Posts

Showing posts with the label বাইক

বাসন্তী হাইওয়েতে বাইক নিয়ে রেষারেষি, মৃত ৩ আহত ১

Image
  নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার রাতে বাসন্তী হাইওয়ের উপর বামনঘাটা এলাকায় বাইক নিয়ে রেষারেষি করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ৩ যুবকের। আহত ১ বাসন্তী হাইওয়ের বামনঘাটা থেকে হেলমেট ছাড়াই দুটি বাইকে রেষারেষি করে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল ৪ যুবক। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পিছনে ধাক্কা মারে বাইক ২ টি। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয় বলে জানা গেছে। গুরুতর আহত হয়েছে ১ জন। খবর পেয়েই ঘটনাস্থলে আসে লেদার কমপ্লেক্স থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায় । পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম শুভজিৎ লাহা, রাহুল নস্কর, জয় গায়েন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জয় ও রাহুলের বাড়ি বামনঘাটাতে। শুভজিতের বাড়ি কোথায় তা এখনও জানা যায়নি। আহতের নাম রাকেশ দাস, বাড়ি বামনঘাটাতে। আশঙ্কাজনক অবস্থায় আহত যুবক রাকেশ দাসকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

বেহালায় 'বাধাহীন' বিজেপির মিছিল, হাজরায় 'অতি সক্রিয়' পুলিশ! ব্যাখ্যা রাজনৈতিক মহলের

Image
  পার্থ চট্টোপাধ্যায় ও শিক্ষা দূর্নীতি ইস্যুতে গতকাল, বেহালায় কয়েকশো লোকের মিছিল করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই  মিছিল, কার্যত বিনা বাধায় শেষ হয়েছিল। গতকালের এই মিছিল ছিল, দক্ষিণ কলকাতা বিজেপির 'চোর ধরো, জেলে ভরো' কর্মসূচির অঙ্গ। অথচ, আজ হাজরায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সেই একই কর্মসূচি শুরুই করতে দিল না মমতার পুলিশ। দু' দিনে পুলিশের এই দুই রূপে ক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব৷ তবে এর পিছনে অবশ্য অন্য ব্যাখ্যাও খুঁজে পাচ্ছে রাজনৈতিক মহল৷ পর্যবেক্ষক  ও বিজেপির একাংশের মতে,  রাজনৈতিক কারণেই, এই মূহুর্তে বেহালায় পার্থ চট্টোপাধ্যায়ের এলাকায় বিরোধী রাজনৈতিক দলকে " কিছুটা ছাড়"  দিতে আপত্তি নেই তৃণমূলের৷ পার্থকে মন্ত্রিত্ব ও দলের সব পদ থেকেও ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে৷ দক্ষিণ কলকাতা বিজেপি-র পরিকল্পনা ছিল, সাম্প্রতিক, দুনীতি কাণ্ডে ''  চোর ধরো, জেলে ভরো"  কর্মসূচিতে, দক্ষিণ কলকাতার হাজরা মোড় থেকে কালীঘাটের পথে  মমতার ছবি দেওয়া পোস্টার লাগিয়ে প্রতীকী প্রতিবাদ জানাবে বিজেপি। শুভেন্দুর পর, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সামিল করে এলকায় দলীয় সংগঠনের...

মহাসপ্তমীর রাতে উত্তরপাড়ায় বাইকের তাণ্ডব

Image
নিউজ ডেস্ক, উত্তরপাড়া, হুগলী :  মহাসপ্তমীর রাতে হুগলির উত্তরপাড়াতে বেপরোয়া বাইক দৌরাত্ম। মুখোমুখি বাইক দুর্ঘটনা,গুরুতর আহত 2,হাসপাতালে মদ্যপদের হামলা, হুমকি সংবাদ মাধ্যমকে,রাতেই পুলিশের অভিযান আটক 4,হাসপাতাল চত্বরে ব্যাপক ধরপাকড়। রাত বাড়লেই কলকাতায় বেপরোয়া হয়ে ওঠে বাইক,এবার শহরতলিতেও বেপরোয়া বাইক দৌরাত্ম।উৎসবের মরসুমে গতকাল রাতে স্থানীয় দের অভিযোগ দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়,এরপর তাদের উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এরপরেই হাসপাতাল কর্মীদের ওপর কিছু মদ্যপ যুবক হামলা করে ,হুমকি দেয়,এমনকি সংবাদ মাধ্যম কেউ গালিগালাজ করে ছবি তুলতে বাধা দেয়।এরপর হাসপাতাল কর্মীরাই উত্তরপাড়া থানায় ফোন করে,কিছুক্ষনের মধ্যেই উত্তরপাড়া থানার পুলিশ হাসপাতাল চত্বরে ব্যাপক ধরপাকড় করে এবং সেই সময় হাসপাতাল চত্বররেই অনেকেই মদ্যপান করছিল,পুলিশ ৩ জনকে  আটক করে থানায় নিয়ে যায়। এরপর রাতে জি টি রোডে পুলিশ অভিযান চালায়,যদিও এলাকার বিশিষ্ট চিকিৎসক কৌশিক মুন্সী জানান রাতের শহরে বেপরোয়া বাইক এর দৌরাত্ম অবিলম্বে বন্ধ করতে হবে,পুলিশের অভিযান চালিয়ে এই সমস্ত বাইক চালক দের গ্রেফতার করা প্রয়...