পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়
খবর দিনভোর, উত্তর ২৪ পরগনা: আগামী ৯ই এপ্রিল বুধবার উত্তর ২৪ পরগনার জেলা পানিহাটিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে জনসভা করতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর এই সভাকে ঘিরে ইতিমধ্যেই এলাকাজুড়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ, আর সেই সভাকে সফল করতে জোরকদমে চলছে প্রস্তুতি।
বুধবার উসুমপুর মাঠ পরিদর্শনে যান পানিহাটি তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। সভাস্থল ঘিরে কর্মীদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। কোথাও চলছে মঞ্চ তৈরির কাজ, কোথাও আবার সাজানো হচ্ছে ব্যারিকেড ও দর্শক বসার ব্যবস্থা।
দলীয় সূত্রে জানা গেছে, এই সভায় বিপুল জনসমাগমের লক্ষ্য নেওয়া হয়েছে। সভাস্থলের নিরাপত্তা নিয়ে প্রশাসনের সঙ্গেও সমন্বয় রেখে কাজ চলছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে সাধারণ মানুষের মধ্যেও যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। তাই শেষ মুহূর্তে কোনও খামতি না রাখতে প্রস্তুতিতে বিশেষ জোর দেওয়া হচ্ছে।
সব মিলিয়ে, ৯ই এপ্রিলের জনসভাকে কেন্দ্র করে পানিহাটিতে এখন রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

Comments
Post a Comment