Posts

Showing posts with the label রাজ্যের খবর

একই দিনে সরস্বতী পূজো ভ্যালেন্টাইন্স ডে! পলাশ ও গোলাপে ছেয়ে গেছে ফুলের বাজার।

Image
 একই দিনে সরস্বতী পূজো ভ্যালেন্টাইন্স ডে! পলাশ গোলাপে ছেয়ে গেছে ফুলের বাজার। খবর দিনভোর,সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ- আগামী ১৪ই ফেব্রুয়ারি এবার উৎসবের পরিধি আরো বড়। একই দিনে সরস্বতী পুজো ও ভ্যালেন্টাইনস ডে। উৎসবের আনন্দ আরো দুইগুণ হবে। একই দিনে পড়েছে সরস্বতী পুজো ও ভ্যালেন্টাইনস ডে, নবীন থেকে তরুণ সবার চলছে এই বিশেষ দিনটি উপলক্ষে জোরদার প্ল্যান। সরস্বতী পুজো মানে পলাশ ফুল আর ভ্যালেন্টাইনস ডে মানে গোলাপ ফুল। সরস্বতী পুজোর ক্ষেত্রে পলাশ ফুল অপরিহার্য। অপরদিকে নিজের ভালোবাসার মানুষকে গোলাপ ফুল দিয়ে ভ্যালেন্টাইন্সডে তে ভালবাসা নিবেদন করার সার্থকথাই আলাদা। ইতিমধ্যে শিলিগুড়ির বিধান মার্কেট থেকে হসপিটাল মোড় বিভিন্ন বাজার গুলিতে ফুলের দোকানগুলিতে দেখা যাচ্ছে পলাশ ফুল ও গোলাপ ফুলের সম্ভার। পলাশ ও গোলাপ ফুলের বাহারি ছটায় সৌন্দর্য বেড়ে গিয়েছে ফুলের দোকানগুলিতে। এই বিষয়ে এক ফুল ব্যবসায়ী জানিয়েছেন, এখনো সেই ভাবে পলাশ ফুল ও গোলাপ ফুল বিক্রি শুরু হয়নি তবে আশা করছেন এবার এই দুটি ফুল ভালোই বিক্রি হবে ।কারণ একই দিনে পড়েছে ভ্যালেন্টাইনস ডে ও সরস্বতী পুজো তাই পলাশফুল ও গোলাপ ফুলের চাহিদা থা...

জেলা সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়

Image
 নির্মল গিরি, কলকাতা : পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এবার রাজনৈতিক ময়দানে নামছে তৃণমূল কংগ্রেস। দলের সংগঠন মজবুত করতে এবার জেলার সফর শুরু করছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী মাসে টানা কর্মসূচি রয়েছে তার। সোমবার দলের তরফ থেকে এই কর্মসূচির ঘোষণা করা হয়। ৮ই এপ্রিল আলিপুরদুয়ার ১২ই এপ্রিল বাঁকুড়া ১৭ই এপ্রিল পূর্ব বর্ধমান ২০ই এপ্রিল উত্তর দিনাজপুর ২৯শে এপ্রিল আরামবাগ সোমবার দলের তরফ থেকে আপাতত এই কর্মসূচি ঠিক করা হয়েছে ।

সেলুট তিরাঙ্গার উদ্যোগে অনুষ্ঠিত হলো 'প্রথম রাজ্য কনফারেন্স'

Image
সুফল চন্দ, হাওড়া : রবিবার হাওড়ার শরৎ সদনে সেলুট তিরঙ্গার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো 'প্রথম রাজ্য কনফারেন্স'। এই অনুষ্ঠানে সেলুট তিরঙ্গার পক্ষ থেকে খ্যাতনাম ৫ জন বিশিষ্ট ব্যাক্তিদের সন্মানীত করা হয়।  সেলুট তিরঙ্গার পরিচালিত এই 'প্রথম রাজ্য কনফারেন্স'এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজেশ ঝা ( ন্যাশনাল প্রেসিডেন্ট), সুবীর নাগ( ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট), মালা আচার্য ( স্টেট প্রেসিডেন্ট) এবং সেলুট তিরঙ্গার বিভিন্ন কর্মকর্তারা , বিভিন্ন জেলার প্রেসিডেন্টরা। এই অনুষ্ঠানের মাধ্যমে 'বঙ্গীয় তিরঙ্গা সম্মান' ৫ জন বিশিষ্ট ব্যাক্তিদের হাতে তুলে দেওয়া হয়।  বঙ্গীয় তিরঙ্গা সম্মানে ভূষিত হয়েছেন কবি অরুন চক্রবর্তী, আইএম অতনু লাহিড়ী, কাজী মাসুম আক্তার, অম্লান কুসুম ঘোষ ( ফিল্ম মেকার),মঙ্গলকান্ত রায় ( পদ্মশ্রী প্রাপ্ত) । এই অনুষ্ঠানে ক্ষুদে শিল্পীরা 'লাল পাহাড়ির দেশে যা' গানে নৃত্য করে এবং রবীন্দ্রনাথের কবিতা ও পাঠ করা হয় এ অনুষ্ঠানের মধ্যে। এই অনুষ্ঠানের শেষে জেলা প্রেসিডেন্টদের সম্মানিত করা হয় এবং প্রতিটি জনের হাতে ভারতবর্ষের গর্ব পতাকা তুলে দেওয়া হয়।...

বিজেপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো সিঙ্গুরের নসিবপুর

Image
  হুগলীর সিঙ্গুর বিধানসভার অন্তর্গত নসিবপুর গ্রাম পঞ্চায়েত কমিটির পরিচালনায় একটি পঞ্চায়েত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো দিয়াড়া দেশাপাড়া'র  ভবানীভবন লজে'র দ্বিতলে। রবিবার কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন পঞ্চায়েতে হুগলী পঞ্চায়েত নির্বাচন প্রভারি মাননীয় প্রতাপ ব্যানার্জি মহাশয়, জেলার দুই যুগ্ম ইনচার্জ শ্যামল বসু ও মানস ভট্টাচার্য মহাশয়, কৃষ্ণেন্দু দে সরকার সিঙ্গুর বিধানসভা ইনচার্জ মহাশয়, সিঙ্গুর বিধানসভার কনভেনার সুকান্ত বর্মন মহাশয়, এই  ZP 6 মন্ডলের সভাপতি প্রদীপ দাস মহাশয়, সাধারণ সম্পাদক বাপন কোলে ও দেবতোষ সমাদ্দার ,পঞ্চায়েত কনভেনার নিমাই মান্না, কো-কনভেনার কার্তিক মালিক   শক্তি কেন্দ্রের প্রমুখ, বুথ সভাপতি এবং সর্বোপরি এই অঞ্চলের সকল কার্যকর্তাদের নিয়ে কর্মী সম্মেলন সম্পন্ন হলো। কর্মী সম্মেলনে পঞ্চায়েত ভোট পরিচালনার বিষয়ে আলোচনা হলো কর্মী সমর্থকদের সাথে।

টাকার অভাবে মায়ের মৃতদেহ কাঁধে করে নিয়ে যেতে বাধ্য হল ছেলে

Image
  খবর দিনভোর নিউজ ডেস্ক, জলপাইগুড়ি  :  সম্প্রতি জলপাইগুড়িতে ঘটে যাওয়া একটি ঘটনায় নিন্দার ঝড় বয়ে গেছে আম জনতা এবং রাজনৈতিক মহলের মধ্যে। বৃহস্পতিবার জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ থেকে মায়ের মৃতদেহ কাঁধে করে নিয়ে যাওয়ার মতন একটি কাতর দৃশ্যের সাক্ষী হল জলপাইগুড়ি জেলার বাসিন্দা।  মৃতার ছেলের দাবি, ওই হাসপাতালের অ্যাম্বুলেন্স তাঁদের থেকে ৩০০০ টাকা দাবি করে। অথচ অ্যাম্বুলেন্সের ভাড়া ১২০০ টাকা। দারিদ্রতার কারনে সেই টাকা দিতে ব্যর্থ হন তাঁরা।অ্যাম্বুলেন্সের মালিকের কাছে ১২০০ টাকা নেওয়ার অনুরোধ করলেও সে পরিষেবা দিতে নাকচ করে দেয়। সেই কারনে প্রায় এক কিলোমিটার অবধি কাঁধে করেই মায়ের মৃতদেহ নিয়ে যেতে বাধ্য হয়েছেন তিনি।  ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, প্রত্যেকটি হাসপাতালে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থারাই অ্যাম্বুলেন্স প্রদান করে থাকে। সেক্ষেত্রে ভাড়া সরকার থেকে নির্ধারণ করা হয়না। কিন্তু যদি সরকারের কাছে এই বিষয়ে কোন অভিযোগ জমা পড়ে তাহলে তাঁরা সেটা নিয়ে খতিয়ে দেখেন। জলপাইগুড়ির ঘটনাটির বিষয়ে জানার পরেই তিনি বিষয়টি নিয়ে খোঁজ নিয়েছেন। খোঁজ নিয়ে জানতে পারেন ও...

াত্রা শুরু করবে বন্দে ভারত এক্সপ্রেস বঙ্গেতে

Image
  জলপাইগুড়ি, ২৪শে ডিসেম্বর:- কলকাতা থেকে নিউ জলপাইগুড়িকে যোগ করবে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটেই চলবে দেশের সর্বোচ্চ গতির ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। রেলের সুত্র মারফত পাওয়া একটি খবরে জানা গেছে আগামী ৩০ ডিসেম্বর থেকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে এই ট্রেনটির। সম্ভবত ওই দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রেনটির উদ্বোধন করতে পারেন। রেলওয়ে দপ্তরের এক নোটিশ মারফত ডিআরএম কাটিহার ডিভিশন ও রেলওয়ে সেফটি সিকিউরিটি ম্যানেজমেন্ট কে নতুন ট্রেন চালানোর জন্য যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮০ কিলো মিটার। ২০১৯ সাল থেকে ভারতে চলছে বন্দে ভারত এক্সপ্রেস। ভারতজুড়ে বিভিন্ন রুটে বর্তমানে পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস চলছে। এই ট্রেনটি বর্তমানে সব রুটেই চলছে ১৫০ থেকে ১৬০ কিলোমিটার বেগে। হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে কলকাতা ও উত্তরবঙ্গের পৌঁছতে সময় লাগবে পাঁচ থেকে ছয় ঘণ্টা।  প্রসঙ্গত উল্লেখ্য গত দু'বছর আগে করোনা আবহে ট্রেন বন্ধ থাকার সময় এই রুটের ডবল লাইনের কাজ সম্পন্ন হয়। দীর্ঘ...

দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন হিন্দমোটর মোটর কারখানার শ্রমিকরা

Image
প্রায় দীর্ঘ ৮ বছর ধরে সাসপেনশন অফ ওয়ার্কস হিন্দমোটরের হিন্দুস্থান মোটর কারখানা, যে কারখানার অব্যবহৃত ৩৯৫ একর জমি অধিগ্রহণ করতে চলেছে রাজ্যের ভূমি দপ্তর, পরবর্তীতে আপাতত স্থগিত, দুশ্চিন্তায় হিন্দমোটরের শ্রমিকেরা, প্রশাসনের দ্বারস্থ শ্রমিকেরা। আগামী দিনে তাদের ভবিষ্যত কি হতে চলেছে,সরকার তাদের নিয়ে কি ভাবছে?বকেয়া টাকা আদেও তারা পাবেন কিনা? এইসব নানান প্রশ্ন নিয়ে গতকাল হিন্দ মোটরের শ্রমিকরা শ্রীরামপুরে মহকুমা শাসকের অফিসে যান এবং শ্রম কমিশনে দেখা করেন।যদিও আগামী বৃহস্পতিবার মহকুমা শাসকের সঙ্গে বৈঠকের কথা আছে। যদিও এই নিয়ে স্থানীয় বিজেপি নেতা পঙ্কজ রায় জানান সরকারের এই শ্রমিকদের জন্য কি বিকল্প ভাবছেন সেই কথা জানতেই তাদের নিয়ে প্রশাসনের দ্বারস্থ তারা। (বক্তার বক্তব্য নিজস্ব কর্তৃপক্ষ এর দায় নেবে না) সম্প্রতি জেলা শাসক ও ভূমি দপ্তরের আধিকারীকরা যাবেন হিন্দমোটরে তাই প্রস্তুত ছিল পুলিশও।হঠাৎই জেলা প্রশাসন সেই কর্মসূচী বাতিল করে।জেলা শাসক পি দীপাপ প্রিয়া জানিয়েছিলেন স্থানীয় কিছু সমস্যা আছে তাই আজকে ফিজিক্যালি পজিশান নেওয়া বাতিল করা হয়েছে।পরে আলোচনা করে দিন ঠিক করা হবে। জেলা শ্রশাসন সূত...

চুপ করে থাকুন সাংবাদিকদের ধমক পার্থ চট্টোপাধ্যায়ের

Image
"চুপ করে থাকুন"সাংবাদিকদের ধমক পার্থ চট্টোপাধ্যায়ের  নিজস্ব প্রতিবেদন: সাংবাদিকদের প্রশ্নের উত্তরের বদলে "চুপ করে থাকুন" বলে ধমক দিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। সোমবার আলিপুর আদালতের সামনে পার্থ চট্টোপাধ্যায় কে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে মেজাজ হারিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ধমক দিয়ে বলেন "চুপ করে থাকুন"।  সিবিআইয়ের তরফ থেকে জানা যায় তদন্ত প্রক্রিয়া যেভাবে চলছে তাতে আরো তদন্ত বাকি আছে এবং ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে তবে এই তদন্তে আরো অভিযুক্ত রয়েছে কিন্তু এই তদন্ত করতে ছ মাস লাগবে এবং পড়ুয়ারদের সঙ্গে যেভাবে দুর্নীতি হয়েছে তাতে এখনও অনেক তথ্য সংগ্রহ করা বাকি আছে। শান্তি প্রসাদ সিনহার আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত জানান ৪৫ দিন ধরে তার মক্কেল কাস্টডিতে আছেন।  অপরদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী বলেন "বারবার বলা হচ্ছে বেআইনিভাবে চাকরি হয়েছে। এই তথ্য ছাড়া আর কোন কিছু দিতে পারছেন না। তদন্ত প্রক্রিয়ার জন্য সিবিআই যা যা তথ্য উদ্ধার করেছে সেগুলি সঠিকভাবে আদালতে জ...

সীমান্তের কাছে এক গ্রামবাসীর বাড়িকে আগুনের হাত থেকে বাঁচিয়েছে বিএসএফ, হতে পারত বড় দুর্ঘটনা

Image
মুর্শিদাবাদ : দেশের সীমান্তে সীমান্তবর্তী বাসিন্দাদের সাহায্য করতে সীমান্ত নিরাপত্তা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।  মুর্শিদাবাদ জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত দক্ষিণবঙ্গ সীমান্তের ৩৫ তম বর্ডার সিকিউরিটি ফোর্সের দ্বারা অনুরূপ নজির স্থাপন করা হয়েছে। ২০২২ সালের ২০ সেপ্টেম্বর বেলা ১২টার দিকে লাভানগোলা গ্রামের যুবক নিজামউদ্দিনের বাড়িতে আকস্মিক আগুন লাগে এবং আগুন ভয়াবহ রূপ ধারণ করে, আর কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো বাড়িটিকে গ্রাস করে। তাহাতে কাছাকাছি রাখা পাট ফসলও নষ্ট হয়ে যায়।  বিএসএফের সীমান্ত চৌকি লাভানগোলার কোম্পানি কমান্ডার আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই জওয়ান এবং অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে নিজামউদ্দিনের বাড়িতে পৌঁছান।  কিছুক্ষণ পর জওয়ানরা আগুন নিয়ন্ত্রণে আনে।  এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ঘরের মালামাল ও পাশে রাখা পাট পুড়ে ছাই হয়ে গেছে।  বিএসএফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওই যুবক।  নিজামউদ্দিন এই মানবিক কাজের জন্য সীমান্তরক্ষী বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিএসএফ সঠিক সময়ে সাহায্য না করলে আগুন অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পার...

বিজেপির নবান্ন অভিযানের জেরে মঙ্গলবার শহর কলকাতা অবরুদ্ধ হওয়ার আশঙ্কা, নিয়ন্ত্রিত হবে হাওড়া ও দ্বিতীয় হুগলি ব্রিজে যান চলাচল

Image
  নিজস্ব প্রতিবেদন : আগামীকাল বিজেপির নবান্ন অভিযান ৷ এই কর্মসূচির কারণে আগামিকাল চাপ বাড়বে কলকাতার রাস্তায় ৷ ভোগান্তি হতে পারে নিত্যযাত্রী ও সাধারণ মানুষকে ৷ আশঙ্কা করা হচ্ছে বিজেপির এই কর্মসূচির কারণে কয়েক ঘণ্টার জন্য কার্যত বিচ্ছিন্ন হয়ে যেতে পারে কলকাতা ও হাওড়ার যোগাযোগ । কলকাতা ট্রাফিক পুলিশের তরফে ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামিকাল শহরের বেশকিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে ৷ কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে হাওড়া ও দ্বিতীয় হুগলি ব্রিজ৷  কলেজ স্ট্রিট, এমজি রোড, স্ট্র্যান্ড রোডের মতো রাস্তাও সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে ৷ যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু ও দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত হাওড়া ব্রিজ এড়িয়ে চলতে চলতে।  আগামিকাল ভোর ৪ টে থেকে রাত ৪ টা পর্যন্ত কলকাতায় পণ্যবাহী গাড়ি চলাচলও নিয়ন্ত্রণ করা হবে ৷ কলকাতা ট্রাফিক পুলিশ জানিয়েছে, সকাল ১১ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে নির্মলচন্দ্র স্ট্রিট ও কলেজ স্ট্রিটে ৷ বিকল্প হিসেবে ব্যবহার করা হবে লেনিন সরণি-মৌলালি ও এজেসি বোস রোড ৷ ১২ টা থে...

ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে শ্রীরামপুরে শোভাযাত্রা

Image
  সুফল চন্দ, শ্রীরামপুর  রবিবার ইউনেসকো কে ধন্যবাদ জানিয়ে শ্রীরামপুর পৌরসভার ব্যবস্থাপনায় কলকাতা দূর্গা পূজার ইউনেস্কোর হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্তির স্বীকৃতিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই শোভাযাত্রা মাহেশ স্নানপিড়ি মাঠ থেকে শ্রীরামপুর কোর্ট পর্যন্ত  হয়।  উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি বিধায়ক অসিত মজুমদার শ্রীরামপুর পৌরসভার পৌর প্রশাসক গিরিধারী সাহা উপ পৌর প্রশাসক উত্তম নাগ পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বিধায়ক অরিন্দম গুইন শ্রীরামপুর পৌরসভার সমস্ত সিআইসি সদস্য সহ বিভিন্ন কাউন্সিলর ও পূজা কমিটি। এদিন এই শোভাযাত্রায় যাতে কোন অসুবিধা না হয় তাই পুলিশ প্রশাসন ছিল তৎপর।

আবারও পথে নামলো বাংলা পক্ষ

Image
  বাংলাপক্ষের কাছে বিভিন্ন সময় অভিযোগ আসে যে ব্যাংকগুলোতে বাংলায় পরিষেবা দেওয়া হয় না। আগে ব্যাংকগুলোতে বাংলায় ফর্ম পাওয়া যেত কিন্তু বিগত কয়েক বছর ধরে আর বাংলায় ফর্ম পাওয়া যায় না। যেখানে RBI এর নির্দেশ আছে স্থানীয় ভাষায় ব্যাংকগুলোকে পরিষেবা দিতে হবে সেখানে বাংলায় অবস্থিত প্রায় কোন ব্যাংকই এই নির্দেশ আর মানে না। উপরন্তু অনেক ব্যাংকের বহিরাগত ম্যানেজারা  বাংলায় কথাতো বলতেই পারেন না আবার বাংলায় পরিষেবা চাইলে বাঙালি গ্রাহককে অপমান করেন। নিজের মাতৃভাষায় কথা বলা, পরিষেবা চাওয়ার জন্য নিজের মাতৃভূমিতে বাঙালি ছাড়া আর কেউ অপমানিত হয় এটা অন্য রাজ্যে সম্ভব? তাই এরই প্রতিবাদে বৈদ্যবাটী ও শেওড়াফুলির বিভিন্ন ব্যাংকের সামনে পোস্টারিং কর্মসূচি করল বাংলাপক্ষ। কিছুদিন আগে শ্রীরামপুর সেন্ট্রাল ব্যাংকে বাংলায় পরিষেবা চেয়ে অপমানিত হন এক বাঙালি বোন। এই ধরনের ঘটনা সারা বাংলা জুড়ে প্রতিদিন ঘটে চলেছে। তাই  বাংলায় বাংলা ভাষায় পরিষেবার  জন্য বাংলা পক্ষ আন্দোলন করছে বলে জানালেন বাংলাপক্ষ হুগলীজেলার সদস্য সুমন ব্যানার্জী।   বাংলা পক্ষ এই নিয়ে বহুদিন থেকে আন্দোলন করছে, সারা বাংলা জুড়ে বিভিন্ন ...

বেলঘরিয়ায় অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার ১৫ কোটিরও বেশি টাকা, ৩ কেজি সোনা

Image
  নিউজ ডেস্ক: টালিগঞ্জের পরে অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটেও টাকার পাহাড়ের হদিশ। তাঁ বেলঘরিয়ার এই ফ্ল্যাট থেকে উদ্ধার ১৫ কোটিরও বেশি টাকা। অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ৩ কেজি সোনা বাজেয়াপ্ত! অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার বস্তা বস্তা টাকা, সোনা! টালিগঞ্জের ফ্ল্যাট থেকে ২২ কোটির পরে বেলঘরিয়ায় ১৫ কোটির হদিশ! সন্ধে প্রায় সাড়ে ৭টা থেকে এখনও টাকা গোনা শেষ করতে পারল না ইডি! অর্পিতার ফ্ল্যাট থেকে সোনা, রুপোর কয়েন, জমির দলিল উদ্ধার: ইডি সূত্র। প্রায় ২ ঘণ্টা পার, ৪টি কাউন্টিং মেশিনে এখনও চলছে টাকা গোনা রথতলায় অর্পিতার ক্লাব টাউনের ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকল ইডি। ক্লাব টাউনের ৫ নম্বর ব্লকের ৮-এ ফ্ল্যাটে কত টাকা? চলছে কাউন্টিং। বেলঘরিয়ায় অর্পিতার ২ নম্বর ব্লকের ২-এ ফ্ল্যাট সিল করল ইডি।

বিদায় তরুণ মজুমদার

Image
  | বিদায় তরুণ মজুমদার | ----- ময়ূখ রঞ্জন ঘোষ তরুণ মজুমদারের চলে যাওয়া নিঃসন্দেহে সিনেমা জগতের বিরাট ক্ষতি। কিন্তু তারচেয়েও বেশী ক্ষতি হল বোধহয় আমাদের আর আমাদের পরের প্রজন্মের। আমরা যারা সবচেয়ে উঁচু ফ্ল্যাটবাড়ির সবচেয়ে বড় ব্যালকনিতে বসে পাবজি খেলবো ভাবি আর গেমে মারা গেলে ভার্চুয়ালি শোকপালন করি রোজ। আর মাসের শুরুতে ইএমআই যাপন করি একটা জম্পেশ সংসার সুখে। আমরা যারা নিজের সঙ্গে নিজেই প্রতিযোগিতা করি পরের আইফোনটা কবে কিনবো বলে। আমরা যারা দারুণ ছুটি ইদুর দৌড়ে। আমরা যারা প্রাসাদ বানাই আরো উচুঁ আরো আরো উচুঁ উচুঁ আকাঙ্ক্ষার, তাদের প্রজন্মকালে তরুণ মজুমদারের কোন ছবি এলো না। পুরনো যা কিছু ছবি আছে, তার দিকে তাকানোর সময় কোথায়? এক কোনে পড়ে থাকা হারমোনিয়াম আর তানপুরাটা হাতে নিয়ে দেখেছি কবে? কবে শেষ ফিরে গেছি গীতবিতানে। কবে শেষ কিচ্ছুটি না করে অলস দুপুরে জানলায় বসে দুটো শালিক পাখির খুনসুটি দেখেছি? শেষ কবে আমাদের শরীরের, মাথার চলমান স্টপওয়াচ বন্ধ করে দিয়েছি গ্রামের বাড়ি ফিরে যাবো বলে? হেলে যাওয়া নারকোল গাছে শুয়ে থাকব বলে। সেই কোন কালে ছেড়ে আসা প্রেমিকার বাড়ি সাইকেল চেপে খুঁজ...

হালকা মাঝারি বৃষ্টি রাজ্যে, মূলত মেঘলা আকাশ। বুধবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে

Image
  হালকা মাঝারি বৃষ্টি রাজ্যে। মূলত মেঘলা আকাশ। বুধবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে।    মূলত মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বাতাসে জলীয় বাষ্প অনেক বেশি রয়েছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 25.7 ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা 33.9 ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ  97 শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে 49.8 মিলিমিটার।  দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় হালকা মাঝারি বৃষ্টি। মূলত মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সঙ্গে ঝাড়গ্রামেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণ বঙ্গের বাকি জেলা গুলিতে। বিক্ষিপ্ত ভাবে বজ্রপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গে বুধবার থেকে বৃষ্টি বাড়বে। মেঘলা আকাশ, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ। আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী কাল সোমবারও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা মূলত উত্তরবঙ্গ...

প্রথম দিনেই ভক্তদের ভিড় মাহেশ মাসির বাড়িতে

Image
  সুফল চন্দ,  শ্রীরামপুর, হুগলী, ২ জুলাই ২০২২ : ৬২৬ বছরে পালিত হলো রথযাত্রা উৎসব। গত শুক্রবার মাহেশ জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে রথে করে জগন্নাথ দেব এবং তার পরিবার মাসির বাড়িতে আসলেন। শনিবার ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। বিপত্তারিণী পুজো করতে আসে দূর দূরান্ত থেকে ভক্তেরা। এদিন জগন্নাথ দেবের মাসির বাড়িতে বিপত্তারিণী পূজার সাথে সাথে চলে জগন্নাথ দেবেরও পুজো।  দূর দুরান্ত থেকে ভক্তরা মাসির বাড়িতে এসে বিপত্তারিণী পুজো দেন। আবার রথযাত্রা এবং আবার সেই পুজো এই নিয়ে আনন্দে মেতে উঠেছে ভক্তরা। মঙ্গলবার এবং শনিবার এই দুই দিন ভক্তরা বিপত্তারিনী দেবী কে পুজো দিতে আসেন। আজ মঙ্গলবার তাই বিপত্তারিণী দেবীকে উদ্দেশ্য করেই দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা এসে পুজো দেন।।

ঘরে ফেরার পালা। আজই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে পারেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং

Image
খবর দিনভোর নিউজ ডেস্ক : বিজেপি সাংসদ অর্জুন সিংকে নিয়ে জল্পনা ছিলই। শনিবার ফের তাঁর ইঙ্গিতপূর্ণ টুইট করলেন অর্জুন সিং, এদিন অর্জুন সিং হিন্দিতে একটি টুইট করেন "যেখানে ঝড় উঠেছে, সেখানেই নৌকা নিয়ে চলো",  যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাহলে কি আজই তৃণমূলে ফিরতে পারেন বিজেপির অর্জুন?  সূত্রের খবর- আজই তৃণমূলে ফিরতে পারেন বিজেপির অর্জুন সিংহ। পদ্ম ছেড়ে ফের জোড়াফুলে ফিরতে পারেন বিজেপি সাংসদ অর্জুন। আজ বিকেল ৪টে নাগাদ তৃণমূলে যোগ দিতে পারেন অর্জুন। অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ব্যারাকপুরের বিজেপি সাংসদের যোগদান-সম্ভাবনা। তার আগে উত্তর ২৪ পরগনার নেতাদের সঙ্গে অভিষেকের বৈঠক, এদিকে, অর্জুন সিং এর টুইটের প্রসঙ্গে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। সবাইকে তো আর মুখ্যমন্ত্রী করতে পারব না। সংখ্যা থাকলে হয়তো সেটাও করে দেওয়া যেত। অর্জুন সিংহের ফের ঘাসফুলে প্রত্যাবর্তন নিয়ে কটাক্ষের সুরে এমন মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। 

কালবৈশাখী ঝড়ে হুগলীর সিঙ্গুরের নতুনবাজারে ভেঙে পড়লো গাছ

Image
কালবৈশাখীর ঝড়ে হুগলীর সিঙ্গুরের নতুনবাজার এলাকায় ভেঙে পড়লো গাছ  

কলকাতাসহ গাঙ্গেয় উপত্যকায় একাধিক জেলায় ৬০ থেকে ৭০ কিমি বেগে প্রচন্ড ঝোড়ো হাওয়া এবং বজ্র-বিদ্যুৎসহ মুষলধারে বৃষ্টি

Image
  কলকাতাসহ গাঙ্গেয় উপত্যকায় একাধিক জেলায় ৬০ থেকে ৭০ কিমি বেগে প্রচন্ড ঝোড়ো হাওয়া এবং বজ্র-বিদ্যুৎসহ মুষলধারে বৃষ্টি খবর দিনভোর নিউজ ডেস্ক :  কলকাতা, হাওড়া, হুগলি, উঃ ২৪ পরগনা, ২ মেদিনীপুরে সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ আশপাশের জেলায় ঝোড়ো হাওয়া। ৫০ থেকে ৬০ কিমি বেগে বইছে ঝোড়ো হাওয়া। মুষলধারে বৃষ্টি। বিকেলেই মেঘকালো করে ভিজল শহর। কলকাতা, হাওড়া, হুগলি, উঃ ২৪ পরগনা, ২ মেদিনীপুরে সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মেদিনীপুর, বাঁকুড়ায় দুপুরেই নামল আঁধার, আকাশ কালো করে মেঘ, প্রবল বৃষ্টি। ইতিমধ্যেই ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমানে বৃষ্টি শুরু।

চাকরি গেল শিক্ষা প্রতিমন্ত্রীর কন্যার, সঙ্গে গেল মান সম্মানও! তিন মাসের মধ্যে সর্সবাধিক ২ কিস্তিতে সমস্ত বেতন ফেরাতে হবে অঙ্কিতাকে

Image
 SSC: চাকরি গেল শিক্ষা প্রতিমন্ত্রীর কন্যার, সঙ্গে গেল মান সম্মানও! তিন মাসের মধ্যে সর্বাধিক ২ কিস্তিতে সমস্ত বেতন ফেরাতে হবে অঙ্কিতাকে খবর দিনভোর নিউজ ডেস্ক, কলকাতা, ২০ মে: অবশেষে চাকরি গেল শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী'র! শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অঙ্কিতা অধিকারী কে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন। নিজের ঘরের সামনে চাকরি পাওয়া ইন্দিরা গার্লস উচ্চ বিদ্যালয়ে আর ঢুকতে পারবেন না অঙ্কিতা! এমনকি, গত তিন বছরে পাওয়া সমস্ত বেতন তাঁকে ফেরাতে হবে আগামী ৭ জুলাই এর মধ্যে। প্রথম কিস্তি ৭ জুন এবং দ্বিতীয় কিস্তি ৭ জুলাইয়ের মধ্যে। ফলে, শুধু যে চাকরি গেল, তাই নয়, মন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী'র মান-সম্মানও যে ধুলোয় মিশে গেল তা বলাই বাহুল্য! এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, "কমিশন কি করবে না করবে জানিনা! কমিশনের মতিগতি দেখে যা বুঝছি তাতে কমিশন পদক্ষেপ গ্রহণ করবে কিনা আমার সন্দেহ আছে। কিন্তু, সব প্রমাণ পাবার পরেও কোর্ট চুপচাপ বসে বসে দেখতে পারেনা। তাই পরবর্তী নির্দেশ...