*_আলমারি ভেঙ্গে সর্বস্ব লুট করল দুষ্কৃতীরা_*


 *_আলমারি ভেঙ্গে সর্বস্ব লুট করল দুষ্কৃতীরা_*

খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে পাঁচিল টপকে গেট ভেঙে ঘরের ভেতরে ঢুকে আলমারি ভেঙ্গে সর্বস্ব লুট করল দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়া বাগনান থানা এলাকার বাটুল গ্রামে। জানা গিয়েছে এলাকার বাসিন্দা দীপক পালের পরিবার দিন কয়েক আগে অন্যত্র গিয়েছিলেন বৃহস্পতিবার সকালে এসে দেখেন বাড়ির গেট হাট করে খোলা। গেটের চাবি কাটা হয়। ভালো হয় দরজার তালা এবং আলমারি। দরজা তালা এবং আলমারি ভেঙ্গে, লক্ষাধিক টাকা গহনা এবং নগদ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় ওই এলাকায় তীব্র আতঙ্কে সৃষ্টি হয়েছে, প্রসঙ্গত বেশ কিছুদিন আগেও আশপাশের এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছিল।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?

ডি এ দেওয়ার ঘোষণা করলো মুখ্যমন্ত্রী