*_হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার কারণে আতঙ্ক ছড়ালো রোগীদের মধ্যে_*
*_হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ালো রোগীদের মধ্যে_*
খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,কোচবিহার: মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্ক ছড়ালো রোগী ও তার আত্মীয়- পরিজনদের মধ্যে। এদিন মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে এস এন সি ইউ এর সামনে একটি ইলেকট্রিক বোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুন লাগার খবর পেয়ে আতঙ্কে হাসপাতাল থেকে বাচ্চাদের নিয়ে রাস্তায় রাস্তায় বেরিয়ে আসেন বাচ্চাদের নিয়ে মায়েরা। শর্ট সার্কিট থেকেই ইলেকট্রিক বোর্ডে আগুন লেগেছে বলে অনুমান। খবর পেয়ে মাথাভাঙ্গা থানার পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই হাসপাতালে কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে চলে আসে।

Comments
Post a Comment