Posts

Showing posts with the label বিনোদন

বড় দিনের বড় উৎসবে মাতলো জাগরণ

Image
*বড় দিনের বড় উৎসবে মাতলো জাগরণ* সৌরভ আদক, সিঙ্গুর, হুগলী : যীশুর জন্মদিনে যখন সারাবিশ্ব উৎসবে মুখর, তখন দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো টিম জাগরণ। সিঙ্গুরের জাগরণ স্বেচ্ছাসেবি সংস্থা এদিন বড়দিনে কেক কেটে ৮৫ জন শিশু কিশোরের সাথে বড়দিনের আনন্দ ভাগ করো নিলো। সংস্থার কর্ণধার সৌম্যদ্বীপ পাকিরা এক বিবৃতিতে খবর দিনভোর কে জানান, বড়দিন সবার উৎসব,  সকলের সমান অধিকার, ওরাও উৎসব থেকে বাদ থাকে কেন,  ওদের সাথেই আমরা বড়দিনের কেক ভাগ করে নিলাম, আজ ওরাও আনন্দ করুক। কচিকাঁচা শিশু কিশোরীদের উচ্ছ্বাস ও উদ্দীপনা ধরা পড়লো খবর দিনভোর এর ক্যামেরায়।

বনমালীর অষ্টম শ্রেণীর ছাত্র বিশাল ঘোষের অনবদ্য প্রতিমা তাক লাগালো সকলকে

Image
  অষ্টম শ্রেণীর ছাত্র বিশাল ঘোষের অনবদ্য প্রতিমা সুফল চন্দ, বৈদ্যবাটি, হুগলি, ১২ই সেপ্টেম্বর ২০২২: বৈদ্যবাটি বনমালী ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণীর ছাত্র বিশাল ঘোষের তা শিল্পকলা দেখে হতবাক সবাই। বিশাল ঘোষ নিজের হাতে বানালো দুর্গা মূর্তি কিন্তু হতভাকের বিষয়টা হল তার দুর্গামূর্তি তৈরি ব্যবহৃত দ্রব্য হল ঘুড়ির কাঠি, কাগজ, উল  ও পিচবোর্ড। বিশালের বাবা পেশায় একজন বস্ত্র ব্যবসায়ী, পুজো আর কয়েকদিন বাকি। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তোরজোর ‌। এইবারের দুর্গাপুজোর ঘোষ বাড়িতে যে দুর্গা প্রতিমার পুজো হতে চলেছে তা বিশালের হাতের তৈরি সেই প্রতিমা।  সেই প্রতিমা দেখলে মনে হবে যেন কোনো বড় শিল্পী নিখুঁতভাবে কাজ করেছে, কিন্তু বিশ্বাস করতেই হয়, এই খুদে শিল্পীর দক্ষতা। অষ্টম শ্রেণীর এই ছাত্রের এই দক্ষতা দেখে স্কুলে শিক্ষক থেকে শুরু করে সবাই খুবই খুশি।

কৌশিকী অমাবস্যা তিথিতে তারাপীঠ এ ভক্তের ঢল

Image
  অরবিন্দ মণ্ডল, তারাপীঠ: করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশিকা মেনে পর পর ২ বছর বন্ধ রাখা হয়েছিল তারাপীঠে কৌশিকী অমাবস্যা । এই বছর কৌশিকী অমাবস্যা হবে কি না, তা নিয়েও প্রথম থেকেই চিন্তায় ছিল তারাপীঠ এলাকার মানুষজন । তবে সরকার এবং প্রশাসনের নির্দেশে এই বছর কৌশিকী অমাবস্যা হচ্ছে । আজ দুপুর  একটা থেকে শুরু হয়েছে কৌশিকী আমাবস্যা । প্রায় পাঁচ থেকে সাত লক্ষ ভক্তের ভিড় হবে বলে আশাবাদী তারাপীঠ মন্দির কমিটির সদস্যরা । আগত লক্ষ লক্ষ ভক্তের ভিড় সামাল দিতে ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি । বিভিন্ন জায়গায় বসানো হয়েছে ওয়াচ টাওয়ার । ব্যারিকেড করে ঘিরে ফেলা হয়েছ তারাপীঠ চত্বর । আজ থেকেই মোতায়েন বিরাট পুলিশ বাহিনী । মন্দির চত্বরে লাগানো হয়েছে বিশাল আকারের জায়েন্ট স্কিন । তাতেই সারাদিন ধরে পুজো দেখা যাবে । কৌশিকী অমাবস্যায় জমজমাট তারাপীঠ কথিত আছে, অসুরের অত্যাচার থেকে উদ্ধারের জন্য স্বর্গের দেবতারা মহামায়ার তপস্যা শুরু করেন । আরাধনায় সন্তুষ্ট হয়ে মহামায়া দেবী মানস সরোবরের জলে স্নান করে কালো রং ত্যাগ করে কৃষ্ণবর্ণা দেবী কৌশিকীর রূপ ধারণ করেন । সেই রূপেই দেবী শুম্ভ-ন...

বাবা বেকারেশ্বরের অলৌকিক ঘটনা

Image
খবর দিনভোর নিউজ ডেস্ক, হিন্দমোটর, হুগলী, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২ :  কথায় আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আস্থা এমন একটা কথা যেখানে বিশ্বাসটা এসেই যায়। ভারত বর্ষ এমন একটা দেশ যেখানে সর্ব ধর্ম সমন্বয়ভাবে বসবাস করছে। হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম এমন একটা ধর্ম যেটা গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে অর্থাৎ বলা যায় সারা দেশে আছে। মানুষের জীবনে যখনই কোন বিপদ আসে তখনই তারা মনে করে তাদের পূর্বপুরুষের কথা অর্থাৎ সেটা হল ভগবানের উপর বিশ্বাস রাখার কথা। বিজ্ঞানের যুগেও মানুষের আস্থা ভগবান অর্থাৎ পরমেশ্বর এর উপর আজও সমানভাবে মানুষের মধ্যে আছে। তার একটা উদাহরণ দিতে গিয়ে যে ঘটনার কথা উঠে আসে সেটা আশ্চর্যজনক আর সেটা হল হুগলি জেলার হিন্দমোটরের বাবা  বেকারেরস্বরের কথা। আজ থেকে প্রায় ৫০ বা ৬০ বছর আগেকারের ঘটনা।হিন্দমোটরের স্থানীয় কিছু যুবক গঙ্গায় স্নান করতে যাওয়ার সময় খুঁজে পান ভগবান শিবের একটি পাথর, সেটি ভূপেন্দ্রস্মৃতি প্রাথমিক স্কুল সংলগ্ন একটি বটগাছের নিচে স্থাপন করে একটি মন্দির করে এবং তার নাম দেয় বাবা বেকারেশরের মন্দির। তারা পরে সেখানে একটি চায়ের দোকান করে কিন্তু তারা পালাব...