Posts

Showing posts with the label কলকাতার খবর

*_ইডেন গার্ডেনের কে ব্লকের উপরে ঝুলন্ত অবস্থায় এক মৃ*ত ব্যক্তি_*

Image
 *_ইডেন গার্ডেনের কে ব্লকের উপরে ঝুলন্ত অবস্থায় এক মৃ*ত ব্যক্তি_* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা:আজ প্রায় সকাল সাড়ে ৭ টা নাগাদ, ইডেন গার্ডেনের সিএবি-এর একজন গ্রাউন্ড স্টাফ তার নাম দৈতারি বারিক, কলকাতার ইডেন গার্ডেনের কে, ব্লকের উপরের টায়ারে একজনকে ঝুলে থাকতে দেখে ইডেন গার্ডেনে কর্তৃপক্ষকে সম্পূর্ণ বিষয়টি জানান। পুলিশ সূত্রে জানা গেছে, মৃ*ত যুবকের নাম - ধনঞ্জয় বারিক বয়স ২১ বছর, বাবার নাম - গণেশ চন্দ্র বারিকের। মৃ*ত যুবকের বাড়ি - ওড়িশা জেলার পলাশিতে। পুলিশ খোঁজ নিয়ে জানতে পেরেছেন, সম্প্রতি তিনি ইডেন গার্ডেনের স্টাফ কোয়ার্টারে থাকত। বাবা ও কাকার সঙ্গে সিএবি ইডেন গার্ডেনের স্টাফ কোয়ার্টারে থাকত। পুলিসের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, তিনি তার উল্লিখিত জন্মস্থান থেকে এসেছেন এবং তার বাবা এবং কাকার সাথে। এবং সেখানেই থাকতে শুরু করেছেন যারা CAB-এর গ্রাউন্ড স্টাফ কোয়ার্টাটে। এই মৃত যুবক গ্রাউন্ড স্টাফদের চাকরি খুঁজছিলেন।  প্রসঙ্গত, গতকাল থেকে যুবক নিখোঁজ ছিল। ময়দান থানায় মিসিং ডায়েরি করা হয়, পুলিশ সূত্রের খবর। তারপরের এই ঘটনা ঘটে। ময়না তদন্তের জন্য দেহটিকে ই...

*_সংসদ হামলার ঘটনা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী_*

Image
 *_সংসদ হামলার ঘটনা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী_* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা:রাজ্যের বঞ্চনা নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়।দিল্লি যাওয়ার পথে রাজ্যের বঞ্চনা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী।সংসদ হামলার ঘটনা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী।।

*_১ লক্ষ কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের সূচনা হয়ে গেল, যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি_*

Image
 *_১ লক্ষ কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের সূচনা হয়ে গেল, যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি_* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা:২৪ শে ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মাঠে হতে চলেছে এক লক্ষ কন্ঠে গীতা পাঠ।  সনাতন সংস্কৃতি সংসদ অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ সহ মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম এবং অন্যান্য ধার্মিক ও সামাজিক সংগঠন মিলে এই গীতা পাঠের আয়োজন করছে এই গীতা পাঠের আসরে মূল আকর্ষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী।। আজ গঙ্গা থেকে জল এনে হোম যজ্ঞ করে খুঁটি পূজার মাধ্যমে সূচনা হলো গীতা পাঠের অনুষ্ঠান ব্রিগেড ময়দানে।

*_বেসরকারি বাসের ধাক্কায় ভেঙে পড়ল বড়দিনের রঙিন লাইট গেট_*

Image
 *_বেসরকারি বাসের ধাক্কায় ভেঙে পড়ল বড়দিনের রঙিন লাইট গেট_*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা:পার্ক স্ট্রিট উড়ালপুলে বেসরকারি বাশের ধাক্কায় ভাংলো বড়দিন উপলক্ষে রঙিন লাইট লাগানোর অস্থায়ী গেট। ঘটনাটি ঘটেছে শনিবার। বিড়লা প্লানেটরিয়ামের দিক থেকে ধর্মতলার মুখী একটি বেসরকারি বাস দ্রুত গতিতে আসছিল এই উড়ালপুল দিয়ে। পাশের একটি বাসের সঙ্গে রেষারেষির জেরে হঠাতই নিয়ন্ত্রণ হারিয়ে এই অস্থায়ী গেটটিতে ধাক্কা মারে বাসটি। ঘটনার জেরে বাসের চালক এবং বাশের কয়েকজন যাত্রী অল্পবিস্তর চোট পান। কেউ হতাহত হননি। ঘটনার সঙ্গে সঙ্গেই দ্রুত ছুটে আসে কলকাতা পুলিশ এবং সাউথইস্ট ট্রাফিক গার্ডের কর্তারা। বাসটি পুলিশ আটক করে নিয়ে গেছে,,,,।রেকলেস ড্রাইভিং এর অভিযোগ এ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হবে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে,,।

*_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*

Image
 *_একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম_*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড় বাজার পার্কিং নিয়ে সমস্যা আছে। এটা ট্রাফিক পুলিশ দেখে। আশা করি সেটা পুলিশ দেখবে। অফিসের সময় অনেক বেশি ট্রাফিক থাকে। আর্থিক ভাবে সচল হলেও এখনো কাউন্সিলর দের ভাতা বাড়ানোর হচ্ছে না। কারণ আগে পেনশন দেওয়া হবে তার পরে কাউন্সিলর দের বিষয় দেখা হবে। ১০০ দিনের কাজের বকেয়া ভাতা আগামী সোমবার দিয়ে দেওয়া হবে বলে জানান মেয়র । বাংলা থেকেই বাংলা নিয়ে যদি তিনি বলে থাকেন তাহলে মনে হচ্ছে যে বিজেপি বাংলা কে বদনাম করার চেষ্টা করছে। শুধু বাংলা কে বদনাম করা হচ্ছে। কাজ নেই টি খই ভাত। আমি অপদার্থ তাই রাজনীতিক ভাবে এটা ঘুরানো চেষ্টা করছে বিজেপির। দেশের নিরাপত্তা নিয়ে খেলা করছে তারা। আসলে এরা  এত খুন গুজরাটে করেছে। তাই তারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে বলে জানালেন মেয়র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের দাবিদাওয়া নিয়ে বৈঠক। যদি সবচে বেশি ভুয়া কার্ড উত্তর প্রদেশে থাকে তার জন্য বাংলার টাকা কেনো আটকানো হচ্ছে। উনি নিজে কি করছেন এত উদ্ধত কেন। সংসদে তিনি জবাব দিচ্ছেন না কেন। রাজনী...

*_পৌরসভার অধিবেশন কক্ষে ফের উত্তেজনা_*

Image
 *_পৌরসভার অধিবেশন কক্ষে ফের উত্তেজনা_*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,কলকাতা:পুরসভার অধিবেশন কক্ষে ফের উত্তেজনা। এবার বসার জায়গা নিয়ে ভুল বোঝাবুঝি। বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিতের জায়গায় বসতে যান তৃণমূল কাউন্সিলর শামসুজ্জামান আনসারী। সেই নিয়েই উত্তেজনাবাদ বিতন্ডা মুখোমুখি তৃণমূল বিজেপি কাউন্সিলররা। এর আগে কলকাতা পুরসভার অধিবেশনে মারপিট ও কুস্তি হয়েছে অধিবেশনে। এদিন অবশ্য চেয়ারপারসন ও মুখ্য সচেতকের ভূমিকায় শেষ পর্যন্ত বাকবিতান্ডাতেই সীমাবদ্ধ থাকে অধিবেশনের উত্তেজনা।

*_জেল হেফাজতের শেষে পুলিশ লকাপে আনা হলো কুন্তল ঘোষ সহ অন্যান্যকে_*

Image
 *_জেল হেফাজতের শেষে পুলিশ লকাপে  আনা হলো কুন্তল ঘোষ সহ অন্যান্যকে_* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা:জেল হেফাজত শেষে আজ নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুরের সিবিআই এর বিশেষ আদালতে তোলার আগে কলকাতা পুলিস লকাপে আনা হলো কুন্তল ঘোষ, তাপস মন্ডল, জীবনকৃষ্ণ সাহাকে।সেইসঙ্গে আজ এসপি সিনহা, সুবিরেস ভট্টাচার্য, শান্তি প্রসাদ গঙ্গোপাধ্যায় এর ভার্চুয়ালি হবে।এদের ছাড়াও বাকি কৌশিক মাঝি, আলী ইমাম, পার্থ সেন শহ বাকি এগারো জনকে আজ আলিপুর পুলিশ লকাপে আনা হয়েছে।

শহর কলকাতাতেও আয়কর দফতরের অভিযান*

Image
 *শহর কলকাতাতেও আয়কর দফতরের অভিযান* খবর দিনভোর,নিজস্ব সংবাদদাতা, কলকাতা:প্রাক্তন IFA সেক্রেটারি, উৎপল গাঙ্গুলির বাড়িতে সকাল সাড়ে ৭ টার সময় ইনকাম tax এর আধিকারিকেরা হানা দেন। তল্লাশি অভিযান ইতিমধ্যে শুরু করেছেন তাঁর বাড়িতে IT আধিকারিকেরা। মূলত, দেশের বিভিন্ন প্রান্তে বৈদেশিক মদ প্রস্তুতকারী কিছু সংস্থায় আয়কর দপ্তর হানা দিয়েছেন এবং তল্লাশি অভিযান করছেন। এরই মাঝে কলকাতায় আজ উৎপল গঙ্গোপাধ্যায়ের বাড়িতে আয়কর আধিকারিকরা। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে তার বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ রয়েছে, তিনিও বৈদেশিক মত প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যুক্ত। এবং আয়ের সঙ্গে ব্যয় বহির্ভূত সম্পর্কের জন্যই তার বাড়িতে আয়কর দফতরের হানা। প্রসঙ্গত ঝাড়খণ্ডের ছটি জায়গায় এবং উড়িষ্যার দুটি জায়গা মিলিয়ে মোট আটটি জায়গায় আইটির তল্লাশি অভিযান চলছে বেশ কিছুদিন ধরেই এর মধ্যে উল্লেখযোগ্য ঝাড়খন্ড এ কংগ্রেসের রাজ্যসভার সাংসদের বাড়ি ও অফিস থেকে প্রায় সাড়ে 300 কোটি টাকারও বেশি (৩৫১ কোটি) এখনো পর্যন্ত উদ্ধার করেছেন it তদন্তকারী আধিকারিকরা এখনো পর্যন্ত টাকা গোনার কাজ চলছে।

*_মেট্রোর সামনে আ*ত্মহত্যার চেষ্টা বিঘ্নিত হয় পরিষেবা_* _*

Image
 *_মেট্রোর সামনে আ*ত্মহত্যার চেষ্টা , বিঘ্নিত হয় পরিষেবা_*  খবর দিনভোর,নিজস্ব সংবাদদাতা, কলকাতা:বৃহস্পতিবার সকালে রবীন্দ্রসদন স্টেশনে দক্ষিণেশ্বরগামী মেট্রোর সামনে ঝাঁপ দেন এক অজ্ঞাত পরিচয় যুবক। তার মৃ*ত্যু হয়েছে বলেই খবর। যার জেরে ব্যাহত পরিষেবা। চূড়ান্ত ভোগান্তি নিত্যযাত্রীদের।  মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে রবীন্দ্রসদন স্টেশনে। ব্যস্ত সময়ে দক্ষিণেশ্বরগামী ট্রেনটি স্টেশনে ঢোকার মুখে ঝাঁপ দেন ওই যুবক। তার নাম, পরিচয় জানা যায়নি। তবে যেটা জানা গিয়েছে এই ব্যক্তির প্রায় ৩০ বছর বয়স। কী কারণে এই ঘটনা তাও এখনও স্পষ্ট নয়।  এই ঘটনার জেরে পরিষেবা বিঘ্নিত হয়েছে।  এরপর সকাল ৯ টা বেজে ৪৮ মিনিটে মেট্রো পরিষেবার স্বাভাবিক হয়েছে। তবে ভোগান্তিতে পড়েছিলেন সাধারণ মানুষ। কেউ ৪৫ মিনিট কেউবা ১ ঘন্টা দাঁড়িয়ে ছিলেন ট্রেনের মধ্যে। মেট্রো পরিষেবা স্বাভাবিক হতেই মেট্রো স্টেশন গুলিতে ভিড় চোখে পড়েছে। অফিস টাইমে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আ*ত্মহত্যা করেন বছর তিরিশের এক ব্যক্তি। দ্রুত ব্যবস্থা নেন মেট্রোরেল কর্তৃপক্ষ।

*_আজকের আবহাওয়া নিয়ে আবহাওয়া দপ্তর থেকে গুরুত্বপূর্ণ তথ্য_*

Image
 *_আজকের আবহাওয়া নিয়ে আবহাওয়া দপ্তর থেকে গুরুত্বপূর্ণ তথ্য_*  খবর দিনভোর,নিজস্ব সংবাদদাতা, কলকাতা: Cbr cyclonic স্টর্ম মিক্সজাম অর্থাৎ তীব্র ঘূর্ণিঝড় যার অবস্থান হচ্ছে এই মুহূর্তে ৯০ কিলোমিটার ইস্ট নর্থ ইস্ট চেন্নাই ৩০০ কিলোমিটার সাউথ বা পাতলা এবং ১৭০ কিলোমিটার নিলরে এই হচ্ছে এর অবস্থান পূর্বাভাস যেটা দেওয়া হচ্ছে এটা একটু মুভ করবে নর্দানলি এটি ক্রস করবে নেলর এবং মাছলি পাকনাম দিয়ে বা পাতলার দিকে। 5 তারিখ নাগাদ ক্রস করার সময় অ্যাডভেন স্পিড থাকবে ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে এবং লাস্টিং থাকবে ১১০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এতে পরিষ্কার সিস্টেম ঢুকছে অন্ধ্রপ্রদেশে এটা অন্ধ কষ্টে ঢোকার পরলি একটু মুভ করবে ফলে এই ঘূর্ণিঝড়ে ডাইরেক্ট কোন ইম্প্যাক্ট আমাদের রাজ্যে নেই ফলে এই মুহূর্তে কোন সতর্কবার্তা নেই আমাদের রাজ্যের জন্য সিস্টেমটা যতই এগিয়ে যাবে তার ফলে আমাদের রাজ্যে মেঘলা আকাশ থাকবে। তার ফলে সর্বোচ্চ তাপমাত্রা কমছে এবং সর্বনিম্ন যেটা চলছে সেটাই চলবে। পাঁচ থেকে সাত তারিখ পর্যন্ত আমাদের রাজ্যে দক্ষিণবঙ্গে কয়েক জায়গা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মূলত ইস্ট ওয়েস্ট মেদনাপুর ঝারগ্রা...

*_কলকাতায় ফিরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়_*

Image
 *_কলকাতায় ফিরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়_*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা:শনিবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ কলকাতায় ফিরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় , শনিবারই দুপুরে তিনি হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কলকাতা বিমানবন্দর থেকে এবং সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ তিনি হায়দ্রাবাদ থেকে ফিরলেন কলকাতা বিমানবন্দর দিয়ে , সূত্র মারফত খবর তিনি চোখের চিকিৎসা করাতে গিয়েছিলেন।

*_ফের কলকাতার রাজপথে দুর্ঘটনা_*

Image
*_ফের কলকাতার রাজপথে দুর্ঘটনা_*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা:ফের কলকাতায় পথ দুর্ঘটনা। শুক্রবার গভীর রাতে বেহালার শখের বাজার এলাকায় এক মোটর বাইক আরোহীকে পড়ে থাকতে দেখে টহলরত ঠাকুরপুকুর থানার পুলিশ। বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃ*ত বলে ঘোষণা করা হয়। পুলিশ সূত্রের খবর, মৃ*ত ব্যক্তি পেশায় গ্রিল মিস্ত্রি ছিলেন। তাঁর বাড়ি মহেশতলায়। দুর্ঘটনা কিভাবে ঘটেছে, বাইক আরোহী নিজেই নিয়ন্ত্রণ হারিয়েছিল নাকি তাঁকে কোনো গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায় সেইটাই খতিয়ে দেখছে পুলিশ। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হবে। ঠাকুরপুকুর থেকে ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছিল, মৃ*ত আরোহী।মৃ*ত বাইক আরোহীর নাম - শুভদীপ বিজলী, বয়স ৩০।  

*_উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের বক্তব্য_*

Image
 *_উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের বক্তব্য_* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উপাচার্য  নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্ট  তার আইনি ব্যাখ্যা দিয়েছে। উপাচার্য নিয়োগের অধিকার আচর্যরি রয়েছে।সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়েছে যে রাজ্য যে কোনো রাজ্য বিস্ববদ্যালায়ের প্রশাসনিক বিষয় মূলত উপাচার্য নিয়োগ কোনো হস্তক্ষেপ করতে পারেনা। এটাই আমি বাংলায় আচার্য হিসেবে করেছি।আমি উপাচার্যদের এবং মন্ত্রী কে  ডাকি আমি তাদের সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে বলি।কলকাতা হাইকোর্ট ও রায় দেয় রাজ্যপাল এর এক্তিয়ার রয়েছে।সুপ্রিম কোর্টের রায় সরকারের উপাচার্য নিয়োগে কোনো এক্তিয়ার নেইআচার্য্যর ক্ষমতা রয়েছে সিদ্ধান্ত নেওয়ার।আইনিভাবে তিনি উপাচার্য নিয়োগ করতে পারবে।আমি আইনের পথেই যাবো।

*_অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার চত্বরের জন্য নয়া নির্দেশ দিলেন_*

Image
 *_অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার চত্বরের জন্য নয়া নির্দেশ দিলেন_* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি কলকাতা:রাজ্য বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির পাদদেশে বিজেপির তৃণমূল কংগ্রেসের ধর্না স্থল গঙ্গাজল দিয়ে ধোয়ানোর ঘটনা নিয়ে রাজনৈতিক চাপান উতোর তুঙ্গে উঠেছে। তৃণমূল কংগ্রেস বিজেপির কার্যকলাপের তীব্র নিন্দা করেছে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি নিয়ে মার্শালকে বিরোধী দলনেতার সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন। তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলের তরফে এক সাংবাদিক বৈঠকে বিজেপির এই কর্মসূচিকে রাজনৈতিক নাটক বলে আখ্যা দিয়ে তীব্র আক্রমণ করা হয়েছে। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, যে দল প্রতিনিয়ত সংবিধানকে অবমাননা করছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে অপব্যবহার করছে তাদের এ ধরনের কর্মসূচি নাটক ছাড়া আর কিছুই নয়। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বীরবাহা হাঁসদা , বিধায়ক শিউলি সাহা প্রমূখ একযোগে অভিযোগ তোলেন বিরোধীদের এই কর্মসূচিতে ধর্না অবস্থানে বসা মহিলা, দলিত এবং আদিবাসী বিধায়কদের অপমান করা হয়েছে। দলের উপ মুখ্য সচেতক তাপস রায় জানান, জাতীয় সংগীতের অবমাননা ও বিজেপি...

*জ্যোতিপ্রিয় মল্লিক যেখানে ভর্তি সেখানে সিসিটিভি ক্যামেরা বসানো নির্দেশ নগর দায়রা আদালতের*

Image
 *জ্যোতিপ্রিয় মল্লিক যেখানে ভর্তি  সেখানে সিসিটিভি ক্যামেরা বসানো নির্দেশ নগর দায়রা আদালতের* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার  রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রয় মল্লিক শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে। এবার জ্যোতিপ্রিয় যেখানে ভর্তি আছেন, সেখানে সর্বক্ষণের জন্য সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছে নগর দায়রা আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে আদালত। আদালত আরও জানিয়ে দিয়েছে, ওই সিসিটিভি ফুটেজের লিঙ্ক দিতে হবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী অফিসারের কাছে।  আদালতের আরও নির্দেশ ছিল যে, হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। বাইরের কেউ এসে যাতে তাঁর সঙ্গে দেখা করতে না পারেন, সেটি দেখতে হবে। প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারের উদ্দেশে আদালতের নির্দেশ দিয়েছিলেন, যাতে কোনও আউটসাইডার বা ভিসিটর জ্যোতিপ্রিয়র সঙ্গে দেখা করতে যাতে না পারেন, সেটা নিশ্চিত করতে হবে। আদালতের নির্দেশ মেনে, প্রেসিডেন্সি জেলের সুপারকে এই সব ব্যবস্থা সুনিশ্চিত ক...

*তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে সিবিআইয়ের তল্লাশি*

Image
 *তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে সিবিআইয়ের তল্লাশি* খবর দিনভোর,নিজস্ব সংবাদদাতা, , কলকাতা:ফের শহর কলকাতার একাধিক জায়গাতে সিবিআইয়ের তল্লাশি অভিযান। এবার কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে সিবিআই এর তল্লাশি অভিযান। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তৎকালীন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই কাউন্সিলর। বৈষ্ণব ঘাটার পাটুলি টাউনশিপের বাড়িতে তল্লাশি অভিযান চলছে।এরই মাঝখানে, কাউন্সিলরের সঙ্গে কথা বলার জন্য আসেন তারা আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা।

কুপিয়ে খু*ন করায় চাঞ্চল্য এলাকায়, ঘটনাস্থলে আসেন মন্ত্রী*

Image
 *কুপিয়ে খু*ন করায় চাঞ্চল্য এলাকায়, ঘটনাস্থলে আসেন মন্ত্রী*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা:শনিবার রাতে সাহেব আলী নামে ২২ বছরের এক যুবককে কুপিয়ে খু*ন করার অভিযোগ ওঠে বিট্টু সরদার নামে এক ব্যক্তি বিরুদ্ধে। পাশাপাশি মৃ*ত সাহেব আলীকে বাঁচাতে গিয়ে আহত হন সাহেব আলীর প্রতিবেশী মোক্তার নামে এক ব্যক্তি।  অভিযুক্ত বিট্টু সর্দার ঘটনার পর পালিয়ে গেলেও পরে স্থানীয়রা তাকে খুঁজে বেলেঘাটা ব্রিজ এর নীচে চিংড়িঘাটার কাছে  তার উপর চড়া হয় স্থানীয়রা। তাকে মারধর করে। পুলিশ এলে পুলিশের উপর খোবে ফেটে পড়েন পরিবারের লোকজন ও স্থানীয়রা। এরপর ঘটনার স্থলে আসেন মন্ত্রী সুজিত বসু পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন মৃ*তের মায়ের সঙ্গে কথা বলে আশ্বাস দেন অভিযুক্ত উপযুক্ত শাস্তি হবে বলে। পরিবারের লোকজনেরা ও প্রতিবেশীরা অভিযুক্তের ফাঁ*সির চান বলে জানিয়েছেন সুজিত বসুকে।