Posts

Showing posts with the label কোচবিহার

*_একাধিক বিষয় নিয়ে বৈঠক করলেন রাজ্যের মুখ্য সচিব হরে কৃষ্ণ দ্বিবেদী_*

Image
 *_একাধিক বিষয় নিয়ে বৈঠক করলেন রাজ্যের মুখ্য সচিব হরে কৃষ্ণ দ্বিবেদী_*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,কোচবিহার:চ্যাংড়াবান্দা স্থল বন্দর তৈরির পাশাপাশি ট্রাক টার্মিনাস তৈরি সহ বিভিন্ন প্রকল্প নিয়ে কোচবিহার লান্স ডাউন হলে বৈঠক করলেন রাজ্যের মুখ্য সচিব হরে কৃষ্ণ দ্বিবেদী । বৈঠকের পাশাপাশি একদিন কোচবিহার মদনমোহন মন্দির পূজা দেন তিনি । রাজ বাড়ি ঘুরেও দেখেন। রবিবার কোচবিহার  ল্যান্স ডাউন হলে রাজ্যের বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ কোচবিহার জেলাশাসক থেকে শুরু করে জেলা স্বাস্থ্য দপ্তর সহ অন্যান্য দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি বিশেষ বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব হরে কৃষ্ণ দ্বিবেদী । বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রায় ঘন্টাখানেক চলে এই বৈঠক। জানা যায় বৈঠকে চ্যাংড়াবান্দায় একটি স্থল বন্দর তৈরীর পরিকল্পনা যে রাজ্য সরকার রয়েছে সেই বিষয়টিও সামনে আসে দিন। চ্যাংড়াবান্দায় এক্সপোর্ট ইমপোর্ট রয়েছে। সেই কারণে সেখানে একটি আধুনিক ট্রাক টার্মিনাস তৈরির পাশাপাশি কোচবিহার বিমানবন্দরের থেকে যাতে ৪০ সিটের বিমান চালানো যায় এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ।

*_হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার কারণে আতঙ্ক ছড়ালো রোগীদের মধ্যে_*

Image
 *_হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ালো রোগীদের মধ্যে_*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,কোচবিহার: মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্ক ছড়ালো রোগী ও তার আত্মীয়- পরিজনদের মধ্যে। এদিন মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে এস এন সি ইউ এর সামনে একটি ইলেকট্রিক বোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুন লাগার খবর পেয়ে আতঙ্কে হাসপাতাল থেকে বাচ্চাদের নিয়ে রাস্তায় রাস্তায় বেরিয়ে আসেন বাচ্চাদের নিয়ে মায়েরা। শর্ট সার্কিট থেকেই ইলেকট্রিক বোর্ডে আগুন লেগেছে বলে অনুমান। খবর পেয়ে মাথাভাঙ্গা থানার পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই হাসপাতালে কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে চলে আসে।

*_কোচবিহারের দুটি সোনার দোকানে চুরি, চাঞ্চল্য এলাকায়_*

Image
 *_কোচবিহারের দুটি সোনার দোকানে চুরি, চাঞ্চল্য এলাকায়_* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,কোচবিহার: এক বছরের মধ্যে পুনরায় একসঙ্গে কোচবিহার ২ নম্বর ব্লকের পুন্ডিবাড়ি বাজারে ফের ২টি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো । ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুন্ডিবাড়ি থানার পুলিশ তবে পুলিশ ও ব্যবসায়ী সমিতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা । স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে পুন্ডিবাড়ি বাজারের সোনার দোকানদার কমল রায় ও রঞ্জিত পাল এই দুই  দোকানে চুরির ঘটনা ঘটে । জানা যায় গতকাল রাতে তারা দোকান বন্ধ করে যাবার পর আজ সকালে স্থানীয় ব্যবসায়ীরা তাদের দোকানের তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পেয়ে তাদের ফোন করে জানায় যে তাদের দোকানে চুরির ঘটনা ঘটেছে । এরপর তারা ছুটে এসে দেখে তাদের দোকানের ভিতরে থাকা নগদ টাকা সহ সোনার গয়না চুরি হয়ে গিয়েছে । জানা যায় এক বছর আগে এই বাজারে আরও দুটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছিল । এরপরেও প্রশাসনের হুস ফেরেনি বলে অভিযোগ । দোকান থেকে প্রায় কয়েক লক্ষ টাকার গয়না সহ নগদ টাকা চুরি হয়েছে । ব্যবসায়ীরা অভিযোগ করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনরক...

*_প্রতিবছরের মতো এই বছরও জমজমাট কোচবিহারের রাস মেলা_*

Image
 *_প্রতিবছরের মতো এই বছরও জমজমাট কোচবিহারের রাস মেলা_*  খবর দিনভোর,সজল দাশগুপ্ত, কোচবিহার:কোচবিহারের রাস মেলা শুরু হয়ে গিয়েছে। কোচবিহারের রাসমেলা মানে এক নস্টালজিয়া। অনেকেই সারা বছর অপেক্ষা করে থাকে এই রাস মেলায় যাওয়ার জন্য। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ সমাগম করেন কোচবিহারের রাস মেলায়। এই বছরও তাঁর ব্যতিক্রম হয়নি। জমে উঠেছে কোচবিহারে রাসমেলা। খাওয়ার সামগ্রী থেকে সাজার সামগ্রী সমস্ত কিছুর সম্ভার রয়েছে মেলায়। প্রতিদিনই প্রায় জনসমুদ্র লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম বড় মেলা ।এই মদন বাড়ির রাসমেলার বিশেষ খ্যাতি রয়েছে । এই মেলাটা মোট ২০ দিনের হয়। এখানে ভারতবর্ষের অনেক বিখ্যাত শিল্পীরা এসে গান করেন, এই বছরও প্রচুর শিল্পী এসেছেন এই মেলা গান করবার জন্য। এই কোচবিহারের রাসমেলার বয়স  ২০০ বছর। এই মেলার এক আলাদা মাধুর্য রয়েছে, কোচবিহারের রাসমেলা গেলে বোঝা যাবে কত বড় মেলা আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে হয়ে থাকে। প্রতিবছরের মত এ বছরও জমে উঠেছে কোচবিহারের রাসমেলা।

*_অবৈধ নির্মাণের হদিশ, দ্রুত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস_*

Image
 *_অবৈধ নির্মাণের হদিশ, দ্রুত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস_* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,কোচবিহার : মাথাভাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শনিমন্দির এলাকায় সুটুঙ্গা নদীর তীরে অবৈধ নির্মান,অবৈধ নির্মান পরিদর্শনে ঘটনাস্তলে মাথাভাঙ্গা ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।অবৈধ নির্মাণ নিয়ে বলেন অনেক আগে থেকেই হচ্ছিলো বিষয়টি নজরে আসার পর আমি পৌরসভার চেয়ারম্যানকে লিখিত আকারে জানিয়েছি।দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান। মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান লক্ষ পতি প্রামাণিক ও জানান বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত অবৈধ নির্মাণ ভেঙে ফেলার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা  হবে।

বৈদেশিক বাণিজ্যের গতি বাড়াতে ও বাংলাদেশের কাস্টমস অফিসার কর্মকর্তাদের

Image
 *বৈদেশিক বাণিজ্যের গতি বাড়াতে ভারত ও বাংলাদেশের কাস্টমস অফিসার কর্মকর্তাদের বৈঠক*  খবর দিনভোর, বিনয় প্রকাশ, কোচবিহার:বৈদেশিক বাণিজ্যের গতি বাড়াতে সম্প্রতি চাঙ্গারাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে ভারত ও বাংলাদেশের কাস্টমস অফিসের কর্মকর্তারা বৈঠক করেন। মূলত রাত ৮টা পর্যন্ত সীমান্ত খোলা রাখার বিষয়ে এই বৈঠক ডাকা হয়েছিল। বাণিজ্যের জন্য সবরকমভাবে প্রস্তুত থাকার কথা বলা হলেও বাংলাদেশ সম্মতি জানায়নি। এ কারণে রাতে সীমান্ত খোলা রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। এ নিয়ে বিএসএফও কথা বলেছে। নাইট ট্রেডিং ক্ষেত্রে নিরাপত্তা বৃদ্ধির বিষয়টি। ব্যবসা সম্পর্কে স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়। দুই দেশের স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার পর এখন এ দিকেই নজর ব্যবসায়ী ও শুল্ক বিভাগের কর্মকর্তাদের। বার্তা। চ্যাঙ্গারাবান্ধায় সীমা সমাচারের সম্পাদক সন্তোষ শর্মাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএসএফ উত্তরবঙ্গের আইজি সূর্য একথা বলেন। কান্ত শর্মা? শুনুন।  দিনের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসএফ জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি ব্রিগেডিয়ার বিজয় মেহতা, ১৫১ ব্যাটালিয়নের সিও অজ...