Posts

Showing posts with the label দেশের খবর

শিবের আরাধনায় মাতলো বিশ্ববাসী

Image
শিবের আরাধনায় মাতলো বিশ্ববাসী চিত্রগ্রাহক : বাবু শর্মা, কলম: দেবস্মিতা দত্ত দেশজুড়ে পালিত হচ্ছে মহাশিবরাত্রি। কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হওয়া একটি পবিত্র তিথি, যেদিন সকল মহিলারা তাঁদের স্বামীর জন্য মহাদেবের পুজো করেন, আবার অবিবাহিত মেয়েরা মহাদেবের মত স্বামী পাওয়ার কামনায় শিবের আরাধনা করেন। এই দিন নিয়ে নানা মতভেদও আছে। কেউ শুধুমাত্রই মহাদেবের আরাধনা করার জন্য আজকের দিনে ব্রত রাখেন আবার কেউ স্বামীর দীর্ঘায়ু কামনায়। তবে এই বছর শিবরাত্রির পেছনে রয়েছে অন্যরকম একটি ইতিহাস। এই বছর শিবরাত্রির দিন কুম্ভ রাশির উপস্থিতিতে সূর্য- শনি এবং চন্দ্রের মধ্যে ত্রিগ্রহি যোগের সৃষ্টি হবে। হিন্দুশাস্ত্র মতে শিবরাত্রি দিন বিবাহ হয় মহাদেব এবং পার্বতীর তবে এই বছর যে যোগের সৃষ্টি হচ্ছে এই ত্রিগ্রহি মহযোগেই নাকি মিলন হয়েছিল আমাদের সবার প্রিয় হর-পার্বতীর। সন্ধে ৬ টা থেকে এই মহাযোগ পড়ছে। শিবরাত্রির পাশাপাশি এই বছর একই দিনে পালন করা হবে শনি প্রদোষ ব্রত। কাশ্মীরি হিন্দু মতে এই দিনটি হর-রাত্রি নামেও পালিত হয়। হিন্দুমতে আজকের দিনে মহিলারা এবং অবিবাহিত মেয়েরা শিবকে এই দিনটি উৎসর্গ করেন। ফুল, বেলপা...

জামিন পেলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোলের অধ্যাপক তাপস পাল

Image
  জামিন পেলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোল অধ্যাপক তাপস পাল দীর্ঘ এক মাস পর ৩১/০১/২০২৩ রায়গঞ্জের বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট পরিবেশবিদ ও ভূগোলবিদ অধ্যাপক ড. তাপস পাল জেল হেফাজত থেকে জামিনে মুক্তি পেলেন দক্ষিণ দিনাজপুর বালুরঘাট কোর্ট থেকে। প্রসঙ্গত উল্লেখ থাকে যে, স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের কারন হল ড. তাপস পালের শ্বশুর বাড়ির লোকেরা বিয়ের পর থেকেই তাপস পালকে তার ক্যান্সার আক্রান্ত বিধবা মাকে ছেড়ে ঘর জামাই থাকার চাপ দিচ্ছিল। এই প্রস্তাব অধ্যাপক ড. তাপস পাল নাকচ করে দেন। অধ্যাপক তাপস পালের পৈতৃক বাড়ি মায়ের নামে। ক্যান্সার আক্রান্ত বিধবা মাকে ছেড়ে বাইরে কোথাও গিয়ে থাকতে চায় নি। এর পরই গত 29/11/2022 এ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রজেক্ট ল্যাব এ রাত্রি ৭ টা নাগাদ তাপস বাবুর স্কলারদের সামনে শ্বশুরমশাই শুভ্রংশু রায় (ময়ুরিকা রায়ের বাবা) অনধিকার প্রবেশের মাধমে এসে তাপস বাবুকে জোর করে নিয়ে যাবার হুমকি দিয়ে গিয়েছেন যা বিশ্ববিদ্যালয়ের ক্যামেরায় রেকর্ড বন্দী হয়ে আছে। শুভ্রাংশু রায় এও বলেন যে "এর পরেও কিন্তু আমার আওয়াজ আর বাড়বে, লোক আরোও জড়ো হবে এখানে, সীনক্...

নেতাজী ঝড় উঠুক মানুষের হৃদয়ে

Image
  ২৩ জানুয়ারী বীর সংগ্রামী আপসহীন বিশ্বের বিস্ময় নেতাজী সুভাষচন্দ্র বসুর পূণ্য জন্মদিবসে বিশ্ব বন্ধু সোসাইটির উদ্দ্যোগে হুগলি জেলার শেওড়াফুলিতে বর্ণাঢ়্য শোভাযাত্রা থেকে বিকৃত ইতিহাস সংশোধিত হয়ে প্রথম প্রধানমন্ত্রী ঘোষনার দাবি সহ নেতাজী সুভাষচন্দ্র বসুর অর্থনৈতিক দর্শন এর "নেতাজী ঝড়" তোলার আহ্বান জানানো হয়।শোভাযাত্রা শেষ হওয়ার পর সেমিনারে মূল আকর্ষণ ছিল  ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন কমান্ডার সুজয় মন্ডল,হরিদ্রারের ভোলাগিরি আশ্রমের মহারাজ স্মৃতিঘনা নন্দ ,বৈদ্যবাটি পৌরসভার প্রাক্তন উপপৌরপ্রধান ও পুরসদস্য প্রবীরপাল,প্যারা অলিম্পিকে সোনাজয়ী প্রতিবন্ধী শান্তনু অধিকারীগন  স্কুলছাত্রছাত্রীদের ও অভিভাবকদের সামনে নেতাজীর অর্থনৈতিক দর্শনে  মানুষের মতন মানুষ হওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন। সোসাইটির কর্ণধর।ডা:সঞ্জয় সেন নেতাজীর স্বপ্ন সমাজ বন্ধু ব্যাঙ্কে খাতা বই তুলে দেওয়া এবং নেতাজী সুভাষচন্দ্র বসু কে প্রকৃত সম্মান দিতে নেতাজীঝড় তোলার আহ্বান জানান সকলের কাছে। পরিশেষে ছাত্র ছাত্রীদের নৃত্য,গান, তাৎক্ষনিক মেরিট টেষ্ট প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠানে সকলে মুগ্ধ হয়। সমাজ বন্ধু ...

মঙ্গলবার গুজরাটের মোরবি সেতু বিপর্যয়ের ঘটনাস্থলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Image
মঙ্গলবার গুজরাটের মোরবি সেতু বিপর্যয়ের ঘটনাস্থলে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিজস্ব প্রতিবেদন: গুজরাতের মোরবি সেতু বিপর্যয়ের পর ঘটনাস্থলে পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মঙ্গলবার সেখানে যাবেন তিনি৷ রবিবার সন্ধেয় মোরবির সেতু ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত ১৩২ জন মানুষের মৃত্যু হয়েছে৷ এখনও নিখোঁজ বহু মানুষ, চলছে উদ্ধারকাজ৷ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের মোরবি সেতু ভেঙে পড়ার ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান৷ তিনি বলেন, "দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। গুজরাট সরকার গতকাল থেকে উদ্ধার অভিযান চালাচ্ছে। কেন্দ্রে তরফ থেকে রাজ্য সরকারকে সমস্ত সাহায্য করা হচ্ছে।

ব্যাঙ্কে ব্যাঙ্কে ডেপুটেশন দিলো বাংলাপক্ষ

Image
  উত্তরপাড়া :  RBI এর নির্দেশ অনুসারে বাংলাতে ব্যাংকগুলো বাংলা ভাষায় পরিষেবা দিতে বাধ্য। কিন্তু বাংলার কোন ব্যাংকে বাংলা ভাষায় পরিষেবা দেয় না। ব্যাংকের বিভিন্ন ফর্ম বাংলায় হয় না, এমন কি বহিরাগত কর্মীরা বাঙালিকে তাঁদের মাতৃভাষায় পরিষেবা দেয় না। বাংলা ভাষায় পরিষেবা চাইলে বহিরাগত কর্মীরা বাঙালি গ্রাহককে হেনস্থাও করে।  পরিষেবা পাওয়ার জন্য বাঙালিকে হিন্দি শিখতে হবে আর যারা পরিষেবা দিয়ে টাকা কামাবে তাঁরা আমাদের মাতৃভাষা জানবে না এটা মানা যায় না। ব্যাংকগুলো বাংলায় পরিষেবা দিলে বাঙালি চাকরি হবে কিন্তু বাঙালি যদি হিন্দিতে পরিষেবা মেনে নেয় তবে বহিরাগতদের চাকরি হবে। এটাই বাস্তব কারণ ব্যাংকগুলোতে বাংলা ব্যবহার কমার সাথে সাথে বাংলার ভূমিপুত্রদের চাকরি কমেছে। বহিরাগতদের কাজের দায়িত্ব আমাদের নয় আমরা আমাদের ভূমিপুত্রদের কাজ চাই। বাংলা ভাষায় পরিষেবার দাবিতে উত্তরপাড়া বিধানসভায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া এই দুটি ব্যাঙ্কের মাখলা শাখায় স্বারকলিপি দিল বাংলাপক্ষ হুগলী জেলার সহযোদ্ধারা। বাংলাপক্ষ হুগলী জেলার সদস্য অমিত বসু জানালেন ব্যাংক আধিকারিককে RBI এর নির্দে...

২১ এর মঞ্চ থেকে কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

Image
  এই বৃষ্টি ২০২৪-এ বিজেপিকে ভাসিয়ে নিয়ে চলে যাবে আমাদের মেরুদণ্ড সোজা, আমরা মাথা উঁচু করে চলি বিজেপির মেরুদণ্ডের একদিকে সিবিআই, একদিকে ইডি বিজেপি সব জায়গায় সরকার ভাঙছে ওটাই ওদের কাজ কেন্দ্রের রিপোর্ট বলছে কৃষকদের আয়ের দিক থেকে বাংলা সেরা দেশজুড়ে যখন বেকারত্ব বেড়েছে তখন বাংলায় ৪০ শতাংশ কমেছে দেউচা পাঁচামিতে ১ লক্ষ চাকরি হবে, রাজ্যে বিদ্যুতের দাম কমে যাবে তাজপুরে পোর্ট হচ্ছে ১২ হাজার মানুষ চাকরি পাবেন আমরা চাই চাকরি হোক, বিজেপি চায় চাকরি যাক ১৭ হাজার শিক্ষকের চাকরি তৈরি আছে, কিন্তু মামলার জন্য তা আটকে আছে ছেলেরা চাকরি করবে আর বউরা পার্টি করবে, এই নীতিতে চাকরি দিয়েছিল সিপিএম বিকাশবাবু, আপনাদের সময় কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন? ১০ থেকে ১৫ লক্ষ টাকায় চাকরি বিক্রি হয়েছিল সিপিএম আমলে মুড়িতেও জিএসটি? ২১শের সভা থেকে বিজেপিকে তোপ মমতার খাবো কি? বিজেপির বন্ধুরা মুড়ি খাবে না? মুড়ি হাতে আক্রমণ মমতার আমাদের মুড়ি ফেরাও, নইলে বিজেপি বিদায় নাও রোগী বিছানায় ভর্তি হলেও জিএসটি মৃতদেহের খাট কিনতে কত? গ্যাসের দাম বাড়ানো সরকার আর নেই দরকার অগ্নিপথে না হেঁটে সেনায় লোক নাও, সরব মমতা বাংলা থেকে ...

২১ শে জুলাই এর আগে মুখ্যমন্ত্রীর বার্তা

Image
  বার্তায় মমতা বলেছেন, ''আগামিকাল আমাদের ২১ জুলাই। এই দিনটি আমাদের কাছেঐতিহাসিক এবং স্মরণীয় দিন।এই দিনটির সঙ্গে আমাদের আবেগ ও স্বজনরা জড়িত। জড়িত মা মাটি মানুষ। আমাদের শহিদ তর্পণ— মা মাটি মানুষকে উত্‍সর্গ করা।সবটাই আমরা ২১ জুলাইকে ঘিরে করি।'' ২১ জুলাইয়ের সমাবেশের দিন ঝড়-বৃষ্টি হয় বলেও আশঙ্কা প্রকাশ করেছেন মমতা। তিনি বলেছেন,''যদিও এই সময়টায় আবহাওয়াটা ভাল থাকে না। প্রচণ্ড ঝড় জল বৃষ্টি হয়। তার মধ্যে আমাদের লাখো লাখো কর্মী সমাবেশে এসে উপস্থিত হন নিজেদের চেষ্টায়। আমি সবাইকে আবেদন করব, আমাদের ২১ জুলাইয়ের অনুষ্ঠানে সবারে করি আহ্বান। সব মানুষকে আবেদন করব। যাঁরা পারবেন তাঁরা আসুন। যাঁরা আসতে পারবেন না, তাঁরা টিভিতে দেখুন, আমাদের ফেসবুক লাইভে দেখুন।'' কলকাতামুখী কর্মীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে মমতা বলেন,''আমি সবাইকে বলব, সাবধানে ও শান্তিপূর্ণ ভাবে নিজেরা নিজেদের সঙ্গে সহযোগিতা করে, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে আসুন। গাড়িতে যাঁরা আসবেন, তাঁরা হুড়োহুড়ি করবেন না। যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, তাড়াতাড়ি করতে গিয়ে। মানুষের প্রাণ বাঁচে। মানুষকে সাহায্য করা...

কেন পালন করা হয় বকরি ঈদ? কি মাহাত্ম্য এই উৎসবের, আসুন একনজরে জেনে নেওয়া যাক

Image
    খবর দিনভোর নিউজ ডেস্ক : রাত পেরোলেই সমগ্র বিশ্বজুড়েই পালিত হচ্ছে বকরি ঈদ। এটি মুসলমান  সম্প্রদায়ের একটি অন্যতম বৃহৎ উৎসব। এই ঈদের আরেক নাম হল কোরবানি ঈদ বা ঈদ-উল-আজহা। বিভিন্ন জায়গায় এই ঈদের বিভিন্ন রকম নাম। মুসলিমরা সাধারণত দু'ধরনের ঈদ পালন করেন, ঈদ-উল ফিতর ও ঈদ-উল-আজহা। মুসলিম সম্প্রদায়ের দু'টি সর্ববৃহৎ উৎসবের মধ্যে এটি অন্যতম।  দু'টি ঈদ-ই শুরু হয় নতুন চাঁদ দর্শন করে। আকাশে নতুন চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশে ইসলাম ধর্মাবলম্বীরা এই উত্‍সবে মেতে ওঠেন। এদিন ছোটো-বড় নির্বিশেষে সবাই নতুন জামা পরে খোলা জায়গায় একসঙ্গে নামাজ পড়ে। তারপর সবাই সবাইকে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা জানায়। বিশ্বজুড়ে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই উৎসব পালিত হয়। এই ঈদ কোরবানির ঈদ বলে এই উৎসবে আল্লাহ-কে কিছু না কিছু উৎসর্গ বা কোরবান করতে হয়। ভারতের স্বাধীনতার পূর্বে অবিভক্ত বাংলায় বকরি বা ছাগল ছাড়া কোরবানির জন্য অন্য কোনও পশু পাওয়া যেত না। তাই সেই সময় কোরবানির জন্য বকরি বা ছাগল ব্যবহারের কারণেই এই ঈদের আরেক নাম হয় বকরি ঈদ। অন্যদিকে, আরবি 'বকরা ' শব্দের অর্থ গাভী বা গরু। আর এই কারণে, গরুকে ব...

দিল্লিতে বিচারপতিদের সম্মেলনে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ বাংলার মুখ্যমন্ত্রী মমতার, একাধিক বিষয় আলোচনা

Image
  দিল্লিতে বিচারপতিদের সম্মেলনে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ মমতার, একাধিক বিষয় আলোচনা পূর্বনির্ধারিত কর্মসূচি না থাকলেও শনিবার দিল্লিতে বিচারপতিদের সম্মেলনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে দেখা করে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সূত্রের খবর, প্রায় ১৫ মিনিট ধরে কথা হয়েছে তাঁদের। উঠে এসেছে ভাষার প্রসঙ্গ। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী যে আঞ্চলিক ভাষাগুলিতে জোর দেওয়ার কথা বলেছেন, তাতে খুশি মুখ্যমন্ত্রী। এর জন্য তিনি মোদিকে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া আরও একাধিক বিষয়ে উভয়ের মধ্যে কথা হয়েছে। তবে তা ঠিক কী কী, সে বিষয় স্পষ্ট করেননি কেউই। তবে মোদি-মমতার এই সংক্ষিপ্ত সাক্ষাৎকার নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহল। দিল্লির (Delhi) বিজ্ঞান ভবনে শনিবার বিচারপতি ও মুখ্যমন্ত্রীদের সম্মেলন ছিল। সকাল সকালই সেখানে পৌঁছে যান বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এই সম্মেলনে যোগ দিতে শুক্রবার বিকেলেই দিল্লি পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁর সঙ্গে দেখা করে একান্তে বৈঠক সারেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল...

পুলিশকে তোলা না দেওয়ায় গাড়ির চালককে বেধড়ক মারধোর করে গ্রেপ্তার করে

Image
নিজস্ব প্রতিনিধি, ডানকনি  : পুলিশকে তোলা না দেওয়ায় গাড়ি চালককে বেধড়ক মারধরের অভিযোগ! সিগন্যাল ভাঙায় গাড়ি আটকানোয় পুলিশকে আক্রমনের পাল্টা অভিযোগ।  হরিয়ানার বাসিন্দা আহত গাড়ি চালক আনিস খানকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশি অত্যাচারের প্রতিবাদে প্রায় দু ঘন্টা অবরোধ জাতীয় সড়ক। ডানকুনি টোল প্লাজার কাছে দূুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে পুলিশি জুলুমের অভিযোগ। গাড়ি চালকদের দাবী তাদের গাড়ি আটকে টাকা চাওয়া হয়।টাকা না দিলে কেস দেওয়া হয়।মূলত ভীন রাজ্যের গাড়ি কেসের ভয়ে টাকা দিয়ে দিতে বাধ্য হয়।আজ ভোরে হরিয়ানার একটি লরি ধান ঝাড়ার মেশিন নিয়ে কলকাতার দিকে যাচ্ছিল।সেই লরি আটকে টাকা চায় ট্রাফিক এমনই অভিযোগ।টাকা না দেওয়ায় মারধোর করা হয় গাড়ি চালককে।সেই দৃশ্য দেখে অন্য গাড়ি চালক ও গাইডরা রাস্তা অবরোধ শুরু করে।ডানকুনি থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়।তীব্র যানজট তৈরী হয় জাতীয় সড়কে।সিগন্যাল ভাঙায় গাড়ি আটকাতে গেলে চালক পালানোর চেষ্টা করে বলে পুলিশ সূত্রে খবর।ডানকুনি থানা এলাকা চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকার মধ্যে হলেও দূর্গাপুর রোডে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে হু...

শ্রীনগরে এনকাউন্টারে নিকেশ এক লস্কর জঙ্গি-সহ দুই

Image
শ্রীনগরে এনকাউন্টারে নিকেশ এক লস্কর জঙ্গি-সহ দুই  নিজস্ব প্রতিবেদন: দু'জন জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তাবাহিনী ৷ মঙ্গলবার গভীর রাতে জম্মু-কাশ্মীরের পুরনো শ্রীনগরের রাইনাওয়াড়ি এলাকায় নিরাপত্তাবাহিনীর গুলিতে মারা গিয়েছে দু'জন জঙ্গি ৷ গোপন সূত্রে জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে রাইনাওয়াড়ি এলাকায় তল্লাশি শুরু করে নিরাপত্তাবাহিনী ৷ এরপর শুরু হয় গুলির লড়াই ৷ তাতেই লুকিয়ে থাকা দুই জঙ্গিকে খতম করেছে নিরাপত্তাবাহিনী ৷ নিহত জঙ্গিদের মধ্যে একজন লস্কর ই তইবার সদস্য বলে জানা গিয়েছে ৷ সে সাংবাদিক পরিচয়ে রাইনাওয়াড়ি এলাকায় থাকতে শুরু করেছিল ৷ কাশ্মীর জ়োন পুলিশের তরফে টুইট করে জানানো হয়েছে, জঙ্গিদের কাছ থেকে অস্ত্র পাওয়া গিয়েছে ৷ এখনও এলাকায় তল্লাশি অভিযান চলছে ৷ দু'জনের মধ্যে একজন লস্কর-ই-তইবার সদস্য ৷ তার কাছ থেকে একটি সাংবাদিকদের পরিচয়পত্র পাওয়া গিয়েছে ৷ সেখানে তার নাম লেখা আছে রাইজ় আহমদ ভাট ৷ কাশ্মীরের আইজিপি জানিয়েছেন, এতে সংবাদমাধ্যমের অপব্যবহার করা হয়েছে ৷