*_রামরাজত্ব প্রতিষ্ঠার লক্ষে পায়ে হেঁটে মুর্শিদাবাদ থেকে অযোধ্যাযাত্রা_*


 *_রামরাজত্ব প্রতিষ্ঠার লক্ষে পায়ে হেঁটে মুর্শিদাবাদ থেকে অযোধ্যাযাত্রা_* 

খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, বীরভূম:রাম রাজত্ব প্রতিষ্ঠা করার প্রার্থনা কে সামনে রেখে মুর্শিদাবাদ জেলার বহরমপুর চুনাখালি নিমতলা থেকে বাঘেশ্বর ধাম হয়ে রাম জন্মভূমি অযোধ্যা পৌঁছানোর লক্ষ্যে গত চারই ডিসেম্বর থেকে পদযাত্রা শুরু করেছেন বিশ্বম্ভর কলিতা নামে এক ব্যক্তি। তার এই পদযাত্রার রাস্তার উপর যে সকল ধর্মীয় স্থান ও তীর্থক্ষেত্র পরছে সেগুলি তিনি দর্শন করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফের পদযাত্রা শুরু করছেন। আজ তিনি বক্রেশ্বর ধাম দর্শন করলেন। পদযাত্রার মাধ্যমে শত শত কিলোমিটার রাম জন্মভূমি অযোধ্যার উদ্দেশ্যে যাওয়া এই বিশ্বম্ভর কলিতা নামে ওই ব্যক্তিকে এক ঝলক দেখার জন্য রাস্তায় রাস্তায় ও মোড়ে মোড়ে উৎসুক মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। উল্লেখ যে ২০২৪ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে রাম মন্দিরের ধর্মীয় ও আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তার আগেই তিনি রাম মন্দির পৌঁছে যাবেন এই লক্ষ্যকে সামনে রেখে পায়ে হেঁটে চলেছেন পদযাত্রার মাধ্যমে।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?

ডি এ দেওয়ার ঘোষণা করলো মুখ্যমন্ত্রী