Posts

Showing posts with the label রাজ্য

জেলা সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়

Image
 নির্মল গিরি, কলকাতা : পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এবার রাজনৈতিক ময়দানে নামছে তৃণমূল কংগ্রেস। দলের সংগঠন মজবুত করতে এবার জেলার সফর শুরু করছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী মাসে টানা কর্মসূচি রয়েছে তার। সোমবার দলের তরফ থেকে এই কর্মসূচির ঘোষণা করা হয়। ৮ই এপ্রিল আলিপুরদুয়ার ১২ই এপ্রিল বাঁকুড়া ১৭ই এপ্রিল পূর্ব বর্ধমান ২০ই এপ্রিল উত্তর দিনাজপুর ২৯শে এপ্রিল আরামবাগ সোমবার দলের তরফ থেকে আপাতত এই কর্মসূচি ঠিক করা হয়েছে ।

বাংলা পক্ষের ডাকে শ্রীরামপুরে বিরাট মিছিল ও বিক্ষোভ সমাবেশ

Image
  **দখল হয়ে যাওয়া হুগলী শিল্পাঞ্চলের মাটি পুনরুদ্ধারের ডাক দিয়ে শ্রীরামপুরে মিছিল বাংলা পক্ষ এর বাংলা পক্ষ হুগলী জেলার ডাকে শ্রীরামপুরে এক ঐতিহাসিক মিছিল অনুষ্ঠিত হলো রবিবার ১২ ডিসেম্বর। এদিন শ্রীরামপুরে বান্ধবসমিতির মোড় থেকে RMS ময়দান হয়ে বটতলা, জিটি রোড হয়ে মাহেশে এসে এই মিছিল শেষ হয়। হুগলী নদীর পাড়ের দখল হয়ে যাওয়া শিল্পাঞ্চলের শয়ে শয়ে সহযোদ্ধা মিছিলে যোগ দেয়, স্থানীয় বাঙালি হাজারে হাজারে স্বতঃস্ফূর্ত ভাবে মিছিলের সমর্থনে এগিয়ে আসে। মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক গর্গ চট্টোপাধ‍্যায়, শীর্ষ পরিষদ সদস‍্য কৌশিক মাইতি, অরিন্দম বিশ্বাস, মনন মণ্ডল, কালাচাঁদ চট্টোপাধ‍্যায়। হুগলী জেলার সম্পাদক দর্পণ ঘোষ ছাড়াও কলকাতা জেলার সম্পাদক অরিন্দম চ‍্যাটার্জী, উত্তর ২৪ পরগণা (শিল্পাঞ্চল) এর সম্পাদক ইমতিয়াজ আহমেদ ও উত্তর ২৪ পরগণা (শহরাঞ্চল) এর সম্পাদক পিন্টু রায়।  মিছিলের শেষে আয়োজিত সভায় বক্তব‍্য রাখতে গিয়ে গর্গ চট্টোপাধ‍্যায় বলেন "দখল হয়ে যাওয়া হুগলী নদীর দুই পাড় পুনরুদ্ধার করতে হবে। ডানকুনির লজিস্টিক হাব সহ হুগলী শিল্পাঞ্চলে যে কাজের সুযোগ তৈরী হচ্ছে, সেখানে বাঙালির কাজ চাই। বাং...

নিষিদ্ধ মাদক ও আগ্নেয়াস্ত্র সহ কুখ্যাত দুষ্কৃতি সহ ২ জনকে গ্রেফতার করল ঘোলা থানার পুলিশ

Image
  নিজস্ব সংবাদদাতা : নিষিদ্ধ মাদক ও আগ্নেয়াস্ত্র সহ পানিহাটি ঘোলা অঞ্চলের কুখ্যাত দুষ্কৃতী মৃত্যুঞ্জয় বৈরাগীকে ঘোলা মুড়াগাছা এলাকা থেকে গ্রেফতার করল ঘোলা থানার পুলিশ। ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা দপ্তর থেকে ঘোলা থানার পুলিশকে জানানো হয়েছিল দীর্ঘদিন ধরে ঘোলা অঞ্চলে বিভিন্ন অপরাধমূলক কাজ কর্মের পাশাপাশি নিষিদ্ধ মাদকের ব্যবসা চালাচ্ছে মৃত্যুঞ্জয় বৈরাগী নামে ওই দুষ্কৃতী, গোপন সূত্রে খবর পেয়ে ঘোলা মুরাগাছা অঞ্চল থেকে নিষিদ্ধ মাদক ও আগ্নেয়াস্ত্র সহ মৃত্যুঞ্জয় বৈরাগীকে গ্রেফতার করলো ঘোলা থানার পুলিশ,মৃত্যুঞ্জয় বৈরাগী কে জিজ্ঞাসাবাদ করে ঘোলা অঞ্চল থেকে আরও দুই দুষ্কৃতিকে গ্রেফতার করলো পুলিশ।

জলপাইগুড়ি মালবাজার বিপর্যয়ের পর মাস্টারস্ট্রোক মমতার, ৪৫ জনের জীবন বাঁচানো ৭ উদ্ধারকারীকে ‘পুরস্কার’

Image
  জলপাইগুড়ি মালবাজার বিপর্যয়ের পর মাস্টারস্ট্রোক মমতার, ৪৫ জনের জীবন বাঁচানো ৭ উদ্ধারকারীকে ‘পুরস্কার’ বিজয়া দশমীতে ভাসানের দিন হড়পা বানে যখন স্থানীয় মানুষজন তলিয়ে যাচ্ছিলেন, তখন সাতজন নিজের জীবনের পরোয়া না করে তাঁদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন নদীতে। তাই আজ মঙ্গলবার জলপাইগুড়ির মালবাজারে প্রশাসনিক বৈঠকে ডেকে বিপরযয়ে উদ্ধারকারী সাতজনকে আর্থিক পুরস্কার প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁদের চাকরির দরকার, তাঁদের চাকরির ব্যবস্থাও করেন তিনি। প্রত্যেককে মঞ্চে ডেকে তাঁদের সঙ্গে কথা বলেন, তারপর তাঁদের হাতে তুলে দেন সাহসিকতার শংসাপত্র এবং ১ লক্ষ টাকার চেক। ৫ জন চাকরির অফার নিয়েছে, ২ চাকরি করছেন, তাঁরা নিজেদের কাজ চালিয়ে যেতে আগ্রহী বলে জানান। মুখ্যমন্ত্রী তাঁদের অভিনন্দন জানান।

এসএফআই - ডি ওয়াই এফ আই প্রতিবাদ সভা

Image
শনিবার হুগলি জেলার শ্রীরামপুরের স্টেশন সংলগ্ন জায়গায় এসএফআই - ডি ওয়াই এফ আই প্রতিবাদ সভা হয়। তাদের বক্তব্য সরকারি শূন্য পদে যোগ্য প্রার্থীদের অবিলম্বে স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে এবং তার সাথে সাথে শিক্ষক নিয়োগ সহ শিক্ষা ব্যবস্থায় দুর্নীতিতে যুক্ত সকলকে শাস্তি দিতে হবে এবং তারা ডাক দেয় চোর ধরো জেল ভরো। তারা ইঙ্গিত দেয় তাদের এই প্রতিবাদ সভা চলবে এমনকি তার সাথে সাথে পরবর্তী সময় তারা আরো কিভাবে প্রতিবাদ করবে সে বিষয়ে জানায়। এদিন উপস্থিত ছিল কমরেড নবনীতা চক্রবর্তী, তীর্থঙ্কর রায় সহ অন্যান্য সমর্থক ও কর্মীরা।  

এবার হুগলিতেও ডাক কর্মীরাও ধর্মঘটে

Image
  হুগলি, নিজস্ব প্রতিনিধি : ২০ দফা দাবিতে অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়নের (এনএফপিই) ডাকে ১০ আগস্ট পোস্ট অফিসে একদিনের ধর্মঘট হয়। এর জেরে হুগলি জেলার সমস্ত পোস্ট অফিসে ধর্মঘট ছিল। ডাকঘরটি তালাবদ্ধ এবং কর্মীরা অনুপস্থিত। ধর্মঘটের কারণে গ্রাহকদের অনেক সমস্যা হয়েছে। ডাকঘরের সামনে বড় বড় পোস্টার সাঁটানো হয়েছে, তাতে লেখা আছে। অধিদপ্তরে শূন্য সব ধরনের পদ পূরণ করতে হবে, প্রাইভেট ঠিকাদারি বন্ধ করতে হবে, টার্গেটের নামে প্রশাসনের কর্মচারীদের হয়রানি বন্ধ করতে হবে, ট্রেড ইউনিয়নের হয়রানি বন্ধ করতে হবে। ডাক কর্মীদের দাবি, বেসরকারি ব্যাঙ্ক আইপিপিবি-র সঙ্গে সমস্ত ক্ষুদ্র সঞ্চয় অ্যাকাউন্ট একীভূত করার প্রস্তাব বন্ধ করা হোক, এনপিএস বন্ধ করে পুরনো পেনশন কার্যকর করা হোক, গ্রামীণ ডাক পরিষেবা নিয়মিত করা হোক, সব অফিসের মতো সপ্তাহে পাঁচ দিন চালু করা হোক। বাস্তবায়িত হবে।

নলহাটি'র মধুপুরে একই দড়িতে আত্মঘাতী প্রেমিক যুগল

Image
  অরবিন্দ মন্ডল, নলহাটি, বীরভূম : বাড়ি থেকে ২কিলোমিটার দূরে অবস্থিত একটি  বাগানের ভিতরে একটি গাছের সঙ্গে গলায় ওড়না বেঁধে দুজনে আত্মঘাতী হয়েছে। সদ্য প্রেমের সম্পর্কে জড়িয়েছিল নাবালক এবং নাবালিকা।গ্রামবাসী দের অনুমান  তাদের সেই সম্পর্ক মেনে নেয়নি তাঁদের পরিবার। আবার একে অপরকে ছেড়ে বেঁচে থাকতেও চাইনি ঐ প্রেমিক যুগল। অবশেষে একই দড়িতে আত্মঘাতী হল নাবালক কিশোর কিশোরী। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার অন্তর্গত বানিওর পঞ্চায়েতের মধুপুর গ্রামে ।নাবালিকা নার্জিনা খাতুন ও নাবালক স্বপন শেখ অল্প কিছুদিনের প্রেমে লিপ্ত ছিল তারা।

শ্রাবণী মেলার জন্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বিভিন্ন ঘাটে

Image
শ্রাবণী মেলা জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা বিভিন্ন ঘাটে সুফল চন্দ, রবিবার,হুগলি ১৭ই জুলাই ২০২২: আগামী সোমবার শ্রাবণ মাসে প্রথম সোমবার। হিন্দু ধর্মের মানুষরা মনে করেন সোমবার হল বাবা মহাদেবের বার। এদিন হিন্দু ধর্মাবলিক মানুষেরা মহাদেবের আলোচনা করেন।  গত দু বছরে বন্ধ হয়েছিল করোনার জেরে বিভিন্ন ধরনের ধর্মানুষ্ঠান। ২০২২ এ করোনার জের কাটতেই শুরু হয় বিভিন্ন অনুষ্ঠান। বাঙালির আবেগপ্রবণ উৎসব রথযাত্রা যেটা নির্বিঘ্নে সম্পন্ন হল। এইবার মানুষেরা মেতেছে শ্রাবণী মেলা উৎসবে। এদিন বিভিন্ন ঘাট থেকে স্নান করে মানুষেরা ঘটিতে জল নিয়ে বাবা মহাদেবের মাথায় ঢালার জন্য অগ্রসর হয় বাবার ধাম তারকেশ্বরে। গত দু বছরে করোনা পরিস্থিতির কারণে এই উৎসব বন্ধ ছিল। করোনা পরিস্থিতি ঠিক হতেই বিভিন্ন ঘাটে ভক্তেরা স্নান করে বাবার মাথায় জল ঢালার জন্য ঘটি করে জল নিয়ে যায়। সেদিন বিভিন্ন ঘাটে নিরাপত্তা ব্যবস্থা ছিল কঠোর। পুলিশ প্রশাসন থেকে শুরু করে বৈদ্যবাটি পৌরসভা ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা নিয়েই কাজ শুরু করেছে। এদিন বিভিন্ন ঘাটে দেখা যায় মাইকিং ব্যবস্থা, দেখা যায় পুলিশের ক্যাম্প সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করেছে প...

নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুল থেকে ৩০ ফুট নীচে পড়ল বাইক, মৃত্যু দম্পতির

Image
  নিজস্ব প্রতিবেদন, হাওড়া : হাওড়ার সলপ ব্রিজের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক দম্পতির। পুলিশ সূত্রের খবর, ওই দম্পতির নাম প্রসেনজিৎ সিং ও তনুশ্রী সিং । বাইক নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে প্রায় ৩০ ফুট নীচে পড়ে গিয়ে মৃত্যু হয় ওই দম্পতির। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সলপ ব্রিজ এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল ওই দম্পতি হাওড়ার ইচ্ছাপুরে তাঁদের এক আত্মীয়ের বাড়িতে পুজো দেখতে গিয়েছিলেন। পুজো শেষে রাত্রি ১২ টা নাগাদ বাইক চালিয়ে পাকুড়িয়া এলাকায় নিজেদের বাড়ি ফিরছিলেন ওই দম্পতি। সলপ ব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের গার্ড ওয়ালে ধাক্কা মেরে উপর থেকে ২ জনেই নীচে পড়ে যান। ঘটনাস্থলে তাঁদের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাইকের গতি বেশি থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। মৃত প্রসেনজিৎ সিং-য়ের মা লক্ষী সাউ জানান, তাঁর ছেলে ও বৌমা বাড়ি থেকে তাঁকে না জানিয়েই গিয়েছিল। দম্পতির মাসি সরস্বতী দাস জানান, শনিবার রাতে তাঁরা তাঁদের বাড়িতে এসেছিল পুজো দেখতে। তিনি তাদেরকে রাত্রে খেয়ে যেতে বলেছিলেন। পরে তিনি খবর পান তাঁদের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।।

উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হলেন জগদীপ ধনকর

Image
উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হলেন রাজ্যপাল ধনকড়   নিউজ ডেস্ক, হুগলি, শনিবার, ১৬ই জুলাই 2022 : বর্তমান রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকরকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করার সিদ্ধান্ত নিল NDA। শনিবার উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তার নাম ঠিক করা হয় এবং ঘোষণা করা হয়।  রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয় দ্রৌপদী মুর্মুরের নাম, কিন্তু এবার আবার চমক দিল বিজেপি সরকার যেখানে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় জগদীপ ধনকরের। বিজেপির এই সিদ্ধান্তের জেরেই উত্তাল রাজ্য রাজনীতি।

"ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও" কর্মসূচি হল শ্রীরামপুরে

Image
  সুফল চন্দ, শ্রীরামপুর,  বৃহস্পতিবার,১৪ জুলাই২০২২: বৃহস্পতিবার হুগলি জেলার অন্তর্গত শ্রীরামপুর শহরের বটতলায় এ আই বি ও সি উদ্যোগে সারা পশ্চিমবঙ্গ জুড়ে "ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও" কর্মসূচি করা হলো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রীরামপুর ও রিষড়া ব্রাঞ্চের কর্মীরা উপস্থিত ছিলেন। জানা যায় এই কর্মসূচি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে করা হয়। হাওড়া থেকে শুরু করে হুগলির বিভিন্ন প্রান্তে এক অভিনব পদ্ধতিতে এই কর্মসূচি হয়ে আসছে। এই অভিনব পদ্ধতিটা হলো বাসে করে সেই কর্মীরা কর্মসূচি করে চলছে। তাদের এই কর্মসূচি করার একমাত্র কারণ হিসেবে তারা মনে করেন আগামী ১৯ শে জুলাই ব্যাংক জাতীয়করণ দিবস। এই ব্যাংক জাতীয়করণ দিবসের প্রাক্কালে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেন আগামী অধিবেশনে ব্যাংকিং বিল পেশ করতে চলেছে, তাতে ব্যাংকিং ব্যবস্থা কতিপয় কিছু শিল্পপতি লুটেরাদের হাতে চলে যাবে, এর বিরুদ্ধেই বৃহস্পতিবারে এ আই বি ও সি এই কর্মসূচি করে।  এ আই বি ও সি পক্ষ থেকে ১৯শে জুলাই এর প্রাক্কালে সারা পশ্চিমবঙ্গ জুড়ে মোট ২৩ টি জেলায় বাসযাত্রা শুরু করা হয়েছে। ২৩ টি জেলায় বাস যাত্রার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের যে ...

বাংলার দুর্গা পুজো পেল ইউনেস্কো স্বীকৃতি

Image
  খবর দিনভোর নিউজ ডেস্ক, হুগলী, সোমবার, ১১ জুলাই ২০২২ :  বাঙালির বারো মাসে তেরো পার্বণ। ‌ তাই সারা দেশের বাঙালিরা আনন্দ উৎসব মেজাজে সব সময় মশগুল থাকে। আর একটা কথা বলাই যায় বাঙালি মানেই "দূর্গা উৎসব", আর তাই পেল ইউনেস্কো স্বীকৃতি। অকালবোধন এই কথাটার মধ্যেই বাঙালির আবেগ জড়িয়ে থাকে, কারণটা স্পষ্টই আর তা হলো মা দুর্গার আরাধনা। ৩৬৫ দিন অর্থাৎ এক বছর সারা দেশের বাঙালিরা পাঁচ দিন অপেক্ষা করে থাকে মা দুর্গার আগমনের জন্য। পঞ্চমী থেকে নবমী এই দিন ধরেই চলে বাঙ্গালীদের আনন্দ ফুর্তির পরিবেশ আর দশমী আসলেই হয় মন খারাপ। কারণ এইবার তো তাদের মাকে অর্থাৎ সর্বশক্তিমান দুর্গা দেবী কে চলে যেতে হবে শশুর বাড়ি। চার দিনের জন্য আসা মা দুর্গার নিজের বাপের বাড়িতে অর্থাৎ মর্তে তার পরিবারকে নিয়ে আসে। তারপর দশমীর দিন চলে যেতে হয় তাকে। এই দিন কেউ কেউ হাসিমুখে এবং কেউ কেউ আবার চোখের জলে বিদায় দেয় দেবী দুর্গাকে এবং তার পরিবারকে। এইবারের  অর্থাৎ ২০২২ এ দুর্গা পুজো শুরু হতে চলেছে ১ লা অক্টোবর থেকে। ‌ বাঙালির আবেগপ্রবণ এই দুর্গা পুজোকে স্বীকৃতি দিল ইউনেস্কো। ১ লা অক্টোবর থেকে দুর্গাপূজা শুরু হলেও ত...

উল্টোরথের দিন তৎপর পুলিশ প্রশাসন

Image
  সুফল চন্দ, শ্রীরামপুর, ৯ জুলাই ২০২২:  ৯ জুলাই শনিবার উল্টো রথ, এই দিন মাহেশ মাসির বাড়িতে আসলেন ভক্তবৃন্দরা পুজো করতে। শনিবার দিন রথে চলে জগন্নাথ দেব এবং  পরিবার  গুন্ডিচা অর্থাৎ সে বাড়ি থেকে নিজের শ্রীমন্দিরে প্রবেশ করবে।  আবার পরের বছর রথে চেপে ফিরে আসবে নিজের মাসির বাড়িতে। শনিবার উল্টো রথ এই বিষয়ে তৎপর পুলিশ প্রশাসন। বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়ন আছে। সোজা রথের  দিন যেভাবে পুলিশ প্রশাসন কাজ করে চলেছিল সেই অবস্থা ফিরে আসলো উল্টো রথের দিন। দু'বছর পর আবার রথযাত্রা সেই দিক থেকে কোন সাধারণ মানুষের যাতে অসুবিধা এবং বিপদ না হয় সেই হিসেবে তৎপর আছে পুলিশ প্রশাসন।

হুগলি চন্দননগর পুলিশ কমিশনারেটের দায়িত্ব নিলেন অমিত পি জাওয়ালগি

Image
সৌরভ আদক, চুঁচূড়া : প্রথম দিনেই নবনিযুক্ত চন্দননগর পুলিশ কমিশনার নিচতলায় কর্মীদের মন জয় করেন।ট্রাফিক পুলিশ কর্মীরা দুপুরের খাবার খেয়েছেন কি না তা জানতে তিনি নিরাপদ অভিযানে অংশ নিতে এসেছিলেন। তিনি ট্রাফিক ইন্সপেক্টরকে টিফিনের ব্যবস্থা করতে নির্দেশ দেন। তার পক্ষে সমাবেশে আসা ট্রাফিক কর্মীরা জানান, নতুন সিপি খুবই ভালো।                   গতকাল চন্দননগরের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন অমিত পি জাওয়ালগি। আজ কমিশনারেট এলাকার থানা ও ফাঁড়ি পরিদর্শন করেন ডিসিপি ট্রাফিক পিনাকী রঞ্জন দাস, এসিপি ট্রাফিক-১ শুভঙ্কর বিশ্বাস ট্রাফিক ইন্সপেক্টর মান্দাতা সাও।  সিপি চন্দননগরে বৈঠকের প্রথম দিনেই ট্রাফিক কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। রোদে কাজ করার জন্য ট্রাফিক পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়ে তিনি কতটা নিয়ম-কানুন জানেন তার পরীক্ষাও নেন।              ওই সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশদের জন্য সিপি অবিলম্বে টিআইকে তাদের খাবারের ব্যবস্থা করার নির্দেশ দেন। ডিসি ট্রাফিক বলেন, হেলমেট ছাড়া বাইক চালানোদের সচেতন ক...

প্রবাদপ্রতিম জননেতা জ্যোতি বসুর ১০৯ তম জন্মদিন পালন

Image
  সিঙ্গুর উত্তর এরিয়া কমিটির পক্ষ থেকে প্রবাদপ্রতিম জননেতা কম্ জ্যোতি বসুর ১০৯ তম জন্মদিবস শ্রদ্ধার সঙ্গে পালিত হল আনন্দনগর পার্টি অফিসের সামনে। সিঙ্গুর উত্তর এরিয়া কমিটির  পক্ষ থেকে প্রবাদপ্রতিম জননেতা কম্ জ্যোতি বসুর ১০৯ তম জন্মদিবস শ্রদ্ধার সঙ্গে পালিত হল আনন্দনগর পার্টি অফিসের সামনে।উপস্থিত ছিলেন পর্টির জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সৌমিত্র চ্যাটার্জী, এরিয়া কমিটির সম্পাদক কমরেড সুভাশিষ দাস, এরিয়া কমিটির সদস্য কমরেড সুবীর পাকিড়া, কমরেড কৃষ্ঞ অধিকারী, কমরেড সুকাজল দাস। উপস্থিত ছিলেন কমরেড তাপস অধিকারী সহ অনান্য কমরেড।

দীঘার সমুদ্রে আবার দুর্ঘটনা !ডুবে গেল ফিশিং বোট, সাঁতার কেটে রক্ষা পেল সাতটি প্রাণ

Image
দীঘার সমুদ্রে আবার দুর্ঘটনা !ডুবে গেল ফিশিং বোট, সাঁতার কেটে রক্ষা পেল  সাতটি প্রাণ দীঘা মোহনার বিশ্বভারতী ফিসিং বোট আজ সকালে মৎস্য শিকারে বেরিয়ে মাঝ সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ডুবে  যাওয়ার সময় বোটে থাকা সাত জন মৎস্যজীবী সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে  সাঁতার কেটে পাড়ের দিকে আসার সময় অন্য একটি ফিশিং বোটের  মৎস্যজীবীরা তাদের দেখতে পেয়ে তাদের উদ্ধার করে দীঘা মোহনায় নিয়ে আসে। বিশ্বভারতী ফিসিং বোটের মালিক খেজুরির বাসিন্দা শ্রীকান্ত আড়ি বলেন বোট সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কর্মীরা সবাই সুস্থভাবে ফিরে এসেছে। বিশ্বভারতী বোটের মাঝি আস্তিক আড়ি সহ অন্যান্য মৎস্যজীবীরা হলেন   শংকর আড়ি, বাপন পাত্র ,সুশান্ত ঘোড়াই, সন্তোষ কড়া, সুশান্ত প্রামাণিক, সুশান্ত মন্ডল  

বিজেপি'র থানা ঘেরাও কর্মসূচি

Image
  বিজেপি'র থানা ঘেরাও কর্মসূচি  নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর, ৭ জুলাই ২০২২ : বৃহস্পতিবার হুগলীর শ্রীরামপুরে বিজেপি'র মহিলা ও যুব মোর্চার উদ্যোগে থানা ঘেরাও কর্মসূচি করা হয়। এদিন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রে'র হিন্দু ধর্মের দেবী 'মা-কালী'র বিষয়ে কুরুচিকর মন্তব্যের জেরে গোটা রাজ্য রাজনীতি তোলপাড়।  এই বিষয়কে কেন্দ্র করে বৃহস্পতিবার শ্রীরামপুর থানা ঘেরাও করলো বিজেপি মহিলা ও যুব মোর্চা এবং আরও অন্যান্য সদস্যবৃন্দেরা।  এদিন বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলীর শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি মোহন আদক, মহিলা নেত্রী শর্বরী সেন, শশী সিং সহ অন্যান্য বিজেপি সমর্থকেরা। এদিন তারা দাবি করেন, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র 'মা-কালী'র ( Hindu God Ma Kali) উপর যে কুরুচিকর মন্তব্য করেছেন, তারই পরিপ্রেক্ষিতে তাঁকে অবিলম্বে  গ্রেফতার (arrest) করতে হবে। এছাড়াও স্লোগান ওঠে, 'পুলিস তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝাণ্ডা ধরো।' এ'বিষয়ে বিজেপি সমর্থকদের সাথে শ্রীরামপুর থানার পুলিশ কর্মীদের এক ধস্তাধস্তি'র পরিবেশ (The atmosphere of scuffle) সৃষ্টি হয়। প্রতিবেদক ...

ভারত কেসরী শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে বিজেপির বাইক মিছিল

Image
  ভারত কেসরী শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে বিজেপির বাইক মিছিল ভারত কেসরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্ম হয় ৬ জুলাই ১৯০১ সালে। এবং মৃত্যু হয় ২৩ শে জুন ১৯৫৩ সালে। তিনি একজন ভারতীয় পন্ডিত এবং নেতা। শ্যামাপ্রসাদ মুখার্জী প্রথম হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল ভারতীয় জন সংঘ গঠন করেন। শ্যামাপ্রসাদ মুখার্জী হিন্দু মহাসভার সভাপতি ছিলেন তিনিই আবার  জওহরলাল  নেহেরুর ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন। বুধবার ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২২ তম জন্মদিন উপলক্ষে হুগলি সাংগঠনিক জেলা পার্টির উদ্যোগে ভারতীয় জনতা পার্টি বাইক মিছিল করে। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম দিবস উপলক্ষে এই মিছিল আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন হুগলি জেলার সাংসদ লকেট চ্যাটার্জি ও রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। এই মিছিলে বিজেপির জেলা নেতৃবৃন্দ এবং সমর্থক ও সদস্যরা উপস্থিত ছিল।

বিদায় তরুণ মজুমদার

Image
  | বিদায় তরুণ মজুমদার | ----- ময়ূখ রঞ্জন ঘোষ তরুণ মজুমদারের চলে যাওয়া নিঃসন্দেহে সিনেমা জগতের বিরাট ক্ষতি। কিন্তু তারচেয়েও বেশী ক্ষতি হল বোধহয় আমাদের আর আমাদের পরের প্রজন্মের। আমরা যারা সবচেয়ে উঁচু ফ্ল্যাটবাড়ির সবচেয়ে বড় ব্যালকনিতে বসে পাবজি খেলবো ভাবি আর গেমে মারা গেলে ভার্চুয়ালি শোকপালন করি রোজ। আর মাসের শুরুতে ইএমআই যাপন করি একটা জম্পেশ সংসার সুখে। আমরা যারা নিজের সঙ্গে নিজেই প্রতিযোগিতা করি পরের আইফোনটা কবে কিনবো বলে। আমরা যারা দারুণ ছুটি ইদুর দৌড়ে। আমরা যারা প্রাসাদ বানাই আরো উচুঁ আরো আরো উচুঁ উচুঁ আকাঙ্ক্ষার, তাদের প্রজন্মকালে তরুণ মজুমদারের কোন ছবি এলো না। পুরনো যা কিছু ছবি আছে, তার দিকে তাকানোর সময় কোথায়? এক কোনে পড়ে থাকা হারমোনিয়াম আর তানপুরাটা হাতে নিয়ে দেখেছি কবে? কবে শেষ ফিরে গেছি গীতবিতানে। কবে শেষ কিচ্ছুটি না করে অলস দুপুরে জানলায় বসে দুটো শালিক পাখির খুনসুটি দেখেছি? শেষ কবে আমাদের শরীরের, মাথার চলমান স্টপওয়াচ বন্ধ করে দিয়েছি গ্রামের বাড়ি ফিরে যাবো বলে? হেলে যাওয়া নারকোল গাছে শুয়ে থাকব বলে। সেই কোন কালে ছেড়ে আসা প্রেমিকার বাড়ি সাইকেল চেপে খুঁজ...

প্রথম দিনেই ভক্তদের ভিড় মাহেশ মাসির বাড়িতে

Image
  সুফল চন্দ,  শ্রীরামপুর, হুগলী, ২ জুলাই ২০২২ : ৬২৬ বছরে পালিত হলো রথযাত্রা উৎসব। গত শুক্রবার মাহেশ জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে রথে করে জগন্নাথ দেব এবং তার পরিবার মাসির বাড়িতে আসলেন। শনিবার ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। বিপত্তারিণী পুজো করতে আসে দূর দূরান্ত থেকে ভক্তেরা। এদিন জগন্নাথ দেবের মাসির বাড়িতে বিপত্তারিণী পূজার সাথে সাথে চলে জগন্নাথ দেবেরও পুজো।  দূর দুরান্ত থেকে ভক্তরা মাসির বাড়িতে এসে বিপত্তারিণী পুজো দেন। আবার রথযাত্রা এবং আবার সেই পুজো এই নিয়ে আনন্দে মেতে উঠেছে ভক্তরা। মঙ্গলবার এবং শনিবার এই দুই দিন ভক্তরা বিপত্তারিনী দেবী কে পুজো দিতে আসেন। আজ মঙ্গলবার তাই বিপত্তারিণী দেবীকে উদ্দেশ্য করেই দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা এসে পুজো দেন।।