Posts

Showing posts with the label জলপাইগুড়ি

*_শীতের শুরুতেই মাঠের ধান ক্ষেতে ঘুরে বেড়াচ্ছে হাতির দল_*

Image
 *_শীতের শুরুতেই মাঠের ধান ক্ষেতে ঘুরে বেড়াচ্ছে হাতির দল_*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি:গজলডোবা সংলগ্ন বৈকন্ঠ‍্যপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের গেটবাজার এলাকায় হাতিয়ার দল দেখে হুড়োহুড়ি পর্যটকদের । শুক্রবার বিকেল থেকে শিকারপুর জঙ্গলের করলা নদীতে চারটি হাতির দল দেখা যায়। যার মধ্যে একটি ছোটো হাতিও রয়েছে।  অন‍্যদিকে, গজলডোবায় "ভোরের আলো" সংলগ্ন এলাকায় হাতির দল দেখতে পেয়ে উৎসাহিত পর্যটকেরা। ভীড় জমান স্থানীয়রাও। করলার ব্রিজের থেকেই দাড়িয়ে কেউ সেলফি আবার কেউ মুঠো ফোনে ছবি তুলতে দেখা যায় পর্যটকদের। যদিও সন্ধ্যায়  জঙ্গলের ভিতরে চলে যায় হাতির দলটি। অন্যদিকে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের তিস্তার চর এলাকায় প্রায় প্রতিদিনই হাতির  হানায় অতিষ্ট গ্রামবাসীরা। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী জঙ্গলে খাবারের অভাব থাকায় শীত পড়তেই বিভিন্ন জায়গায় দেখা মিলছে হাতির পালের। চর এলাকায় মাঠের ধান পোয়াল খেতে প্রতিদিন হাতি আসছে বলে জানান গ্রামবাসীরা রাতে মাঠের ধান খেয়ে জঙ্গলে ফিরে যাচ্ছে হাতির দল। কখনো কখনো ভোরের দিকে বের হলে পথ ভুলে অন্যদিকে চলে যা...