Posts

Showing posts with the label হাওড়া

হাওড়া পেপার মিল কারখানায় আগুন*

Image
 *হাওড়া পেপার মিল কারখানায় আগুন* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, হাওড়া:হাওড়া রানিহাটি এলাকায় একটি পেপার মিল কারখানায় আগুন লাগে, ঘটনার খবর পেয়ে ছুটে আসেন এক একটি করে দমকলের ৫ টি গাড়ি, আগুন নেভানোর কাজে হাত লাগান সূত্র জানা যাচ্ছে ভোর সাড়ে চারটা নাগাদ এই পেপার মিলের আগুন লাগে, আগুন লাগার খবর দেয়া হয় দমকল আধিকারিকদের ঘটনাস্থলে দমকলের গাড়ি এসে আগুন নেভানোর কাজ শুরু করেন এখনও আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। কি কারনে বা কিভাবে আগুন লেগেছে তা এখনো অস্পষ্ট জানা যায়নি দমকল আধিকারিকদের বক্তব্য প্রথমে তারা খবর পেয়ে ছুটে আসেন ও আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা চালান। যদিও এই ঘটনা জেরে পেপার মিলে থাকা কাগজগুলো তে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে যার ফলে আগুন বিশাল আকার নেয়।

*_আলমারি ভেঙ্গে সর্বস্ব লুট করল দুষ্কৃতীরা_*

Image
 *_আলমারি ভেঙ্গে সর্বস্ব লুট করল দুষ্কৃতীরা_* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে পাঁচিল টপকে গেট ভেঙে ঘরের ভেতরে ঢুকে আলমারি ভেঙ্গে সর্বস্ব লুট করল দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়া বাগনান থানা এলাকার বাটুল গ্রামে। জানা গিয়েছে এলাকার বাসিন্দা দীপক পালের পরিবার দিন কয়েক আগে অন্যত্র গিয়েছিলেন বৃহস্পতিবার সকালে এসে দেখেন বাড়ির গেট হাট করে খোলা। গেটের চাবি কাটা হয়। ভালো হয় দরজার তালা এবং আলমারি। দরজা তালা এবং আলমারি ভেঙ্গে, লক্ষাধিক টাকা গহনা এবং নগদ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় ওই এলাকায় তীব্র আতঙ্কে সৃষ্টি হয়েছে, প্রসঙ্গত বেশ কিছুদিন আগেও আশপাশের এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছিল।

*প্লাস্টিকের ব্যাগ তৈরির কারখানা ও গুদামে আগুন, ঘটনাস্থলে উপস্থিত দমকলের চারটি ইঞ্জিন*

Image
 *প্লাস্টিকের ব্যাগ তৈরির কারখানা ও গুদামে আগুন, ঘটনাস্থলে উপস্থিত দমকলের চারটি ইঞ্জিন* খবর দিনভোর, বিনয় প্রকাশ, হাওড়া: হাওড়ার ঘুসরি নস্কর পাড়া এলাকায় অবস্থিত একটি প্লাস্টিকের ব্যাগ তৈরির কারখানা ও গুদামে আগুন লেগেছে। আগুন দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর ফায়ার সার্ভিসকে দেওয়া হলে ফায়ার সার্ভিসের চারটি ইঞ্জিন একে একে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাত সাড়ে ৮টা নাগাদ লোকজন ধোঁয়া দেখতে পেয়ে দমকলকে খবর দেওয়া হয়।হাওড়া ফায়ার অফিসারের ডিভিশনাল ফায়ার অফিসার রঞ্জন কুমার ঘোষ জানান, তিনি খবর পেয়েছিলেন এবং লিলুয়া থেকে দমকলের একটি ইঞ্জিনও পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার স্টেশন, পরে খবর দেওয়া হয় নিয়ন্ত্রণেআরও তিনটি গাড়ির পর আজ মোট চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রনে আনা হয়েছে, এখন তা ফেলার চেষ্টা চলছে।কীভাবে এটি ঘটল তা এখনও জানা যায়নি, তবে অনুমান করা হচ্ছে স্বল্পতার কারণে আগুনের সূত্রপাত হয়েছে। সার্কিট এবং আগুন G+2। ভবনের উপরের তলায় আগুনের সূত্রপাত হওয়ায় আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা খুব কম ছিল। আগুন ...