Posts

Showing posts with the label বীরভূম

বীরভূম দুবরাজপুরের বিধায়ক সহ চারজনকে আটক করল পুলিশ

Image
  খবর দিনভোর, নিজস্ব প্রতিবেদনঃ বীরভূম- আজ সকাল থেকেই বীরভূম জেলার দুবরাজপুরে ১২ ঘন্টা বাংলা বনধ্‌ এর সমর্থনে মিছিল বের করেছিল বিজেপি। তারপর মিছিল শেষে দুবরাজপুরের পোদ্দারবাঁধ মোড়ে বিবেকানন্দ মূর্তির সামনে বিধায়ক অনুপ কুমার সাহা সহ বিজেপির কর্মীরা অবস্থান বিক্ষোভ করেন। পাশাপাশি রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও প্রদর্শন করেন। তাই দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা সহ চারজন বিজেপি কর্মীকে আটক করল দুবরাজপুর থানার পুলিশ। উল্লেখ্য, গতকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন চলো অভিযানে ধুন্ধুমার হয়েছে। রাজ্য পুলিশ ছাত্রদের ওপরে লাঠিচার্জ করেছে। সেখানে অনেকে আহত ও গ্রেপ্তার হয়েছেন। তাই তারই প্রতিবাদে আজ বিজেপির পক্ষ থেকে ১২ ঘন্টা বাংলা বনধ্‌ এর ডাক দেওয়া হয়েছে।

*_প্রতিবাদী সভা থেকে তৃণমূলকে আক্রামন করলো শুভেন্দু অধিকারী_*

Image
 *_প্রতিবাদী সভা থেকে  তৃণমূলকে আক্রামন করলো শুভেন্দু অধিকারী_* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম:বীরভূম জেলার সাঁইথিয়ায়  ভারতীয় জনতা পার্টির একটি প্রতিবাদ সভা আয়োজিত হলো সন্ধ্যায়। পশ্চিমবঙ্গে লাগামহীন দুর্নীতি, সারের কালোবাজারি,  কৃষক আত্মহত্যার প্রতিবাদে এবং অন্নদাতা কৃষকদের অধিকারের দাবিতে  ১৮ ডিসেম্বর সন্ধ্যায় বীরভূমের সাঁইথিয়ায় ইউনিয়ন মোড়ে বিজেপির কিষান মোর্চার ডাকে অনুষ্ঠিত হলো এক প্রতিবাদ সভার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমেই বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা ও বীরভূমের একমাত্র বিজেপি বিধায়ক অনুপকুমার সাহার নেতৃত্বে জেলার কর্মী-সমর্থকদের নিয়ে সাঁইথিয়া পুরশহরে একটি পদযাত্রা হলো। পরে শুভেন্দু অধিকারী কে কৃষক সমাজের ব্যবহৃত লাঙ্গল ও টোপা দিয়ে বরণ করে নেওয়া হয়। তিনি বলেন কৃষকদের নামে ভুয়ো একাউন্ট খুলে ভারত সরকারের পাঠানো পাঁচ হাজার কোটি টাকা লুঠ করেছে তৃণমূল। এই চোর সরকার বাংলায় কৃষকদের সর্বনাশ করেছে। কেন্দ্রের শস্যবীমা থেকে বাংলার কৃষকরা বঞ্চিত বলে বক্তব্য তুলে ধরেন।আগামী দিনে এই চোর তৃণমূলকে ছুঁড...

*_রামরাজত্ব প্রতিষ্ঠার লক্ষে পায়ে হেঁটে মুর্শিদাবাদ থেকে অযোধ্যাযাত্রা_*

Image
 *_রামরাজত্ব প্রতিষ্ঠার লক্ষে পায়ে হেঁটে মুর্শিদাবাদ থেকে অযোধ্যাযাত্রা_*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম:রাম রাজত্ব প্রতিষ্ঠা করার প্রার্থনা কে সামনে রেখে মুর্শিদাবাদ জেলার বহরমপুর চুনাখালি নিমতলা থেকে বাঘেশ্বর ধাম হয়ে রাম জন্মভূমি অযোধ্যা পৌঁছানোর লক্ষ্যে গত চারই ডিসেম্বর থেকে পদযাত্রা শুরু করেছেন বিশ্বম্ভর কলিতা নামে এক ব্যক্তি। তার এই পদযাত্রার রাস্তার উপর যে সকল ধর্মীয় স্থান ও তীর্থক্ষেত্র পরছে সেগুলি তিনি দর্শন করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফের পদযাত্রা শুরু করছেন। আজ তিনি বক্রেশ্বর ধাম দর্শন করলেন। পদযাত্রার মাধ্যমে শত শত কিলোমিটার রাম জন্মভূমি অযোধ্যার উদ্দেশ্যে যাওয়া এই বিশ্বম্ভর কলিতা নামে ওই ব্যক্তিকে এক ঝলক দেখার জন্য রাস্তায় রাস্তায় ও মোড়ে মোড়ে উৎসুক মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। উল্লেখ যে ২০২৪ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে রাম মন্দিরের ধর্মীয় ও আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তার আগেই তিনি রাম মন্দির পৌঁছে যাবেন এই লক্ষ্যকে সামনে রেখে পায়ে হেঁটে চলেছেন পদযাত্রার মাধ্যমে।

বীরভূমের খয়রাশোল অকাল বৃষ্টিতে পাকা ধান জলের তলে,মাথায় হাত চাষীদের।*

Image
 **বীরভূমের খয়রাশোল অকাল বৃষ্টিতে পাকা ধান জলের তলে,মাথায় হাত চাষীদের**  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম:গত বছর অনাবৃষ্টির কারণে বা পর্যাপ্ত পরিমান না হওয়ায় ধান চাষ হয়নি বললেই চলে।এবছর আষাঢ় শ্রাবন মাসে অনাবৃষ্টির কারণে ধান চাষীরা ডিজেল পাম্পের সাহায্যে মাঠে জল দিয়ে চাষীরা কিছু জমিতে ধান চাষ করেছিলেন।চাষীরা আশা করেছিলেন কিছুটা ধান হয়তো বাড়ীতে তোলা যাবে।বিধাতা বিরুপ,পাকা ধানে মই।গত পরশু থেকে নিম্নচাপের জেরে অকাল বৃষ্টির কারণে ধান জমিতে জল জমে যাওয়ায় পাকা ধান হয়তো আর বাড়ীতে তোলা যাবে না।কৃষ্ণপুর গ্রামের মাধাই পাত্র জানান বিঘে তিনেক জমিতে ধানচাষ করেছিলেন। এক বিঘা জমির ধান বাড়ীতে তুলেছেন,দুই বিঘা জমির ধান মাঠেই রয়েছে।যে পরিমান জল মাঠে জমেছে কবে ধান বাড়ীতে আনা যাবে বা আদৌ পাকা ধান বাড়ীতে আনা যাবে কি না চিন্তায় থাকলাম।নিমাই পাল বলেন তিন বিঘা জমিতে ধানচাষ করেছিলাম বৃষ্টির কারণে বাড়ীতে আনতে পারিনি মাঠেই রয়েছে। জানিনা এবছর সংসার চলবে কি করে।

*_রাজনগরে খিচুড়ি প্রসাদ খেয়ে মৃ*তের স্ত্রীকে চাকরি_*

Image
 *_রাজনগরে খিচুড়ি প্রসাদ খেয়ে মৃ*তের স্ত্রীকে চাকরি_*  খবর দিনভোর,নিজস্ব সংবাদদাতা, বীরভূম:রাজনগরে খিচুড়ি প্রসাদ খেয়ে মৃ*তের স্ত্রীকে জেলা পরিষদের তরফে চাকরির নিয়োগ পত্র দেওয়া হল। প্রসঙ্গত উল্লেখ্য রাজনগরের মালিপাড়া গ্রামে লক্ষ্মী পূজার উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ভক্তদের খিচুড়ি প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। এ বছরও কয়েক হাজার ভক্তকে ওই খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। দুর্ভাগ্যবশত বাসি খিচুড়ি প্রসাদ খেয়ে মালিপাড়া এবং ছোট বাজার গ্রামের বেশ কিছু মানুষ অসুস্থ হয়ে পড়েন। এরপরে পুলিশ এবং ব্লক প্রশাসনের তৎপরতায় তাদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। এদের মধ্যে ছোট বাজার গ্রামের পাঁচ বছরের একটি শিশুর এবং মালিপাড়া গ্রামের ৪৫ বছরের এক ব্যক্তির মৃ*ত্যু হয়। সে সময় স্থানীয়দের পাশে দাঁড়ান ব্লক প্রশাসন পুলিশ ও স্থানীয়রা। সাহায্যের হাত বাড়ায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর। অসুস্থ সমস্ত ব্যক্তি এবং মৃ*তদের পরিবারের সাথে দেখা করে তাদের আর্থিক সাহায্য করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখ। মৃ*তদের দুই পরিবারকে বিশেষভাবে আর্থিক...

জলে তলিয়ে যাওয়া কিশোরের খোঁজ না পাওয়ায় বিক্ষোভে আত্মীয় পরিজনরা*

Image
  *জলে তলিয়ে যাওয়া কিশোরের খোঁজ না পাওয়ায় বিক্ষোভে আত্মীয় পরিজনরা*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম: ২৪ঘন্টা পরেও পাণ্ডবেশ্বর ও বীরভূমের ভীমগড় সংলগ্ন অজয় নদে তলিয়ে যাওয়া বছর ১৪ র কিশোরের খোঁজ না মেলায় ১৪ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে নামলো কিশোরের আত্মীয় পরিজনরা। ব্যাপক উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে পাণ্ডবেশ্বর ও খয়রাশোল থানার পুলিশ। স্থানীয়দের সাহায্যে বীরভূমের খয়রাশোল ও পাণ্ডবেশ্বর থানার পুলিশ। সোমবার কার্তিক পূর্ণিমার সকালে অন্ডালের উখড়ার একই পরিবারের তিন জন পাণ্ডবেশ্বরের অজয় নদের জলে স্নান করতে নেমেছিল। তখনই মৃদুল বার্নওয়াল নামের বছর চোদ্দোর কিশোর অজয়ের জলে তলিয়ে যায়। ওই কিশোরের উদ্ধারের জন্য অজয়ের জলে স্পিডবোট ডুবুরি তল্লাশি শুরু করে। মঙ্গলবার সকাল থেকে ফেরত শুরু হয় অজয়ের জলে তল্লাশি। বেলা বারোটা পর্যন্ত খোঁজ না মেলায় কিশোরের আত্মীয় পরিজন এবং পাড়া-প্রতিবেশীরা বীরভূম থেকে পাণ্ডবেশ্বর যাওয়ার ১৪ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ শুরু করে দেয়। নিখোঁজ কিশোরের বাবা দাবি তোলেন দ্রুত তার ছেলেকে উদ্ধার করা হোক। এই অবরোধের জেরে ব্যাহত হয়...

*শীতের আমেজ পড়তেই বক্রেশ্বর ধামে ভিড়*

Image
 *শীতের আমেজ পড়তেই  বক্রেশ্বর ধামে ভিড়* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম:একদিকে নতুন বছরের ছোঁয়া আবার অন্যদিকে শীতের আমেজ দুটোকে একত্রিত করে একটা যেন সৌন্দর্য আয়ন তৈরি হয়েছে।। একই সূত্রেই গাথা প্রতিটি অনুষ্ঠান প্রতিটি মেলা প্র্যাগন।। প্রতিটি জায়গায় দেখা যাচ্ছে  অনুষ্ঠানের মুখর হতে।।ইতিমধ্যেই শহরের শীতের আমেজ পড়ে গিয়েছে।আর মানুষের ঘুরতে যাওয়ার প্রবণতাও প্রবল।বীরভূমের বক্রেশ্বর ধামের প্রতি বরাবরই তীর্থযাত্রীদের বিশেষ আকর্ষণ , তবে করোনার কারণে দুই বছর সেই রকম ভাবে তীর্থ যাত্রীদের আগমন ঘটেনি বক্রেশ্বর ধামে। পরিস্থিতি একেবারেই স্বাভাবিক, তীর্থযাত্রীদের ঢল নেমেছে বক্রেশ্বরে, টুরিস্ট গাড়ি গুলি ভর্তি করে লোক আসছেন মন্দির দর্শন করবার জন্য। ছেলে ও মেয়েদের জন্য পৃথক পৃথক গরম জলের ঘাট রয়েছে। সেখানে পূর্ণ স্নান করে মন্দিরে গিয়ে পূজো দিচ্ছেন সকলেই। বক্রেশ্বরে ভৈরব মন্দির ও সতীপিঠে  প্রচুর তীর্থযাত্রীদের সমাগম লক্ষ্য করা যাচ্ছে।আর সেই প্রতি বছরের মতো এবছর শুরু হয়ে গেছে সেই যাত্রা।আর এক মাত্র বীরভূমের বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ রাজ্যের বুকে কোথাও নেই শীত আসছে তাই...

ভীমগড় ইসকনে রাধাগোপীনাথের রাসযাত্রা উৎসব, প্রস্তুতি তুঙ্গে

Image
 *ভীমগড় ইসকনে রাধাগোপীনাথের রাসযাত্রা উৎসব, প্রস্তুতি তুঙ্গে* খবর দিনভোর, সজল দাশগুপ্ত, বীরভূম:দুর্গাপুর ইসকনের পরিচালনায় বীরভূম জেলার খয়রাশোল থানার ভীমগড় ভক্তিবেদান্ত ভোকেশনাল ট্রেনিং সেন্টার ও গীতা স্টাডি সার্কেলের আয়োজনে, রাধাগোপীনাথের রাসযাত্রা উপলক্ষে আগামীকাল শুক্রবার 24/11/2023 তারিখ থেকে 27/11/2023 পর্য্যন্ত রয়েছে চারদিনের নানান অনুষ্ঠান।মন্দির চত্বরে চলছে জোড়কদমে প্রস্তুতি। আগামীকাল শুক্রবার বৈকালে ঢাক,ঢোল, শঙ্খ,ঘন্টা, কাঁসর সহযোগে তারকব্রহ্ম নাম গাইতে গাইতে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পরিক্রমা। সন্ধ্যা ৭ টায় ভজন কীর্তন ও প্রবচন। 25/11/2023 তারিখ থেকে 27/11/2023 তারিখ পর্য্যন্ত ভোরে মঙ্গলারতি, জপের ক্লাস,প্রবচন, ছাড়াও  ভজন কীর্তন, সন্ধারতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে চলবে অন্যান্য অনুষ্ঠান।27/11/2023 তারিখ দুপুরে উপস্থিত সকল ভক্তদের জন্য থাকবে সুস্বাদু প্রসাদ বিতরন। রাসযাত্রা উপলক্ষে চারদিনের অনুষ্ঠানে শ্রীধাম মায়াপুর থেকে প্রভূজীদের উপস্থিতি ছাড়াও বীরভূম,পশ্চিমবর্ধমান, বাঁকুড়া সহ অন্যান্য জেলার বহু ভক্তজনেরা উপস্থিত থাকবেন। সেবকপতি মাধব দাস জানান 27/11/2023 তারিখ ...

*বীরভূমে আয়োজিত হল নবান্ন উৎসব*

Image
 *বীরভূমে আয়োজিত হল নবান্ন উৎসব** খবর দিনভোর, সজল দাশগুপ্ত, বীরভূম:বীরভূমের বক্রেশ্বর নবান্ন"* শব্দের অর্থ "নতুন অন্ন" বা "নব অন্ন"। নবান্ন উৎসব হল নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব । সাধারণত বাংলা অগ্রহায়ণ মাসে অর্থাৎ হেমন্তকালে আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয়। কোথাও কোথাও মাঘ মাসেও নবান্ন উদ্‌যাপনের প্রথা রয়েছে।নবান্ন বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী ধানের বা পিঠার উৎসব। বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার-অনুষ্ঠান ও উৎসব পালিত হয়, নবান্ন তার মধ্যে অন্যতম। "নবান্ন" শব্দের অর্থ "নতুন অন্ন" বা "নব অন্ন"রাজ্যের প্রায় সব জায়গাতেই এই উৎসবে মাতোয়ারা বঙ্গবাসী এদিন দেখা যায় বীরভূমের বক্রেশ্বরে চিরাচরিত প্রথা মেনে বক্রেশ্বর বাবার পিঠস্থান মহিষীমদ্দিনী দুর্গা মায়ের মন্দিরে এই ৫ই অঘ্রাণ প্রতিবছর নবান্ন উৎসবের আয়োজন করা হয়। এখানে চাক্ষুষ দেখা যায় ভক্ত সমাগমের ভিড় নানা দূর দুরান্ত থেকে এসে নবান্ন উৎসবে মাতোয়ারা বঙ্গবাসী আমাদের প্রতিনিধি...