Posts

Showing posts with the label siligiri news

১০০ তে ১০০ শিলিগুড়ির কৃতি ছাত্রী ঐশানির সঙ্গে দেখা করেন বিধায়ক শংকর ঘোষ

Image
  খবর দিনভোর,নিজস্ব প্রতিবেদন,শিলিগুড়ি:  ১০০ তে ১০০ শিলিগুড়ির কৃতি ছাত্রী ঐশানির সঙ্গে দেখা করেন বিধায়ক শংকর ঘোষ । সম্প্রতি আইসিএসসি পরীক্ষায় রেজাল্ট বেরিয়েছে, শিলিগুড়ির ঐশানী চ্যাটার্জি অভাবনীয় রেজাল্ট করেছে। গোটা ভারতে সে অষ্টম স্থান অধিকার করেছে। তবে উপর্যপুরি বিষয় হলো , গত দশ বছরের আই সি এস ই পরীক্ষার ইতিহাসে সেই হলো প্রথম এবং অনন্য যে বাংলায় ১০০ তে ১০০ পেয়েছে। স্বাভাবিকভাবেই এই সাফল্যের খুশি গোটা শহরবাসী। ইতিহাস ভূগোল , ইংরেজি সাহিত্যে সে ১০০ তে ১০০ পেয়েছে। তবে বাংলায় ১০০ তে ১০০ পাওয়া সব থেকে উল্লেখযোগ্য বিষয়। কারণ নির্মলা কনভেন্টের কৃতি ছাত্রী ঐশানির আগে এই সাফল্য কেউ পায়নি । এই প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হলে সে জানায় তার এই কৃতিত্বের পিছনে সিংহ ভাগ তার মা অনিন্দিতা চ্যাটার্জির অবদান রয়েছে। ছোট থেকে বাংলার প্রতি ভালোবাসা নিজের মাতৃভাষার প্রতি ভালোবাসা, শুধু বাংলাকে সিলেবাস নয় বাংলার সাথে আত্মিক সম্পর্ক তার সফলতার চাবিকাঠি। ভবিষ্যতের কর্মকর্তা সম্বন্ধে কৃতি ছাত্রী জানিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ করতে চায় সে। শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ তার ...

গরমে নাজেহাল মানুষ, পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার

Image
  খবর দিনভোর, শিলিগুড়ি,  সংবাদদাতা:সজল দাশগুপ্ত   বৈশাখ মাস পড়তেই তাপমাত্রার পারদ বাড়ছে, গত বছরের ব্যাপক গরম পড়েছিল শহর শিলিগুড়িতে। এ বছরে সেরকম আভাস পাওয়া যাচ্ছে। গরমে নাজেহাল মানুষ। এদিন শিলিগুড়ি ভেনাস মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশদের পাশাপাশি পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন সমাজসেবী দেবাশীষ সর্দার । তিনি জানান গত বছরেও তিনি প্রচণ্ড গরমের সময় পানীয় জল বিতরণ করেছিলেন, এ বছরে তিনি কর্তব্য তো ট্রাফিক পুলিশ ও পথ চলতি মানুষদের পানীয় জল বিতরণ করলেন।

কৌশিকি অমাবস্যা, শিলিগুড়ির মা ভবানী কালী মন্দিরের ভক্তদের ভীর

Image
   খবর দিনভোর,সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ-  আজ কৌশিকী অমাবস্যা কথিত রয়েছে, এইদিনে তপস্যায় সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা। এইদিনে তিনি তারাপীঠ  শ্বেত শিমূল তলায় সাধনা করেছিলেন। ভক্তকে দেখা দিয়েছিলেন মা তারা। তবে থাকে পালিত হয় কৌশিকী অমাবস্যা। হিন্দু মতে  পাশাপাশি বৌদ্ধ মতেও তন্ত্র সাধনার জন্য এই দিনটি খুব গুরুত্বপূর্ণ। শাস্ত্রজ্ঞরা বলেন, কৌশিকী অমাবস্যার রাতে ধনাত্মক ও ঋণাত্মক শক্তিকে সাধনার মাধ্যমে তান্ত্রিকরা ধারণ করে থাকেন। সেই সাধনার জন্য নাকি  ফল লাভ করেন তন্ত্রসাধকরা। এই শুভ তিথিতে তারাপীঠের মহাশ্মশানে  তন্ত্রসাধনা হয়।তারাপীঠ মন্দিরে এই বিশেষ দিনে  ভক্তদের যথেষ্ট সমাগম লক্ষ্য করা যায়। আজ সকাল থেকেই বিভিন্ন কালী মন্দিরে দেখা যায় ভক্তদের ভিড়। পাশাপাশি শিলিগুড়ির মা ভবানী কালী মন্দির, মায়ের ইচ্ছা কালী মন্দির, আনন্দময়ী কালী মন্দির এছাড়া আরো বিভিন্ন কালী মন্দিরে দেখা যায় সকাল থেকে ভক্তরা এই শুভ দিনে এসেছেন মায়ের পূজো করতে। শিলিগুড়ির মা ভবানী কালী মন্দির বিধান মার্কেটে অবস্থিত। এখানে প্রতিদিন মায়ের নিত্য পূজা হয়ে থাকে। আজ এই বিশেষ ...