Posts

Showing posts with the label কাকদ্বীপ

শাহের সভায় যোগ দিতে নদীপথে পাড়ি দিলেন বিজেপি কর্মী সমর্থকেরা*

Image
 *শাহের সভায় যোগ দিতে নদীপথে পাড়ি দিলেন বিজেপি কর্মী সমর্থকেরা* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি,কাকদ্বীপ: পাখির চোখ ২০২৪ এর লোকসভা নির্বাচন । তার আগে নিজেদের শক্তি প্রদর্শন করতে মরিয়া বঙ্গ বিজেপি। বুধবার কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ভিক্টোরিয়া হাউসের সামনেই সভামঞ্চ থেকে কার্যত লোকসভা নির্বাচনের যুদ্ধের শঙ্খ বাজাতে চলেছেন অমিত শাহ। ইতিমধ্যেই সভাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে কলকাতা শহর। কনকনে শীতকে উপেক্ষা করে বুধবার ভোর থেকেই দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী সমর্থকেরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছন রেলপথে , সড়কপথে ও নদীপথে । বিজেপি কর্মী সমর্থকদের লক্ষ্য একটাই এদিন অমিত শাহ আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বুস্টার ডোজ দেন । এদিন কয়েকশো বিজেপি কর্মী-সমর্থক সভায় যোগ দিতে গঙ্গাসাগর থেকে নদীপথে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেন। এ বিষয়ে মথুরাপুর সাংগঠনিক জেলার সম্পাদক কৌশিক দাস বলেন বর্তমানে তৃণমূল সরকারের দুর্নীতির প্রতিবাদে কলকাতার ভিক্টোরিয়া হাউসের সামনে কেন্দ্রীয় স্বরাষ্ট...