Posts

Showing posts from March, 2026

নামবাদ নিয়ে বিক্ষোভ ভোটারদের

Image
 খবর দিনভর, উত্তর ২৪ পরগনার: মিনাখায় ২,টি বুথে ৩৯৫,জনের নামবাদ ভোটারের সংবাদ ১৪৪৮ টায়ার জালিয়া আগুন প্রতিবাদ বিক্ষোভ ।  বিচারাধীন ৩৯৫ জনের নাম তালিকা থেকে উধাও। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মিনাখা বিধানসভার ধুতুরদাঁও গ্রাম পঞ্চায়েতের শঙ্করদহ গ্রামে ২৪২ ২৪৩ নম্বর বুথে ৩৯৫ জনের নাম বিচারাধীন দিন তালিকা থেকে উধাও প্রতিবাদে বিক্ষোভ আগুন। সঠিক নথিপত্র জমা দেয়ার পরেও বিচারাধীন হয়, তারপরে ডিলিট এরা আজকের থেকে ভোটার নয় এরা স্বাধীনতার পর থেকে এদের পূর্বপুরুষরা এখানে ভোট দিয়ে আসছেন। তারপরও এদের নামের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েন ডিলিট হওয়া গ্রামবাসীরা বিলিতা গ্রামবাসী আলী আহমেদ খান বলেন আমরা ১৯১৮ সাল থেকে এখানকার বাসিন্দা তারপরে একের পর এক নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ করেছি তারপরেও আমাদের নাম বিচারের দিন তালিকা থেকে ডিলিট হয়ে গেছে।

গ্যাস না পেয়ে থানার সামনে বিক্ষোভ গ্রাহকদের

Image
 *খবর দিনভর, উত্তর ২৪ পরগনা: রান্নার গ্যাস না পেয়ে অবশেষে থানার সামনে বিক্ষোভ দেখাতে বাধ্য হল গ্রাহকরা*।গ্রাহকদের অভিযোগ- ভোর থাকতে তারা এসে গ্যাসের জন্য লাইন দিয়েছে । কিন্তু ৫/৬ ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পর এখন গ্যাসের ডিস্ট্রিবিউটরের যে কতৃপক্ষ তারা এসে নোটিশ ঝুলিয়েছে গ্যাস আজকে পাওয়া যাবে না , কারণ হিসেবে তারা যেটা দাবি করছে- গ্যাসের গাড়ি আসেনি তাই তারা গ্যাস দিতে পারবে না।  এরপর এই লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকরা ক্ষোভে ফেটে পড়ে । এবং মিনাখা থানার সামনে এসে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে ।

অভিনব ভোট প্রচারে মদন মিত্র

Image
 খবর দিনভর,কামারহাটি: পালকি তে গ্যাস সিলেন্ডার নিয়ে বউ এর মতো বরন করে কামারহাটি তে ভোট প্রচার তৃনমুল প্রার্থী মদন মিত্রের।সাধারণ মানুষ যে ভাবে রান্নার গ্যাসের জন্য হয়রানি হচ্ছেন তা জন সমক্ষে তুলে ধরতেই এমন অভিনব প্রচার মদন মিত্রের।গ্যাস সিলেন্ডার কে বউ সাজিয়ে ভোটারদের কাছে প্রতিবাদ সরুপ এমন ভাবনা বলে জানান মদন মিত্র।

একাধিক ভোটারের নাম বাদ যাওয়ায় বিক্ষোভ

Image
 খবর দিনভর, বসিরহাট: ভোটার তালিকা থেকে পাশাপাশি দুটি বুথে একটিতে ১৪২ জন অপরটিতে ২৫৫ জনের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে যাওয়ায় আতঙ্কে ভোটাররা" ক্ষিপ্ত হয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে।  বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় ডিলিট হয়ে যাওয়া ভোটাররা নাম তুলতে পারবেন কিনা সেই আতঙ্কে গোটা গ্রাম, ইলেকশন কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিক্ষোভে গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে বসিরহাট উত্তর বিধানসভা এলাকার দুই নম্বর ব্লকের বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েতের বুনোরাটি এলাকার ২ নম্বর বুথ ও পার্শ্ববর্তী বড়গোবরা এলাকার ৩ নম্বর বুথের ।  বুনোরাটি গ্রামের ২ নম্বর বুথের ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটাররা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।বিক্ষোভকারীদের দাবি বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে বেছে বেছে এলাকার বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। অবিলম্বে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হোক না হলে এলাকার স্কুলে ভোটের বুথ করতে দেবেন না বলেও জানান বিক্ষোভকারীরা। বিষয়টি নিয়ে এলাকার আতঙ্কিত ভোটাররা বি এল ওর কাছে দরবার করলেও মেলেনি কোন আশ্বাসের বাণী। বিষয়টি ন...

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় রাস্তা অবরোধ

Image
 খবর দিনভর, মালদা: মালদায় ভোটার তালিকা নিয়ে উত্তেজনা, অবরোধে বিপাকে যানচলাচল বৃহস্পতিবার মালদার কালিয়াচক এক নম্বর ব্লকের সিলামপুর ১ গ্রাম পঞ্চায়েতের মহালদারপাড়া এলাকায় ৩ নম্বর বুথে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। অভিযোগ, ওই বুথে মোট ৯৯৩ জন ভোটারের মধ্যে ৫২২ জনের নাম ‘আন্ডার অ্যান্ড জুডিকেশন’-এ ছিল। পরবর্তীতে প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকায় ওই তালিকার মধ্যেই ৪২৭ জনের নাম বাদ দেওয়া হয়েছে বলে দাবি এলাকাবাসীর। ঘটনায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা কালিয়াচক-মোথাবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। অবরোধের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং রাস্তার দু’পাশে যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের দাবি, “আগে ভোটার তালিকা সংশোধন করা হোক, তারপর ভোট প্রক্রিয়া অনুষ্ঠিত হোক।” এলাকার মহিলাদের অভিযোগ, প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরও পরিবারের একাধিক সদস্যের নাম তালিকা থেকে বাদ পড়েছে। কোথাও দেখা যাচ্ছে মেয়ের নাম থাকলেও ছেলের নাম নেই, আবার কোথাও বাবার নাম মুছে যাওয়ার অভিযোগ উঠেছে। বিক্ষোভকারীরা জ...

গ্যাস না পেয়ে রোড অবরোধ করলো গ্রাহকরা

Image
 খবর দিনভর, আসানসোল: রান্নার গ্যাস না পেয়ে আসানসোলে জি টি রোড অবরোধ করলো, গ্যাস উপভোক্তারা। রান্নার গ্যাস উপভোক্তাদের অভিযোগ কেউ একমাস আগে গ্যাস বুক করেছেন, কেউবা এক সপ্তাহ আগে। উপভোক্তাদের মোবাইলে গ্যাস ডেলিভারির ওটিপি চলে এসেছে। কেউ কেউ জানালেন ভর্তুকি পাওয়ার মেসেজ ও মোবাইলে চলে এসেছে। অথচ তারা গ্যাসের ডেলিভারি পায়নি, গ্যাস অফিসে এসে কোন সদ্দুত্তর না পাওয়ার পরে আসানসোলের ব্যস্ততম রাস্তা জিটি রোড অবরোধ শুরু করে উপভোক্তারা। রাস্তার উপর সারি দিয়ে গ্যাস সিলিন্ডার রেখে অবরোধ শুরু করে তারা। ঘটনায় হঠাৎ করেই যানজটের সৃষ্টি হয়, তুমুল বিক্ষোভ দেখাতে থাকে উপভোগ তারা।ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।

ভোট ময়দানে বিজেপিকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Image
 খবর দিনভর,পশ্চিম বর্ধমান: কুরুক্ষেত্রের যুদ্ধকে টেনে কার্যত বিজেপিকে কৌরব বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে বৃহস্পতিবার লাউদোহা ফুটবল মাঠের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন এই লড়াই ন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের, আমরা পাণ্ডব, বিজেপি কৌরব। এই রূপকের মধ্য দিয়েই তিনি বোঝাতে চান, আসন্ন নির্বাচন কেবল ক্ষমতা দখলের লড়াই নয়, বরং মানুষের অধিকার, গণতন্ত্র ও সামাজিক সম্প্রীতি রক্ষার সংগ্রাম। তাঁর অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, কোটি মানুষের নাম বাদ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং ইতিমধ্যেই কয়েক লক্ষ মানুষের নাম তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। তালিকা প্রকাশ না করা, রাজনৈতিক দল বা সংবাদমাধ্যমকে না দেওয়া সবকিছুকেই তিনি গণতন্ত্রের ওপর আঘাত হিসেবে তুলে ধরেন। এই প্রেক্ষাপটে তিনি জনগণকে পাণ্ডবদের মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তাঁর কথায়,একটা আঙুল দিয়ে মুষ্টি হয় না, পাঁচটা আঙুল একসাথে হলেই শক্তি। এই ঐক্যই অন্যায়ের বিরুদ্ধে ...

ভোটের আগে বেআইনি আগ্নেয়াস্ত উদ্ধার মালদা থেকে

Image
 খবর দিনভর, মালদা: ভোটের প্রাক্কালে মালদায় একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার! তিন-তিনটি আগ্নেয়াস্ত্র সহ পাঁচজন ধরা পড়ল মালদার চাঁচল থানার পুলিশের জালে। ঘটনা প্রসঙ্গে বুধবার জেলা পুলিশ সুপার অনুপম সিং প্রেস বিবৃতি দিয়ে, জানালেন, হিংসামুক্ত ও শান্তিপূর্ণ নির্বাচন করতে মালদা জেলা পুলিশ জেলার বিভিন্ন প্রান্তে নাকা চেকিং-এর ব্যবস্থা করেছে। নাকা চেক পয়েন্ট বসেছে মালদার চাঁচল থানার বাংলা-বিহার সীমান্তবর্তী নারকুটিয়া এলাকাতেও। সেই চেক পয়েন্টেই মঙ্গলবার রাতে বিহারের বাসীন্দা পাঁচ সন্দেহভাজনকে পুলিশ আটক করে তল্লাশি অভিযান চালায়। ওই সময় তাদের হেপাজত থেকে উদ্ধার হয় তিনটি বেআইনি আগ্নেয়াস্ত্র। যারমধ্যে দুটি পাইপগান এবং একটি সেভেন এম.এম পিস্তল রয়েছে। এরপর পুলিশ তাদের গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ধৃতদের নাম যথাক্রমে সুকদেব সাহা, অমিত কুমার সাহা, গণেশ মহালদার, মহম্মদ রিয়াজুল এবং মহম্মদ রমন। তারা সকলেই বিহারের বাসীন্দা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে তারা বেআইনি আগ্নেয়াস্ত্রগুলি বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল। তবে এর পেছনে আর অন্যকোন উদ্দেশ্যে রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের!

Image
 খবর দিনভর, মালদহ: বেহাল রাস্তার প্রতিবাদ। রাস্তায় জমে থাকা হাটু জলে নেমে ধানের গাছ লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের। মালদহের রতুয়া ১ নং ব্লকের বাহারাল অঞ্চলের সাহাপুর হাজিটোলা এলাকা। বছরের বেশীর ভাগ সময় রাস্তায় জল জমে থাকছে। বার বার নেতা মন্ত্রীকে বলেও সমাধান হয়নি।জেলা তৃণমূল সভাপতির বুথেই জল যন্ত্রণায় ভুগছে সাধারণ মানুষ। তৃণমূলের বর্শিয়ান বিধায়ক সমর মুখার্জির বিরুদ্ধে অভিযোগ তুলে জমা জলে ধানের গাছ লাগিয়ে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ। শুধু তাই নয় রাস্তার দ্রুত সমাধান না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় জনসাধারণ। যদিও রতুয়া ১ নং ব্লক মিম সভাপতি শেখ জাহাঙ্গীর আশ্বাস দিয়ে বলেন আমরা ভোটে জিতলে জল নিকাশী ব্যবস্থা করে দেবো।

ভোটের আগেই ২২ টি তাজা বোমা উদ্ধার

Image
 খবর দিনভর,উত্তর ২৪ পরগনা: হাড়োয়ায় ২২টি তাজা বোমা উদ্ধার বাড়ি থেকে। বাড়িটি পুলিশ ঘিরে রেখেছে খবর দেওয়া হয়েছে বোমা স্কোয়াড কে! উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার সোনাপুকুর শঙ্কর পুকুর গ্রাম পঞ্চায়েতের নপাড়া ঘটনা মুজিবুর মোল্লা বাড়িতে বোমা মজুত করা ছিল পুলিশের কাছে গোপন সূত্রে খবর গেলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে বাইশটা তাজা বোমা উদ্ধার করেছে ওই বাড়িতে বোমা তৈরির মসলা কাঁচামাল মজুদ করা আছে বলে তদন্তকারীরা মনে করছে বোম স্কোয়াড কে খবর দেয়া হয়েছে।

নির্বাচনী যুদ্ধের ময়দানে দিলীপ ঘোষ ও ফিরহাদ হাকিম

Image
 খবর দিনভর, কলকাতা: মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন এখানকার আইসি আমাদের কর্মীদের উঠিয়ে নিয়ে গিয়ে থানাতে বলছে তৃণমূলের সাথে কাজ করো না হলে চার তারিখের পরে গুলি মেরে দেবো। শালা তোর বাপের গুলি। কতগুলো গুলি আছে তোর কাছে। গুলি দেখেছো আওয়াজে প্যান্ট ভিজে যাবে। তুমি দিলীপ ঘোষ কে গুলি দেখাচ্ছ রাস্তায় ধরে ওঠাবো, পটকাবো। আমি বলছি অনেক বড় বড় গুন্ডা দেখেছি এই খড়্গপুরে চোখে চোখ রেখে কথা বলেছি। এরা তৃণমূলের নেতারা গুন্ডা মাফিয়াদের চামচাগিরি করে জিতেছে। এখনো এদের সাথে নিয়ে চলছে। দিলীপ ঘোষ এদের চোখে চোখ রেখে কথা বলেছে আগেও করব। বুক চওড়া করে থাকবো কতগুলি বন্ধুক কাছে দেখবো। এইসব দাদাগিরি আমাদের দেখাবেনা। খড়্গপুরের সাধারণ মানুষ এই জন্য দিলীপ ঘোষ কে জিতিয়েছিল সমস্ত গুন্ডাদের হিসাব কিতাব সমান করেছিলাম। আগামী দিনে এমন হিসাব করব হিসেব মিলাতে পারবে না। কলকাতার চেতলা এলাকায় নির্বাচনী ভবানীপুর বিধানসভার প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে ফিরহাদ হাকিম। প্রচারের মাঝে তাঁকে  দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন তিনি। মানুষের সঙ্গে কথা বলে ...

বাঘের খপ্পরে মৎস্যজীবী, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন

Image
 খবর দিনভর,বসিরহাট: বাঘের আ*ক্রমণে পরল মৎস্যজীবী, সংগীদের তৎপরতায় প্রাণে বাঁচলো, আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন*।নাম নিখিল মন্ডল, বাড়ি শামশেরনগর এক এলাকায় । ঘটনাটি ঘটেছে সুন্দরবনের বড়িতলা জঙ্গলে  নিখিল মন্ডল সহ মোট ছয় জন কাঁকড়া ধরতে গিয়েছিল সুন্দরবনের জঙ্গলে । গতকাল বিকেলে বরিতলা জঙ্গলে তাদের নৌকার উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। নৌকার উপরে নিখিল মন্ডল এর উপর আক্রমণ করে । সঙ্গীরা বাঁশ দিয়ে বাঘকে মে*রে তাড়িয়ে দেয় । কিন্তু আহত হয় নিখিল মন্ডল। নিখিল মন্ডলকে নিয়ে তড়িঘড়ি তার সঙ্গীরা প্রথমে যোগেশগঞ্জ হাসপাতাল এবং সেখান থেকে গভীর রাতে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে আসে ।আশংকা জনক অবস্থায় নিখিল মন্ডল বসিরহাট হাসপাতালে চিকিৎসাধীন।

অতিবৃষ্টিতে বিপর্যস্ত আলু চাষ, দুর্ভোগে চাষীরা

Image
 খবর দিনভর, চন্দ্রকোনা: চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের কইগেড়া গ্রামে টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলু চাষ। বিঘার পর বিঘা জমি জলমগ্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকার চাষিরা।অকাল বৃষ্টির জেরে মাঠে জল জমে আলুর ফসল কার্যত নষ্ট হওয়ার মুখে। অনেক চাষি ইতিমধ্যেই জমি থেকে আলু তোলার কাজ শুরু করেছিলেন, কিন্তু হঠাৎ বৃষ্টিতে সেই কাজ থমকে যায়। জমিতে জল দাঁড়িয়ে থাকায় আলু পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।চাষিদের অভিযোগ, একদিকে যেমন প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় তাঁরা আর্থিকভাবে ভেঙে পড়েছেন। অনেকেই ঋণ নিয়ে চাষ করেছিলেন, ফলে ফসল নষ্ট হলে চরম সঙ্কটে পড়তে হবে তাঁদের।প্রশাসনের কাছে দ্রুত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।*

রবিতে জনসংযোগে ব্যস্ত রাজ ও অর্জুন

Image
 খবর দিনভর, উত্তর 24 পরগনা: নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং আজ রবিবার সকাল সকাল দলীয় কর্মীদের নিয়ে বেরিয়ে পড়লেন নির্বাচনী প্রচারে। ইছাপুর আনন্দমঠ অঞ্চলের সকল মানুষের সাথে জনসংযোগ সারলেন অর্জুন সিংহ। তিনি ১০০ শতাংশ আশাবাদী নোয়াপাড়া কেন্দ্রে জয় লাভ করবেন, শুধুমাত্র মার্জিন বাড়ানোর লড়াই। কারণ নোয়াপাড়ার মানুষ তার হাতের তালুর মতো চেনা। মানুষ পরিবর্তন চায়, এমনটাই জানালেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং। নির্বাচন ঘোষণা হওয়ার পর আজ প্রথম রবিবার সকাল সকাল প্রচারে বেরিয়ে পড়লেন বারাকপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী । বারাকপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কালিয়ানিবাস এলাকায় মানুষের সাথে জনসংযোগ সারছেন। মানুষের পাশে যেভাবে পাঁচ বছর সময় দিয়েছেন। হয়তো সব কাজ করে উঠতে পারেনি এবার অপূর্ণ কাজ সম্পন্ন করবেন। এবারও জেতার ব্যাপারে তিনি সম্পূর্ণ আশাবাদী।

রাজ্যপালের দাবি পাঠ্যসূচিতে হরিচাঁদ-গুরুচাঁদের বাণী অন্তর্ভুক্তি

Image
 খবর দিনভর,উত্তর ২৪ পরগনা:শুক্রবার দুপুরে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার অন্তর্গত ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসেন আর এন রবি এবং তাঁর স্ত্রী। সেখানে পৌঁছে তিনি প্রথমে মতুয়া সম্প্রদায়ের আরাধ্য হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুর-এর মন্দিরে পুজো দেন। পুজো শেষে মতুয়া সম্প্রদায়ের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের বাণী সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রস্তাব দেন, তাঁদের আদর্শ ও বাণীকে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা উচিত, যাতে আগামী প্রজন্ম এই ভাবধারার সঙ্গে পরিচিত হতে পারে। এছাড়াও তিনি মতুয়া সমাজের উন্নয়ন ও সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে একাধিক মন্তব্য করেন। পরবর্তীতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ শান্তনু ঠাকুর জানান, তাঁর আমন্ত্রণেই রাজ্যপাল ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এসেছিলেন। রাজ্যপালের বক্তব্যে মতুয়া সমাজ খুশি বলেও তিনি দাবি করেন। এদিন এসআইআর তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিরা আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন কি না, সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে শান্তনু ঠাকুর বলেন, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। তবে তিনি আরও...

রেড রোডে নামাজে মুখ্যমন্ত্রী, কালীঘাটে পুজোতে শুভেন্দু অধিকারী

Image
 খবর দিনভর, কলকাতা: ভোটের আর মাত্র কটা দিন বাকি। বেজে গিয়েছে দামামা। এসে গিয়েচে নির্ঘণ্ট। এবার ইদের দিনেও সরগরম রাজ্য-রাজনীতি। আজ যখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দলীয় প্রার্থীরা ইদের শুভেচ্ছা বিনিময় করলেন। ইদের নামাজ স্থলে গেলেন, ঠিক সেই সময় ময়দানে দেখা গেল শুভেন্দু অধিকারীকেও। কালীঘাট মন্দিরে পুজো দিলেন বিধানসভার বিরোধী দলনেতা। পদ্মফুলের অন্য প্রার্থীদেরও মন্দিরে যাওয়ার সূচি রয়েছে। একইভাবে সিপিআইএম-সহ বামপন্থী প্রার্থীরাও থাকছেন পথে।  সূচি অন্তত সেই কথাই বলছে।কলকাতার ঐতিহ্যবাহী রেড রোড-এ উৎসবের আমেজে পালিত হল পবিত্র ঈদ। ভোর থেকেই হাজার হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষ এখানে জড়ো হন ঈদের নামাজ আদায় করতে। নতুন পোশাকে সেজে, প্রার্থনায় অংশ নিয়ে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন উপস্থিত মানুষজন। নিরাপত্তার কড়া ব্যবস্থার মধ্যেই নির্বিঘ্নে সম্পন্ন হয় নামাজ। মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী, সঙ্গে ছিল নজরদারি ক্যামেরা। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসে অংশ নেন এই বৃহৎ সমাবেশে। নামাজের শেষে দেশ ও রাজ্যের শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হ...

জোড়া আসনে লড়াই রাজন্যা হালদারের

Image
 খবর দিনভর, কলকাতা: বেজে গেছে বিধানসভা ভোটে দামামা। তৃণমূল থেকে শুরু করে বিজেপি সিপিএম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি তাদের প্রার্থী তালিকা প্রকাশিত করে ফেলেছে। এরই মাঝে এক সময়কালের নেত্রী রাজন্যা হালদার বিধানসভা ভোটের লড়াইয়ের ময়দানে নেমেছে। নির্দল হয়ে লড়ছে রাজন্যা। তার দলের নাম "জন সংগ্রাম মঞ্চ"। জানা যাচ্ছে রাজন্যা, দুটি কেন্দ্র থেকে লড়বে বিধানসভার নির্বাচনে। যথাক্রমে এই দুটি কেন্দ্র হল সোনারপুর দক্ষিণ যার প্রতিদ্বন্দ্বী হলো তৃণমূলের নেত্রী লাভলী মৈত্র এবং আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এই দুই হেভি ওয়েট প্রার্থীর সঙ্গে লড়তে চলেছে রাজন্যা হালদার। কতটা আশাবাদী এবং কতটা ভালোবাসা পাবে রাজন্যা সাধারণ মানুষের কাছ থেকে তা বোঝা যাবে নির্বাচনের ফল প্রকাশের পরই।

আরজি করে লিফটে আটকে মৃ*ত এক ব্যক্তির

Image
 খবর দিনভর, কলকাতা: ফের আরজি করে মর্মান্তিক পরিণতি, লিফটে আটকে গিয়ে মৃ*ত্যু ব্যক্তির! ঘটনায় ভয়াবহ পরিণতি। চার বছরের বাচ্চা সঙ্গে নিয়ে চিকিৎসা করাতে এসে ট্রমা বিল্ডিং এ লিফটে আটকে গিয়ে অস্বাভাবিক মৃ*ত্যুর ঘটনা। ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ।  ব্যক্তির নাম অরূপ ব্যানার্জি বয়স ৪০ নাগেরবাজারের বাসিন্দা। গতকাল রাত ৮ টার সময় পা ভে*ঙে যাওয়ার কারণে চিকিৎসা করাতে এলে তাকে অ*স্ত্রোপ*চারের জন্য ট্রমা অপারেশন বিল্ডিং এ পাঠানো হয়। এরপর সেখানে প্রাথমিক চিকিৎসার পর নিচে নেমে আসে পরিবার সহযোগে। আজ ভোররাতে চারটে পাঁচ মিনিটে পুনরায় অ*স্ত্রোপ*চারের কারণে ওপরে ওঠার সময় ঘটে ভয়াবহ ঘটনা। চার বছরের সন্তান ও স্ত্রীকে সঙ্গে নিয়ে পাঁচ তলায় উঠতে গিয়ে লিস্টে আটকে যায় অরূপ বাবু। একই সঙ্গে আটকে যায় তার চার বছরের সন্তান।  হাসপাতাল সূত্রে খবর, ওই চার বছরের ছেলেকে বাঁচাতে গিয়ে, মূলত মৃ*ত্যু হয় বাবার। প্রথমে ওই শিশু লিফটে আটকে গেলে তাকে কোনরকমে উদ্ধার করলেও অরূপ নিজে আটকে যায় লিফটে। এরপর তাকে যান্ত্রিক গোলযোগের কারণে টানতে টানতে নিয়ে যায় চারতলায়। তারপর ঘটনাস্থলে...

দেওয়াল দখল নিয়ে উত্তেজনা ভাটপাড়ায়

Image
 খবর দিনভর, ভাটপাড়া: ভাটপাড়া বিধানসভার কেন্দ্রের অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ডের কাটাডাঙ্গা এলাকায় CPIM এর দেওয়াল দখল করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ সিপিএমের তরফে নিজেদের প্রার্থীর সমর্থনে দেওয়াল ব্লক করেছিল। কিন্তু সেই দেয়াল কেউ বা কারা সিপিআইএম মুছে টিএমসি লিখে দিয়েছে। যদিও তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।এবিষয়ে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে সিপিআইএম এর তরফে।

ভোট প্রচারে দমকলমন্ত্রী সুজিত বোস

Image
 খবর দিনভর, কলকাতা : লেকটাউন শ্রীভূমিতে রামকৃষ্ণ দেব ও মা সারদার পুজো দিয়ে প্রচার শুরু করলেন বিধান নগরের তৃণমূল প্রার্থী সুজিত বোস। এরপর কর্মীদের সাথে নিয়ে নিজেই দেওয়াল লেখা শুরু করলেন তিনি। বুধবার দুপুরে লেকটাউন শ্রীভূমিতে বাড়ির পুজো সেরে খালি পায়ে বাড়ি থেকে বেরিয়ে রামকৃষ্ণ সারদা মা উদ্যানে রামকৃষ্ণদেব ও সারদা মায়ের পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন বিধাননগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজিত বোস। এরপর কর্মীদের নিয়ে দেওয়াল লেখায় হাত দেন তিনি। আগত কর্মী সমর্থকদের সাথে কথা বলেন তৃণমূল প্রার্থী সুজিত বোস।।। নিজের জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী তিনি। এর পাশাপাশি তার ভোট প্রচারে বেশ কিছু চমক থাকবে বলে জানান তিনি।।

শুভেন্দুর বিরুদ্ধে তার ঘনিষ্ঠ পবিত্র কর

Image
 নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর: বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই ক্রমশ সংবাদ শিরোনামের যথেষ্ট গুরুত্ব আদায় করে নিচ্ছে নন্দীগ্রাম। একদা শুভেন্দু ঘনিষ্ঠ পবিত্র কর এখন শুভেন্দু অধিকারীর প্রতিপক্ষ। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর হাত থেকে পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছে নন্দীগ্রামের দাপুটে বিজেপি নেতা পবিত্র কর। নন্দীগ্রাম ২১০ বিধানসভাতে প্রার্থী হিসেবে পবিত্র করের নাম ঘোষণা হয়।  সেই নাম ঘোষণার পর বুধবার থেকে কর্মী সমর্থকদের নিয়ে নিজ হাতে দেওয়াল লিখন ও প্রচার শুরু করেন সদ্য বিজেপি থেকে তৃণমূলে যোগদানকারী  পবিত্র কর। নন্দীগ্রাম-১ ব্লকের মন্ডল-২ এর সভাপতি  সুদীপ দাস জানান, " আমরাই প্রার্থী তালিকা প্রকাশের আগেই শুভেন্দুর দেওয়াল লিখন শুরু করে দিয়েছি। আর কোন দল কোথায় কি করলো আমাদের ভাবায় না। আমাদের নেতা শুভেন্দু অধিকারী বিপুল ভোটে জয়লাভ করছে তা শুধু সময়ের অপেক্ষা।" তৃণমূল নেতা সামসুল ইসলাম জানান, " আমরা আগে থেকেই একাধিক জায়গায় দেওয়ালে চুনকাম করে রেখেছিলাম। শুধু প্রার্থীর নামের অপেক্ষায় ছিলাম। আমরা ওদের মতো নয়। দলের নিয়ম মেনেই কাজ করে এসেছি।...

পুজো দিয়ে শুরু সায়ন্তিকার জনসংযোগ

Image
 খবর দিনভর, বরানগর:  বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পুনরায় তৃণমূল কংগ্রেস প্রার্থী। নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিয়ে সায়ন্তিকা বললেন মাত্র দেড় বছর হাতে পেয়েছিলাম বরানগরের মানুষের জন্য যতটুকু পেরেছি করেছিলাম এবার অনেক কাজ করার বাকি আছে। মানুষ আশীর্বাদ করলে এবার তাদের অনেক আশা পুরন হবে। এবার তিনি ২৮ হাজারেরও বেশি ভোটে জিতবেন বলে আশাবাদী সায়ন্তিকা।

গ্যাস বোঝাই ট্র্যাংকার উল্টে বিপত্তি

Image
 খবর দিনভর,নদিয়া: রাজ্যে যখন রান্নার গ্যাস নিয়ে চলছে হাহাকার ঠিক সেই সময় নদীয়ায় 12 নম্বর জাতীয় সড়কের উপর ডিভাইরার ভেঙে পাল্টি খেলো গ্যাস বোঝাই একটি ট্র্যাংকার । হলদিয়া থেকে জলপাইগুড়ি গামী এই গ্যাস বোঝাই ট্র্যাংকর হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে থাকার ডিভাইডার ভেঙে পালটি খায়। যদিও ঘটনার খবর পেয়ে ঘটনার তলে পৌঁছায় ধুবুলিয়া থানার পুলিশ। ইতিমধ্যে রাস্তার মধ্যে থেকে গাড়ি থেকে টেনে তোলার চেষ্টা করছে। নদিয়ার ধুবুলিয়া থানার ভাষাডাঙ্গা বিল এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের উপর এই ঘটনাটি ঘটে। গ্যাসের টাঙ্গার উল্টে যাওয়ায় অন্যান্য গাড়ির সকল চালকরা রীতিমত আতঙ্কিত হয়ে পড়ে। জাতীয় সড়কের একটি লেন ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য একটি লেন দিয়ে দু দিকের গাড়ি চলাচল স্বাভাবিক রেখেছে পুলিশ। কি কারণে এই বিপত্তি তা নিজেও জানেনা গাড়ির চালক বা খালাসী। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সম্ভবত গাড়ি চালাতে চালাতে চালকের ঘুম পেয়ে গিয়েছিল আর সেই কারণেই এই ঘটনা। যদিও গোটা পরিস্থিতির উপর নজর রয়েছে পুলিশের।

শুভেন্দুর অধীনে দুটি কেন্দ্র, ময়দানে দিলীপ ঘোষ, রুদ্রনীল

Image
 খবর দিনভর, কলকাতা: দুটি দফায় নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গে। আগামী ২৩ ও ২৯ এপ্রিল হবে বিধানসভা নির্বাচন। এরই মধ্যে ভারতীয় জনতা পার্টি মোট ১৪৪ টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলো যার মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অধীনে পড়ল ভবানীপুর ও নন্দীগ্রাম কেন্দ্র। বিধানসভা নির্বাচনে স্ব মহিমায় দেখা যাবে বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে। জানা যাচ্ছে, দিলীপ ঘোষ খড়গপুর সদরকেন্দ্র থেকে নির্বাচনে লড়বে। হাওড়া শিবপুর কেন্দ্র থেকে লড়বে রুদ্রনীল ঘোষ, উত্তর ২৪ পরগনার অন্তর্গত বরানগর বিধানসভা কেন্দ্র থেকে টিকিট পেল সজল ঘোষ। ভাটপাড়া থেকে লড়তে চলেছে পবন সিং, আসানসোল দক্ষিণ থেকে লড়তে চলেছে অগ্নিমিত্রা পাল, বালুরঘাট বিধানসভা থেকে লড়তে চলেছে বিদ্যুৎ রায়।  জানা যাচ্ছে বিধানসভা নির্বাচনে লড়াইয়ে ভারতীয় জনতা পার্টি যে সমস্ত কেন্দ্র থেকে প্রার্থী নির্বাচন করেছে তার থেকে বোঝা যাচ্ছে দল পুরনো নেতা-নেত্রীর ওপর বিশ্বাস স্থাপন করেছে।

গ্যাস না পাওয়ায় বিক্ষোভ করল গ্রাহকরা

Image
 খবর দিনভর,পশ্চিম বর্ধমান: আসানসোল গ্যাস না পেয়ে সমস্যায় গ্রাহকরা, জি টি রোডে অবরোধআসানসোলে গ্যাস বুকিং করেও গ্রাহকরা গ্যাস না পাওয়ায় চরম সমস্যায় পড়েছেন। অভিযোগ, গত ৫ তারিখ থেকে গ্যাস বুকিং করা হলেও এখনও পর্যন্ত অনেকেই গ্যাস পাননি। গ্যাস এজেন্সির মালিক প্রতিদিনই গ্রাহকদের বলছেন যে দু’দিনের মধ্যে গ্যাস পাওয়া যাবে, কিন্তু বাস্তবে তা পাওয়া যাচ্ছে না।এই পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রাহকরা GT Road-এ LIC of India-এর কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। এর ফলে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

শুভেন্দুর হাত ধরে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান

Image
 খবর দিনভর, নন্দীগ্রাম: বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে তৃণমূলে ভাঙ্গন। হরিপুর পার্টি অফিসে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করলো তৃণমূলের ২ সদস্য সহ সিপিআইএম এর এক সদস্য।সোনাচুরা গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত তৃণমূলের সদস্য সমরেশ মন্ডল,নন্দীগ্রাম দুই পঞ্চায়েত সমিতির তৃণমূলের নির্বাচিত সদস্য শর্মিষ্ঠা বেরা সেনাপতি এবং সিপিআইএম এর বরিষ্ঠ নেতৃত্ব বিদ্যর্থী দাস এই ৩ জন আজ শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন*

বঙ্গে হবে ২ দফায় ভোট , জানালো নির্বাচন কমিশন

Image
 খবর দিনভর, কলকাতা: পশ্চিমবঙ্গে হবে দুটি দফায় বিধানসভা ভোট। রবিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সাংবাদিক সম্মেলন করে স্পষ্টতা জানিয়ে দিল বঙ্গে হতে চলেছে দুটি দফায় ভোট।। প্রথম দফায় ভোট হবে ১৫২ টি কেন্দ্রে এবং দ্বিতীয় দফার ভোট হবে ১৪২ কেন্দ্রে। কমিশনের নির্দেশ অনুযায়ী আগামী ২৩ এপ্রিল হবে প্রথম দফার ভোট এবং ২৯ এপ্রিল হবে দ্বিতীয় দফার ভোট এবং ৪ই মে হবে ভোট গণনা । নয়া দিল্লির বিজ্ঞান ভবন থেকেই স্পষ্টত সাংবাদিক সম্মেলন করেই আনুষ্ঠানিকভাবে ভোটের দিনক্ষণ প্রকাশ করল কমিশন।

ডি এ দেওয়ার ঘোষণা করলো মুখ্যমন্ত্রী

Image
 খবর দিনভর, কলকাতা: কিছু সময়ের পরেই সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচক কমিশনার জানাতে চলেছে কবে হবে বিধানসভা ভোট। কিন্তু তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টার্সস্টোক দিল তার X হ্যান্ডেলে, ঘোষণা করলো মার্চ মাস থেকে মিলে যাবে সরকারি কর্মীদের বকেয়া ডিএ। ২০০৯ সালে ROPA অনুযায়ী বকেয়া ডিএ দেবে রাজ্য সরকার।

থানার সামনে মৃ*তদেহ রেখে বিক্ষোভ পরিবার বর্গের

Image
  খবর দিনভর, মালদা: বিচারাধীন এক বন্দীর মৃ*ত্যুকে ঘিরে শনিবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল মালদার রতুয়া থানা চত্বরে। থানার সামনে মৃ*তদেহ রেখে থানায় ঢুকে তুমুল বিক্ষোভ দেখালেন মৃ*তের পরিবারবর্গ সহ আত্মীয় পরিজনরা। বিক্ষোভদেখানোর সময় বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গেও রীতিমতো বচসা, ধা*ক্কাধাক্কি জড়িয়ে পড়েন বলে খবর। তবে শুধু থানায় ঢুকে নয়। পরে থানার সামনে পথ অবরোধ করেও তারা তুমুল বিক্ষোভ দেখান। যার জেরে চরম উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। যদিও শেষমেশ পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। ঘটনার সূত্রপাত্র হয় এক বিচারাধীন বন্দীর মৃ*ত্যুকে কেন্দ্র করে।জানা গিয়েছে মৃ*ত বন্দির নাম ভোলা মণ্ডল (৫৫)। তার বাড়ি রতুয়া থানার ভাদো গ্রাম পঞ্চায়েত এলাকায়।গত ৯ ফেব্রুয়ারি রতুয়ার ভাদো এলাকায় সেতাবুদ্দিন নামে এক ব্যবসায়ীর আমবাগান থেকে র*ক্তা*ক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে। পরে হাসপাতালে তার মৃ*ত্যু হয়। ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ ভাদো এলাকার ভোলা মণ্ডলসহ আরও তিনজনকে গ্রে*প্তার করে। প্রথমে তাকে চাঁচল সংশোধনাগারে রাখা হয়। পরে মালদা জেলা সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়।পরিব...

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?

Image
 কবে বঙ্গে ভোট? ঘোষিত হবে আজ? খবর দিনভোর, কলকাতা: রবিবার বিকালে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশন পাঁচটি রাজ্য সহ অর্থাৎ পশ্চিমবঙ্গ, আসাম, কেরল, তামিলনাড়ু, পন্ডিচেরি বিধানসভা ভোটের দিনক্ষণ প্রকাশ করতে পারে। কত দফায় হতে চলেছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন তাই জানা যাবে আজ সাংবাদিক সম্মেলন করার পর।  Sir এর আবহে পশ্চিমবঙ্গে এসেছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সহ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কিরকম ভাবে নির্বাচন হতে পারে তাই নিয়ে বৈঠকে হয় এবং আজ কত দফায় কবে থেকে কিভাবে হতে চলেছে বিধানসভা নির্বাচন তা জানা যাবে।