*_মালদায় দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য_*,


 *_মালদায় দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য_*,

খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,মালদা:মথুরাপুর বাজারপাড়া এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ গোটা বিষয় সামনে আসতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। জানা গেছে মানিকচক থানার মথুরাপুর বাজার পাড়া এলাকার বাসিন্দা মৃন্ময়ি দাস। কর্মসূত্রে মালদা শহরের বসবাস করেন। গত ৪-৫ দিন ধরে বাড়ির তালা বন্ধ ছিল বলে জানান বাড়ির মালিক মৃন্ময়ি দাস। মঙ্গলবার বাড়ির তালা খুলতেই নজরে আসে বাড়ির সমস্ত কিছুই লন্ডভন্ড।বাড়ির পেছনের গ্রিল ভেঙে এই চুরির ঘটনা ঘটেছে। বাড়িতে থাকা বিভিন্ন রকম সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে চোরেরা বলে জানা যাচ্ছে। লক্ষ লক্ষ টাকার সামগ্রী চুরি হয়ে যাওয়ায় সমস্যায় পরিবার। মানিকচক থানার পুলিশ গোটা বিষয় ঘটিয়ে দেখে তদন্ত শুরু করেছে।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?

ডি এ দেওয়ার ঘোষণা করলো মুখ্যমন্ত্রী