Posts

Showing posts with the label রাজনৈতিক খবর

বীরভূম দুবরাজপুরের বিধায়ক সহ চারজনকে আটক করল পুলিশ

Image
  খবর দিনভোর, নিজস্ব প্রতিবেদনঃ বীরভূম- আজ সকাল থেকেই বীরভূম জেলার দুবরাজপুরে ১২ ঘন্টা বাংলা বনধ্‌ এর সমর্থনে মিছিল বের করেছিল বিজেপি। তারপর মিছিল শেষে দুবরাজপুরের পোদ্দারবাঁধ মোড়ে বিবেকানন্দ মূর্তির সামনে বিধায়ক অনুপ কুমার সাহা সহ বিজেপির কর্মীরা অবস্থান বিক্ষোভ করেন। পাশাপাশি রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও প্রদর্শন করেন। তাই দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা সহ চারজন বিজেপি কর্মীকে আটক করল দুবরাজপুর থানার পুলিশ। উল্লেখ্য, গতকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন চলো অভিযানে ধুন্ধুমার হয়েছে। রাজ্য পুলিশ ছাত্রদের ওপরে লাঠিচার্জ করেছে। সেখানে অনেকে আহত ও গ্রেপ্তার হয়েছেন। তাই তারই প্রতিবাদে আজ বিজেপির পক্ষ থেকে ১২ ঘন্টা বাংলা বনধ্‌ এর ডাক দেওয়া হয়েছে।

শিলিগুড়িতে কংগ্রেসের কর্মী সভায় অধীর চৌধুরী

Image
 *শিলিগুড়িতে কংগ্রেসের কর্মী সভায় অধীর চৌধুরী*  খবর দিনভোর,সজল দাশগুপ্ত, শিলিগুড়ি: গতকাল কালিম্পং এ অধীর চৌধুরীর হাত ধরে বিনয় কংগ্রেসের যোগদান করেন। পাহাড়ের রাজনীতির ক্ষেত্রে এক উল্লেখযোগ্য সমীকরণ আবারও সৃষ্টি হল। এদিন দার্জিলিং জেলা কংগ্রেসর  উদ্যোগে উত্তরবঙ্গের শিলিগুড়িতে কংগ্রেসের একটি কর্মী সভার আয়োজন করা হয়। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের হলঘরে উক্ত সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত হয়েছিলেন অধীর চৌধুরী, শংকর মালাকার বিনয় তামাং, এছাড়া উত্তরবঙ্গের কংগ্রেসের আরো অন্যান্য নেতৃত্ব বৃন্দ। উপস্থিত হয়েছিলেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার কংগ্রেসের সভাপতিগণ। এছাড়া আরো উপস্থিত হয়েছিলেন প্রচুর কংগ্রেসের কর্মী। এদিন বক্তব্য রাখার সময় বিনয় জানান গতকাল কংগ্রেসে যোগদান করেছেন, তিনি কাজ করতে চান। বিভিন্ন জায়গায় গিয়ে তিনি কাজ করতে চান এই বিষয়ে জানান, তিনি একটি প্রসঙ্গ তুলে ধরেন, সুদীর্ঘ দিন পরে পাহাড়ে কংগ্রেসে নেতার আগমন ঘটেছিল গতকাল। বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরী গিয়েছিলেন কালিম্পং। বিনয় তামাং এর  কংগ্রেসের যোগদান প্রসঙ্গে অধীর চৌধুরী জানান, বিনয়...