Posts

Showing posts with the label মালদা

*_ওজন কারচুপির অভিযোগ পেয়ে মার্কেটে হানা দিল উপভোক্তা বিষয়ক দপ্তরের আধিকারিকরা_*

Image
 *_ওজন কারচুপির অভিযোগ পেয়ে মার্কেটে হানা দিল উপভোক্তা বিষয়ক দপ্তরের আধিকারিকরা_* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,মালদা: শহরের একাধিক মার্কেটে ওজন কারচুপির অভিযোগ উঠে আসছিল। এবার এই অভিযোগ পেয়ে মঙ্গলবার সাত সকালে শহরের একাধিক মার্কেটে হানা দিল জেলা উপভোক্তা বিষয়ক দপ্তরের আধিকারিকরা। বাজেয়াপ্ত করা হলো বেশ কয়েকটি ওজন যন্ত্র। এদিন তারা মালদা শহরের নেতাজি মাছ বাজার, মাংসের বাজারে অভিযান চালান। অভিযানে বেশকিছু মেয়াদ উত্তীর্ণ ওজনযন্ত্র বাজেয়াপ্ত করেন আধিকারিকরা। সেই সঙ্গে দু-একজনের ওজনযন্ত্রে কারচুপিও হাতেনাতে ধরেন তারা। আর কারচুপি' ধরার পরপরই আইন মেনে ওই ব্যবসায়ীদের ফাইন করা হয়। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় কেস রুজু করা হয়-এমনটাই জানান জেলা বৈধ পরিমাপ আধিকারিক ও জেলা উপভোক্তা বিষয়ক দপ্তরের আধিকারিকরা।

*_মালদায় দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য_*,

Image
 *_মালদায় দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য_*, খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,মালদা:মথুরাপুর বাজারপাড়া এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ গোটা বিষয় সামনে আসতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। জানা গেছে মানিকচক থানার মথুরাপুর বাজার পাড়া এলাকার বাসিন্দা মৃন্ময়ি দাস। কর্মসূত্রে মালদা শহরের বসবাস করেন। গত ৪-৫ দিন ধরে বাড়ির তালা বন্ধ ছিল বলে জানান বাড়ির মালিক মৃন্ময়ি দাস। মঙ্গলবার বাড়ির তালা খুলতেই নজরে আসে বাড়ির সমস্ত কিছুই লন্ডভন্ড।বাড়ির পেছনের গ্রিল ভেঙে এই চুরির ঘটনা ঘটেছে। বাড়িতে থাকা বিভিন্ন রকম সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে চোরেরা বলে জানা যাচ্ছে। লক্ষ লক্ষ টাকার সামগ্রী চুরি হয়ে যাওয়ায় সমস্যায় পরিবার। মানিকচক থানার পুলিশ গোটা বিষয় ঘটিয়ে দেখে তদন্ত শুরু করেছে।

*রোড সেফটি কর্মসূচিকে সামনে রেখে বিশেষ উদ্যোগ জেলা প্রশাসনের, উপস্থিত মালদা সদরের এসডিওসহ উচ্চ আধিকারীকরা*

Image
 *রোড সেফটি কর্মসূচিকে সামনে রেখে বিশেষ উদ্যোগ জেলা প্রশাসনের, উপস্থিত মালদা সদরের এসডিওসহ উচ্চ আধিকারীকরা* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, মালদা:গাজোলে কদুবাড়ি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে অস্থায়ীভাবে রাস্তা লাগু যেসব দোকান রয়েছে প্রশাসনের তরফ থেকে দোকানগুলি রাস্তা ছেড়ে দোকান  করার জন্য জানানো হয়।রোড সেফটি কর্মসূচিকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে ও মালদার চেম্বার অফ কমার্সের সহযোগিতায় এবং গাজোল ব্যবসা সমিতির সহযোগিতায় এই দিন দুপুরে গাজোলের কদুবাড়ি মোড় এলাকায় যে সমস্ত অস্থায়ী দোকানগুলি জাতীয় সড়কের দিকে এগিয়ে দোকান করেছে সেই সব ব্যবসায়ীদের দোকান পিছিয়ে দেওয়া নির্দেশ দেওয়া হয়।জাতীয় সড়কে যাতে কোন দুর্ঘটনা না ঘটে সেই বিষয়টিকে লক্ষ্য রেখে রোল প্লাজার আধিকারিকদের নিয়ে এসডিও সদর মালদা পঙ্কজ তামাংয়ের নেতৃত্বে কদুবাড়ী এলাকায় যে সমস্ত ব্যবসায়ী দোকান রোডের দিকে এগিয়ে নিয়ে গেছেন তাদেরকে সাত দিনের মধ্যে সরিয়ে দেওয়া নির্দেশ দেওয়া হয়। এই অভিযানে গাজোল থানার পুলিশ ও সঙ্গে ছিল। এই দিন উপস্থিত ছিলেন মালদা সদরের এসডিও পঙ্কজ তামাং , গাজোল থানার আইসি চন্দ্রশেখ...

ধারালো অস্ত্র দিয়ে খু*ন চাঞ্চল্য এলাকায়

Image
 *ধারালো অস্ত্র দিয়ে খু*ন চাঞ্চল্য এলাকায়* খবর দিনভোর, বিনয় প্রকাশ, মালদা: ছোটখাটো বিবাদ রক্তপাতের দিকে নিয়ে যায়। একজনকে ধারালো অস্ত্র দিয়ে খু*ন করা হয়েছে বলে অভিযোগ। খুনের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও তাঁর দলের বিরুদ্ধে। মালদার রতুয়ার বাজিতপুর বদনটোলা এলাকার ঘটনা। পুলিশ কেন খুনের তদন্ত করছে? গত রাতে বাড়িতে একটি বানর ঢুকে পড়া নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে ঝগড়া হয়। দেব নারায়ণ যাদব, 53, মহানন্দা টোলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য, প্রতিবেশী সাম বিহারী যাদবের সাথে। সেই সময় দেবনারায়ণ যাদবকে কাকদণ্ড দিয়ে মারধর করা হয় বলে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন। রতুয়া থানায় হ*ত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। সামান্য বিরোধের জের ধরে এই খুন নাকি অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে রতুয়া থানার পুলিশ।

অবৈধ তেল কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকল বাহিনী*

Image
 *অবৈধ তেল কারখানায় আগুন, ঘটনাস্থলে দঙ্গল বাহিনী*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি মালদা:মঙ্গলবার দুপুর নাগাদ পুরাতন মালদহের ৮মাইলের চেঁচু মোড়এলাকায় একটি অবৈধ তেল কারখানায় আগুন।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে দমকল বাহিনী সহ মালদা থানার পুলিশ ও পুরাতন মালদা ব্লকে বিডিও।দমকলকর্মীরা  ঘটনাস্থলে পৌঁছায় তারা দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ঘটনাস্থলে তদারকিতে ছিলেন মালদহ থানার আইসি হীরক বিশ্বাস,পুরাতন মালদহের বিডিও সেঁজুতি পাল মাইতি সহ অন্যান্যরা।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,ওই জায়গায় দৈনিক  অবৈধ তেল কাটিং হত।এর সঙ্গে অনেকেই যুক্ত অবৈধ তেলের কারবারে অনেকে জড়িত রয়েছে প্রশাসনের কাছে দাবি অবৈধ ব্যবসা বন্ধ করা হোক আজ বরসা দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল গোটা এলাকা।এলাকাবাসী আরো জানান, এদিন আচমকা আগুন লেগে যায়।এনিয়ে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়।পুরাতন মালদা ব্লকের বিডিও জানান-কিভাবে আগুন লাগল বিষয়টি খতিয়ে দেখা হবে অবৈধভাবে তেল বিক্রি হচ্ছে সেই সব খতিয়ে দেখা হবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

গলায় ফাঁসি লাগিয়ে আ*ত্মঘাতী যুবক, ঘটনার তদন্তে পুলিশ*

Image
 *গলায় ফাঁসি লাগিয়ে আ*ত্মঘাতী যুবক, ঘটনার তদন্তে পুলিশ* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, মালদা: রবিবার সকাল ন'টায় এক যুবকের গলায় ফাঁ*স লাগিয়ে আ*ত্মঘাতীর ঘটনা এলো সামনে । পরিবার সূত্রে জানা গেছে মৃ*ত ওই যুবকের নাম বিশুদাস বয়স ১৯ ।গতকাল সন্ধ্যের সময় সেই যুবক নিজের শোয়ার ঘরে ঘুমোতে চলে যায় এবং রাত্রে খাবারের জন্য তার মা ডাক দিতে গেলে কোন সাড়া নামেলাই ঘরে ঢুকতেই দেখেন ঝুলন্ত অবস্থায় রয়েছে ওই যুবক। এদিকে এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছাড়াই পুরাতন মালদার পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের খয়রাতিপাড়া এলাকায় । যদিও ওই যুবক কেন আত্মঘাতী তা এখনো ধোঁয়াশা পুরো বিষয় নিয়ে তদন্ত করেছেন পুলিশকর্তারা।

চাঁদা তুলে শিশু বিক্রি করতে যাওয়া অভাবী মায়ের পাশে দাঁড়ালেন সিডিপিও এবং সুপারভাইজাররা

Image
  খবরের জেরে চাঁদা তুলে শিশু বিক্রি করতে যাওয়া অভাবী মায়ের পাশে দাঁড়ালেন সিডিপিও এবং সুপারভাইজাররা, তুলে দেওয়া হল খাদ্য সামগ্রী এবং শীতবস্ত্র খবর দিনভোর,মালদা;২১নভেম্বর: চাঁদা তুলে অভাবি মায়ের পাশে দাঁড়ালো সিডিপিও এবং সুপারভাইজার। অভাবের তাড়নায় দেড় লক্ষ টাকার বিনিময়ে ১৮ দিনের সদ্যোজাত শিশুকে এক মারওয়াড়ি ব্যবসায়ী দম্পতির কাছে বিক্রির অভিযোগ উঠেছিল মায়ের বিরুদ্ধে। যদিও সেই খবর জানাজানি হতেই মাড়ওয়ারী দম্পতির কাছ থেকে শিশুকে মায়ের কাছে এনে দেন স্থানীয়রা। শিশু বিক্রির অভিযোগ নিজের মুখে স্বীকার করে নিয়েছিলেন মা। জানিয়ে ছিলেন সংসার অত্যন্ত অভাবের কারণে এই সিদ্ধান্ত নিয়ে ছিলেন।সেই খবর সংবাদমাধ্যমে সম্প্রচারিত হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। খবরের জেরে গতকাল অভাবি মায়ের পাশে এসে দাড়িয়েছিল ব্লক প্রশাসন। এবার পাশে দাঁড়ালো অঙ্গনওয়াড়ি দফতরের প্রতিনিধি দল।মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত পিপলার বাসিন্দা লক্ষ্মী দাস চলতি মাসের ১ তারিখ একটি পুত্র সন্তানের জন্ম দেন। লক্ষ্মীর স্বামী ভিন রাজ্যের কর্মরত। বাড়িতে রয়েছে আরও এক বছরের এক পুত্র সন্তান। নিয়মিত বাড়িতে টা...