বারাসাতের মনুয়া কাণ্ডের ছায়া এবার অশোকনগরে
খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা ঃ বারাসতের সেই মনুয়া কাণ্ডের ছায়া এবার উত্তর ২৪ পরগনার অশোকনগরে । প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন করার অভিযোগ উঠলো স্ত্রীর বিরুদ্ধে । এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে । পুলিশ জানিয়েছে মৃ*তের নাম হারাধন রায় (৩৫)। তাঁর বাড়ি অশোকনগর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের শিমুলতলা এলাকায় । স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে হারাধন রায়ের সঙ্গে বিয়ে হয়েছিল সবিতার। হারাধন রায় পেশায় দিনমজুর । তাঁদের তিন সন্তানও রয়েছে । সবিতা উত্তর ২৪ পরগনার বারাসাতে একটি পানশালায় নর্তকীর কাজ করেন । বেশ কিছুদিন ধরেই সবিতা বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ । বিষয়টি জানাজানি হতেই স্বামী-স্ত্রীর অশান্তি চরমে ওঠে । অশান্তি মেটাতে এলাকায় সালিশি সভাও বসে। পরে সবিতা তাঁর প্রেমিকের সঙ্গেই থাকতে শুরু করেন । অন্যদিকে শ্রমিকের কাজের জন্য তিন মাস আগে ওড়িশায় চলে যান হারাধন । পরিবারের দাবি সম্প্রতি সবিতা ফোন করে একসঙ্গে থাকবেন বলে অশোকনগরে চলে আসতে বলেন স্বামীকে । স্ত্রীর কথা শুনে এক সপ্তাহ আগে বাড়ি ফেরেন হারাধন । বারাসতে ভাড়া বাড়িতে স্ত্রীকে...