলার। তবে মৃ*ত্যুর কারণ জানতে মৃ*তদেহ ময়নাতন্ত্রের পরে জানা যাবে। বর্ধমান থানার পুলিশ এসে মৃ*তদেহ উদ্ধার করে।