Posts

Showing posts with the label দেশ

বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভা

Image
  বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভা নিউজ ডেস্ক, হুগলি, রবিবার, ১৭ জুলাই ২০২২:  গত শনিবার 16 জুলাই এনডিএ উপরাষ্ট্রপতি পদপ্রার্থী  হিসাবে নাম ঘোষণা করেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকরের। কিন্তু রাজ্য রাজনীতি অপেক্ষায় ছিল বিরোধীদের উপরাষ্ট্রপতি কে হবেন এই নিয়ে। তবে এই বিষয়ে রবিবার বিরোধীরা এক হয়ে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা করলেন কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন রাজ্যপাল মার্গারেট আলভারের। এদিন শরদ পাওয়ার সাংবাদিকদের সামনে বিরোধীদের উপরাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা করেন। তবে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোন মতামত পাওয়া যায়নি।

গুরু পূর্ণিমা বিষয়ে কিছু তথ্য

Image
খবর দিনভোর নিউজ ডেস্ক, শ্রীরামপুর, বুধবার, ১৩ জুলাই ২০২২ :  গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। গুরুরেব পরমব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নম:। গুরুর এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে শিষ্যরা তাদের গুরু কে স্মরণ করেন। শিক্ষাগুরু, দীক্ষাগুরু, আধ্যাত্মিক গুরু দেরকে স্মরণ করা এবং সম্মান শ্রদ্ধার দিনটি হল গুরু পূর্ণিমা। রথ যাত্রার পরবর্তী সময়ে আষাঢ় মাসে পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু পূর্ণিমা নামক উৎসবটি। মনে করা হয় গুরুকে আরাধনা জন্য ডাকার জন্য এবং স্মরণ করার জন্য দিনটি হল এই গুরু পূর্ণিমা। যদিও সব সময় গুরুকে  সবাই মনে করা, স্মরণ করা, সকল শিষ্যদের উচিত । মনে করা হয় এই গুরু পূর্ণিমা কে ব্যাস পূর্ণিমা বলে কারণ এদিন অনেকে বেদব্যাসের জন্ম তিথি হিসেবে মেনে থাকে। এই মহান ঋষি বেদব্যাস বেদকে চারভাগে ভাগ করেছিলেন।  "গুরু" এই শব্দটির মধ্যে 'গু' শব্দের অর্থ হলো অজ্ঞতা বা অন্ধকার এবং 'রু' শব্দের অর্থ হলো আলো অর্থাৎ এক কথায় বলা যায় গুরু হলেন যিনি অন্ধকার বা অজ্ঞতার জগৎ থেকে আলোর পথে যিনি নিয়ে যান। গুরু হলেন পরম জ্ঞানধারী এক মহাপুরুষ বলা যায় আমাদের সবার উপরে গুরুর স্থান। আমা...

সিঙ্গুর পঞ্চায়েত সমিতির হলে অনুঠিত হল জনস্বাস্থ্য ও বাল্যবিবাহ নিয়ে বিশেষ আলোচনা সভা

Image
  সৌরভ আদক, সিঙ্গুর, ৯ জুলাই শনিবার ২০২২ : সিঙ্গুর পঞ্চায়েত সমিতির হলে জনস্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত হয় এক আলোচনা সভার।  উক্ত সভায় উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী ও পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না, হরিপাল বিধানসভার বিধায়ক ডাঃ করবী মান্না, সিঙ্গুর ব্লকের বিডিও পার্থ বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সদস্যরা, কর্মাধ্যক্ষ ও প্রধান ও উপপ্রধানবৃন্দ সকলে উপস্থিত ছিলেন। 

কেন পালন করা হয় বকরি ঈদ? কি মাহাত্ম্য এই উৎসবের, আসুন একনজরে জেনে নেওয়া যাক

Image
    খবর দিনভোর নিউজ ডেস্ক : রাত পেরোলেই সমগ্র বিশ্বজুড়েই পালিত হচ্ছে বকরি ঈদ। এটি মুসলমান  সম্প্রদায়ের একটি অন্যতম বৃহৎ উৎসব। এই ঈদের আরেক নাম হল কোরবানি ঈদ বা ঈদ-উল-আজহা। বিভিন্ন জায়গায় এই ঈদের বিভিন্ন রকম নাম। মুসলিমরা সাধারণত দু'ধরনের ঈদ পালন করেন, ঈদ-উল ফিতর ও ঈদ-উল-আজহা। মুসলিম সম্প্রদায়ের দু'টি সর্ববৃহৎ উৎসবের মধ্যে এটি অন্যতম।  দু'টি ঈদ-ই শুরু হয় নতুন চাঁদ দর্শন করে। আকাশে নতুন চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশে ইসলাম ধর্মাবলম্বীরা এই উত্‍সবে মেতে ওঠেন। এদিন ছোটো-বড় নির্বিশেষে সবাই নতুন জামা পরে খোলা জায়গায় একসঙ্গে নামাজ পড়ে। তারপর সবাই সবাইকে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা জানায়। বিশ্বজুড়ে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই উৎসব পালিত হয়। এই ঈদ কোরবানির ঈদ বলে এই উৎসবে আল্লাহ-কে কিছু না কিছু উৎসর্গ বা কোরবান করতে হয়। ভারতের স্বাধীনতার পূর্বে অবিভক্ত বাংলায় বকরি বা ছাগল ছাড়া কোরবানির জন্য অন্য কোনও পশু পাওয়া যেত না। তাই সেই সময় কোরবানির জন্য বকরি বা ছাগল ব্যবহারের কারণেই এই ঈদের আরেক নাম হয় বকরি ঈদ। অন্যদিকে, আরবি 'বকরা ' শব্দের অর্থ গাভী বা গরু। আর এই কারণে, গরুকে ব...

ইলেকট্রিক লোকাল ট্রেন বানিয়ে তাক লাগালেন শ্রীরামপুর নিবাসী প্রভাস আচার্য

Image
  ইলেকট্রিক লোকাল ট্রেন বানিয়ে তাক লাগালেন শ্রীরামপুর নিবাসী প্রভাস আচার্য দারিদ্রতা হারাতে পারেনি, শ্রীরামপুরের নিবাসী প্রভাস আচার্যকে। ঘরের ভেতর ইলেকট্রিক লোকাল ট্রেন তৈরি করে তাক লাগালেন প্রভাস বাবু। ছোটবেলাত থেকেই তার ইচ্ছে ছিল "লোকো পাইলট" হওয়ার, কিন্তু আর্থিক অবস্থা স্বচ্ছ না থাকায় তার ইচ্ছা পূরণ হয়নি।  পৌরহিত করেই চলে তার জীবন সংগ্রাম এবং সংসার। ইচ্ছা থাকলেই যে উপায় হয় তা প্রমাণ করলেন প্রভাস বাবু। আর্থিক অবস্থা দিক থেকে স্বচ্ছল না থাকলেও তার ইচ্ছা নিজেই পূরণ করলে ইলেকট্রিক লোকাল ট্রেন বানিয়ে।  তার এই মডেল লোকাল ইলেকট্রনিক ট্রেনটিকে দেখলে সত্যিই আশ্চর্য বলে মনে হয় কারণ হুবহু বাস্তবে লোকাল ট্রেনের মত।  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার এই কীর্তি ছড়াছড়ি হলে বিভিন্ন সংবাদ মাধ্যম তার এই কৃতিত্ব পরিবেশন করে। প্রায় অনেক বছর ধরেই এই লোকাল ট্রেন বানানোর চেষ্টা চালালে সম্পূর্ণ হয় কিছুদিন আগে।  প্রবাস বাবুর এই চিন্তা ধারাটি বড় হলেও আর্থিক অবস্থার জন্য খুব একটা হচ্ছে  না। কিন্তু তিনি জানান তার এই আর্থিক কারণ কখনোই তার স্বপ্নকে ভাঙতে দেবে।

SUCI(C) পক্ষ থেকে প্রতিবাদ সপ্তাহ পালন

Image
  সুফল চন্দ, শ্রীরামপুর, ০৪/০৭/২০২২ সোমবার শ্রীরামপুর স্টেশন সংলগ্ন স্থানে SUCI এর পক্ষ থেকে প্রতিবাদ সপ্তাহ পালন করার আহবান করা হলো। এক থেকে ৭ জুলাই প্রতিবাদ সপ্তাহ পালন করার ডাক দেয় SUCI।  SUCI এর ডাকা প্রতিবাদ সপ্তাহের মূল বিষয় ছিল SSC, TET দুর্নীতি ও অগ্নিপথ প্রকল্প সহ কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতি বিরুদ্ধে ডাক এবং এসইউসিআই ( কমিউনিস্ট) দলের শান্তিপূর্ণ গন আইন অমান্যের ওপর নৃশংস বর্বরতার বিরুদ্ধেই তাদের এই প্রতিবাদ। SUCI এর শাখার সদস্যরা এই " প্রতিবাদ সপ্তাহ" তে উপস্থিত ছিল।

চট শিল্পের শ্রমিকদের ২১টি ট্রেড ইউনিয়নের ডাকে কনভেনশন

Image
  সুফল চন্দ, শ্রীরামপুর,  ২৪/০৬/২০২২ :   গত দু বছর ছিল এক অন্ধকারময় সময়। থমকে গিয়েছিল মানুষের সাধারণ জীবনযাপন থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক জীবন, কারণটা হলো করোনার আক্রমণ, যেন সারা বিশ্ব থেমে গেছে। করোনার প্রথম ঢেউয়ে দেখা যায় যে পরিমাণে বেড়েছিল মৃত্যুর সংখ্যা তার থেকে বেশি পরিমাণে বাড়ে কর্মহীন মানুষের সংখ্যা।  শুক্রবার চট শিল্পের শ্রমিকদের একুশটি ট্রেড ইউনিয়নের ডাকে শ্রীরামপুরের টাউনহলে হল একটি কনভেনশন। "চটকল বাচাও ও চটকলের শ্রমিক ও তাদের পরিবারকে বাঁচা" এই দাবিতে সবকটি ইউনিয়নের পক্ষ থেকে রাস্তায় নেমে গত 27 মে 2022  জেলার পাঁচটি স্থানে শ্রমিক ও তাদের পরিবার ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থাকে এবং গত 10 জুন 2020 জেলার তিনটি স্থানে শ্রমিকরা অনশন ও অবস্থান করে। তাদের একটাই দাবি শ্রমিকদের নিয়ে কারখানা খুলতে হবে।  শুক্রবার শ্রীরামপুরের টাউনহলে যে কনভেনশন হয় তার মূল দাবী হল চটকল  শ্রমিকদের 26000 টাকা ন্যূনতম মজুরি দৈনিক মজুরি, শ্রমিক নিয়োগে বিরুদ্ধে ১৯ : ২০ দ্রুত কার্যকরী করা, মজুরী বৃদ্ধিসহ নতুন দাবি সনদের 27 দফা দাবির মীমাংসার জন্য ত্রিপ...

সেরিব্রো ভাস্কুলারে আক্রান্ত পেসেন্ট প্রয়াত হলেন ডাক্তারের অবহেলায়

Image
 গত ১৫ ই মে ২০২২, রাত্রিতে আনুমানিক প্রায় ৫২ বছর বয়সী ফিরোজা বেগম, যিনি প্রায় ৬ ঘন্টা সেরিব্রো ভাস্কুলার দুর্ঘটনায় জরুরী বিভাগে ডাক্তার কুনাল পানের অবহেলায় মারা যান।  ডাঃ নির্মল মাজি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সংসদীয় চেয়ারম্যান, মেডিকেল কলেজ ও হাসপাতালের আরকেএস চেয়ারম্যান, মাননীয় বিধায়ক সহ কলেজের অন্য তিনজন স্বাস্থ্য আধিকারিক রোগীর পক্ষের সাথে যোগাযোগ করার পরে রোগীকে ভর্তি করতে সাহায্য করেছিলেন। দুর্ভাগ্যবশত চিকিত্সার অভাব এবং ডাঃ কুণাল পানের অবহেলার কারণে (6 ঘন্টা ব্যবধান), রোগীর মেয়াদ শেষ হয়ে গেছে। রোগীর পরের আত্মীয় (NOK) কলেজ প্রশাসনের সাথে যোগাযোগ করেছে এবং এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য ভবন ও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও যোগাযোগ করেছিলেন।  ডাঃ বিরূপাক্ষ বিশ্বাস (মুখপাত্র) পশ্চিমবঙ্গ প্রগতিশীল ডাক্তার সমিতি 18.05.2022

তেল একফোঁটাও তেল নেই পাম্পে, মাঝরাস্তায় আটকে গিয়েছে গাড়ি ! অচল শ্রীলঙ্কাকে ‘সচল’ করতে ডিজেল পাঠাল ভারত।

Image
ডিজেল পাঠালেও, এখনই টাকা দিতে পারছে না শ্রীলঙ্কা। #SriLanka #india #diesel India Export Diesel to Sri Lanka: একফোঁটাও তেল নেই পাম্পে, মাঝরাস্তায় থমকে গিয়েছে গাড়ি ! শ্রীলঙ্কাকে ‘সচল’ করতে ডিজেল পাঠাল ভারত। কলম্বো: চরম সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা (Sri Lanka)। করোনাকালে দেশের বাণিজ্য, শিল্প সহ একাধিক ক্ষেত্র থমকে দাঁড়ানোয় বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারতের প্রতিবেশী দেশ। তাই উপরে চিনের কাছ থেকে নেওয়া ঋণের সুদের বোঝায় আরও ডুবে গিয়েছে অর্থনীতি। এমনই ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে যে দেশের ডিজেল ভাণ্ডার শেষ হয়ে গিয়েছে। ফুরিয়ে এসেছে খাদ্যশস্য সহ অত্যাবশ্যকীয় সামগ্রী। এই কঠিন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত (India)। ১০ কোটি ডলারের ক্রেডিট লাইনে ৪০ হাজার টন ডিজেল (Diesel) পাঠানো হল শ্রীলঙ্কায়। আজ সকালেই ভারতীয় জাহাজটি শ্রীলঙ্কায় গিয়ে পৌঁছয়। বিকেল থেকে ডিজেল বিতরণ শুরু হবে বলে জানা গিয়েছে। স্বাধীনতার পর থেকে সবথেকে বড় আর্থিক সঙ্কটের মুখে পড়েছে রাবণের দেশ। অত্যাবশ্যকীয় পণ্য কেনা বা আমদানির জন্যও বিদেশি মুদ্রা নেই সে দেশের সরকারের কাছে। বাস থেকে শুরু করে সমস্ত গণ...

শাহরুখ-পুত্রের মুক্তি কামনা করে মসজিদে বিশেষ প্রার্থনা

Image
শাহরুখ-পুত্রের মুক্তি কামনা করে মসজিদে বিশেষ প্রার্থনা খবর দিনভোর ডেস্ক: জেলবন্দি ছেলের মুক্তি কামনা করে দিল্লির একটি মসজিদে চাদর পাঠালেন শাহরুখ খান ৷ সেই মসজিদে আরিয়ান খানের মুক্তি কামনা করে হল বিশেষ প্রার্থনা ৷ দিল্লির মসজিদের সেই ভিডিয়ো এখন ব্যাপক ভাইরাল ৷ মাদক মামলায় গত ১৯ দিন ধরে জেলে রয়েছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান ৷ বুধবারও তাঁর জামিনের আবেদন মঞ্জুর হয়নি ৷ আজ ছেলের সঙ্গে দেখা করতে আর্থার রোড জেলে যান শাহরু খ খান ৷

সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন বাবুল সুপ্রিয়

Image
দিল্লী, মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১ : আজ মঙ্গলবার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।  আজ ইস্তফাপত্র জমা দিতে সকালে লোকসভার স্পিকার ওম বিড়লার বাসভবনে গিয়েছিলেন তিনি। সেখানেই আনুষ্ঠানিক ভাবে ইস্তফা দেন বাবুল।। এর পর সোমবারই বাবুল টুইট করে জানান, মঙ্গলবার স্পিকার তাঁকে সময় দিয়েছেন। সেই ট্যুউট চিত্র তাঁর কাছেই আনুষ্ঠানিক ভাবে সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন। তার পরই মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ স্পিকারের বাড়িতে পৌঁছন বাবুল।   আগস্ট মাসে কেন্দ্রীয় মন্ত্রিত্বের পদ ছেড়েছেন বাবুল। তারপর সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। এর পরে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য স্পিকারের কাছে একাধিক বার আবেদন জানান। কিন্তু নানা কারণে সেই সাক্ষাত্‍ হয়ে ওঠেনি। যা নিয়ে জল্পনাও ছড়ায়। বাবুল আগেই জানিয়েছিলেন, তিনি যাদের টিকিটে নির্বাচিত, সেই দল ছেড়ে অন্য দলে গেলে পুরনো দলের সাংসদ পদ আঁকড়ে ধরে রাখা 'অনৈতিক' কাজ হবে। ২০১৪-তে লোকসভা ভোটে বিজেপি-র টিকিটে আসানসোল থেকে প্রার্থী হয়েছিলেন বাবুল। সেখান থেকে জিতে কেন্দ্রীয় প্রতিমন্ত...