Posts

Showing posts with the label খেলার খবর

*_সাড়ম্বরে অনুষ্ঠিত হল ওপেন স্টেট করাটে চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট_*

Image
 *_সাড়ম্বরে অনুষ্ঠিত হল ওপেন স্টেট করাটে চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট_* খবর দিনভোর, বিনয় প্রকাশ, হুগলি:6ষ্ঠ দেবানন্দ শেঠ মেমোরিয়াল কাপ ওপেন স্টেট কারাতে চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল গোন্দালপাড়া দিনেমারডাঙ্গা রবীন্দ্র স্মৃতি শিক্ষা নিকেতনের কাছে মাঠে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের এসিপি ফরেস্ট বাপ্পাদিত্য ঘোষ, চন্দননগর মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, কাউন্সিলর সোমা রাই চৌধুরী, টুর্নামেন্ট ডিরেক্টর কৌশিক বোস, সাংগঠনিক সম্পাদক সূর্য নারায়ণ শেঠ, সেক্রেটারি তরুণ সিং রাই, অফিসার আলী, রিতিকা ছেত্রী বিশাল। অনুষ্ঠান।রাজক, ভার্গবী ভার্মা এবং আরও অনেকেউপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ।এতে দুই শতাধিক অংশগ্রহণকারী অংশ নেন।

*_২২ গজে দীপ্তির স্পিনের শিল্প, ধরাশায়ী ইংরেজরা_*

Image
 *_২২ গজে দীপ্তির স্পিনের শিল্প, ধরাশায়ী ইংরেজরা_*  খবর দিনভোর,সজল দাশগুপ্ত:দীপ্তি শর্মার স্পিনের ভেলকিতে কুপোকাত ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। তাকে খেলতে গিয়ে দিশেহারা অবস্থা ইংল্যান্ড টিমের। ভারতের ৪২৮ রানের জবাবে দ্বিতীয় দিনে ইংল্যান্ড অলআউট মাত্র ১৩৬ রানে। দ্বিতীয় দিনের শেষে ব্যাট করতে নেমে ভারতের রান ১৮৬ ছয় উইকেটের বিনিময়। উল্লেখ্য দ্বিতীয় দিনের শুরুতে ভারতের রান ছিল ৪১০  এরপর আর বেশি দূর এগোতে পারেনি ভারতীয়রা ৪২৮ রানে অলআউট হয়ে যায়। ফোর ইংল্যান্ড ব্যাট করতে নেমে প্রথম থেকেই অস্বস্তিতে ছিল, ভাঙ্গন ধরান দীপ্তি শর্মা। মাত্র সাত রানের বিনিময়ে পাঁচটি উইকেট দখল করেন তিনি। তাঁর অফ স্পিনার শিল্প বুঝে উঠতে পারেনি ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। মাত্র ১৩৬ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। এরপর কিন্তু ভারত ইংল্যান্ড কে ফলোঅন করায়নি। এখন এটাই দেখার চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের লক্ষ্যমাত্রা কত থাকে? ইংল্যান্ড কি তাদের দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলিংয়ের মোকাবেলা করতে পারবে? তবে প্রথম ইনিংসে ভারতে যেভাবে দুর্দান্ত বোলিং করেছে  আশা করা যেতেই পারে, দ্বিতীয় ইনিংসেও একই চিত্র দে...

*_গুজরাটকে ৮ উইকেটে হারিয়ে বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা_*

Image
 *_গুজরাটকে ৮ উইকেটে হারিয়ে বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা_*  খবর দিনভোর,সজল দাশগুপ্ত: গুজরাটকে হেলায় হারিয়ে বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা। শনিবার গুজরাটের মুখোমুখি হয়েছিল বাংলা। প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট ২৮৩ রান তোলে। ২৮৩ রান নেহাত কম নয়। অনেকেই ভেবেছিলেন এই রান করতে হলে বাংলাকে অনেক মেহনত করতে হবে। বাংলার ইনিংসে দ্রুত দুটি উইকেট চলে যায়। তারপরেই সুদীপ আর অনুষ্টুপের অনুষ্ঠানের অবিচ্ছেদ্য ২০৯ রানের ইনিংস। গুজরাট কে অনায়াসে হারিয়ে দিয়ে শেষ আটে পৌঁছে গেল বাংলা। সুদীপ এদিন ১১৭ রানের একটি ধৈর্যশীল ইনিংস খেলেন, অপরদিকে অনু স্টূপের ব্যাট থেকে আসে ১০২ রানের একটি ঝড়ো ইনিংস। এই দুই বাংলার ব্যাটসম্যানের লড়াকু ইনিংসের সৌজন্যে গুজরাটকে অনায়াসে হারিয়ে দেয় লক্ষ্মীরতন শুক্লার বাংলা।

*_৪০ ছুঁই ডুপ্লেসিসের আবারও আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন

Image
 *_৪০ ছুঁই ডুপ্লেসিসের আবারও আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন!_*  খবর দিনভোর,সজল দাশগুপ্ত:জাতীয় দলে  তিন বছর আগে খেলেছেন, তবে  এখনও ক্রিকেটের সাথেই সম্পর্ক দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসির।  বিশ্বের বিভিন্ন  ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে তিনি  দাপিয়ে খেলে বেড়াচ্ছেন। যদিও এর মাঝে তাঁর  জাতীয় দলে ফেরার গুঞ্জন ছিল, তবে তেমনটা শেষ পর্যন্ত  হতে দেখা যায়নি। তবে আগামী বছর রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ , এই  কথা মাথায় রেখেই আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়েছেন ডু প্লেসি। এই নিয়ে  দক্ষিণ আফ্রিকার কোচ বব ওয়াল্টারের সাথে তার আলোচনা চলছে বলেও জানা গেছে। ইতি পূর্বে  ২০২০ সালে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন এই তারকা। তারপর  ২০২১ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে ডু প্লেসি সর্বশেষ তাঁর শেষ ম্যাচ খেলেন, অবসর নেন টেস্ট ক্রিকেটের ফরম্যাট থেকে। বর্তমানে আবুধাবি টি-টেন লিগ  খেলছেন  তিনি। সেখানেই আবারো জাতীয় দলে ফেরার কথা জানান ।ডু প্লেসি, ‘আমার বিশ্বাস আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারব।’ ...

আবারো আজি বধ, সিরিজে ২ -০ তে এগিয়ে ভারত

Image
  আবারো আজি বধ, সিরিজে ২ -০ তে এগিয়ে ভারত খবর দিনভোর, সজল দাশগুপ্ত:- একদিনের বিশ্বকাপের ফাইনালে  হারের বদলা ভারত। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয়ী হওয়ার পর আবারো  সূর্য কুমারের নেতৃত্বে টি-২০ ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেল। বিশাখাপত্তনমে প্রথম ম্যাচে দুই উইকেটে জয়ী হবার পর রবিবার তিরুবন্তপূরমে দ্বিতীয় টি-২০ ম্যাচেও স্টিভ স্মিথ,ম্যাথু ওয়েডদের একবারে হেলায় হারিয়ে দিল রিঙ্কু সিংরা। এদিন জসস্বী জসওয়াল,রিতুরাজ গাইকোয়াড,ঈশান কিষানের মারকুটে অর্ধশতরান , বিশেষ সংযোজন  শেষে মাত্র ৯ বলে রিঙ্কু সিংএর ৩২ রান। যার  সুবাদে ভারত ৪ উইকেট হারিয়ে ২০ ওভারে ২৩৫ রানের বিশাল স্কোর খাড়া করে। ২৩৬ রান করলে জিততে হবে এই পরিস্থিতিতে  ব্যাট করতে নেমে ধারাবাহিক ভাবে উইকেট হারাতে থাকে অজিরা।স্টোয়াইন্স টিম ডেভিড ও ম্যাথু ওয়েড ছাড়া কোনো ব্যাটারই ভারতীয় বোলিং এর সামনে দাঁড়াতে পারেনি।শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯১রান তোলে। ভারত ৪৪ রানে জিতে  নেয় ম্যাচ, সিরিজে ২-০তে এগিয়ে গেল। আগামী ২৮শে নভেম্বর  রয়েছে তৃতীয় টি-২০ ম্যাচে। মুখোমুখি হবে এই দুই দেশ। ওই ম্যাচটি জি...

২২ গজের সুপারহিরো রিয়েল লাইফেও হিরো, বাঁচালেন এক ব্যক্তির প্রাণ*

Image
 *২২ গজের সুপারহিরো রিয়েল লাইফেও হিরো, বাঁচালেন এক ব্যক্তির প্রাণ*  খবর দিনভোর,সজল দাশগুপ্ত:ক্রিকেট মাঠে বারংবার  দুর্দান্ত পারফরম্যান্স করে সকলের হৃদয় জিতলেন মহম্মদ সামি। বিশ্বকাপেও তার পারফরমেন্স ছিল দুর্দান্ত  তবে শুরুর দিকে বেশ কয়েকটা ম্যাচ তিনি খেলেননি । হার্দিক পান্ডিয়ার চোটের কারণে  একাদশে ফেরেন। দলে ফিরবার পর দুর্দান্ত পারফরম্যান্স। ফাইনালেও অল্প রানের পুঁজি নিয়ে  জাগিয়েছিলেন সামি।যদিও বিশ্বকাপ জেতা হয়নি। তবে বিশ্বকাপের জেতা হয়নি ঠিকই  সকলের হৃদয় জিতে নিয়েছেন।ক্রিকেট প্রেমীরা বলছেন, একটাই তো হৃদয়, কতবার জিতবেন?  গত বছর ডিসেম্বরে গুরুতর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ। প্রত্যক্ষদর্শীদের অনেকেই ব্যস্ত ছিলেন ঋষভের দামি জিনিসপত্র চুরি করতে। সকলে কিন্তু সমান হয় না, মানবতা বেঁচে রয়েছে তাই এই পৃথিবী এখনো সুন্দর। তাদের মধ্য় থেকেই দু-জন খুব তাড়াতাড়ি ঋষভকে হাসপাতালে নিয়ে যায়। তারা চিনতেনও না ঋষভকে। অচেনা মানুষের বিপদ দেখে ঝাঁপিয়ে পড়েছিলেন। দিতে যায় মানবতা, ঋষভ এখন মাঠেও ফিরতে প্রস্তুত। মহম্মদ সামির চোখের সাম...

ট্রাভাস হেড দুর্দান্ত, বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

Image
  খবর দিনভোর, সজল দাশগুপ্ত : গুগল প্রেডিকশন দেখাচ্ছিলো ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে ভারত অস্ট্রেলিয়া থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। তবে সব সময় প্রেডিকশন যে সঠিক হয় তা কিন্তু নয়, অস্ট্রেলিয়া আবারো প্রমাণ করলো তাদের জাত চেনালো। এদিন টসে জিতে ভারতকে ব্যাট করার জন্য আহ্বান করে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন প্যাট কামিংস। অনেকেই ভেবেছিলেন ভারত আবারও একটা বিশাল অংকের রান খাড়া করবে, কারণ যেভাবে গোটা বিশ্বকাপে ভারতীয় ব্যাটসম্যানরা নিজেদের দাপট দেখিয়েছে তা অসামান্য। তবে অস্ট্রেলিয়ান বোলিং লাইন আপ এদিন দুর্দান্ত বোলিং করলো, তাদের দেখে মনে হচ্ছিল তারা যথেষ্ট হোমওয়ার্ক করে ফাইনাল ম্যাচ খেলতে নেমেছে। ফাইনাল ম্যাচে দুরন্ত শুরু করবার পরেও আবারো থমকে গেলেন রোহিত শর্মা। বিরাট কোহলি ও মাঝপথে থামলেন। ভারত বেশি রান করতে পারল না, ২৪০ রান তুলল । তবে মোহাম্মদ সামি রয়েছেন , যেকোনো মিরাকল করতে পারেন। নিউজিল্যান্ড সেমিফাইনালে একাই সাতটি উইকেট নিয়ে ভারতকে জিতিয়েছিলেন। তবে রোজ রোজ রূপকথার গল্প হয় না, এদিন দ্রুত তিনটি উইকেট হারিয়ে ফেললেও হেডের ব্যাটিংয়ের সৌজন্যে ভারতকে ছয় উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া ষ...