Posts

Showing posts with the label Barrackpore News

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

Image
খবর দিনভোর, উত্তর ২৪ পরগনা : আগামী ৯ই এপ্রিল বুধবার উত্তর ২৪ পরগনার জেলা পানিহাটিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে জনসভা করতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর এই সভাকে ঘিরে ইতিমধ্যেই এলাকাজুড়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ, আর সেই সভাকে সফল করতে জোরকদমে চলছে প্রস্তুতি। বুধবার উসুমপুর মাঠ পরিদর্শনে যান পানিহাটি তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ । সভাস্থল ঘিরে কর্মীদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। কোথাও চলছে মঞ্চ তৈরির কাজ, কোথাও আবার সাজানো হচ্ছে ব্যারিকেড ও দর্শক বসার ব্যবস্থা। দলীয় সূত্রে জানা গেছে, এই সভায় বিপুল জনসমাগমের লক্ষ্য নেওয়া হয়েছে। সভাস্থলের নিরাপত্তা নিয়ে প্রশাসনের সঙ্গেও সমন্বয় রেখে কাজ চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে সাধারণ মানুষের মধ্যেও যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। তাই শেষ মুহূর্তে কোনও খামতি না রাখতে প্রস্তুতিতে বিশেষ জোর দেওয়া হচ্ছে। সব মিলিয়ে, ৯ই এপ্রিলের জনসভাকে কেন্দ্র করে পানিহাটিতে এখন রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

বিজেপির ডাকা বন্ধে টোটো নিয়ে প্রচার করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীর হামলা

Image
খবর দিনভোর, নিজস্ব প্রতিবেদনঃ নৈহাটি - মঙ্গলবার নৈহাটি বিজেপি কর্মী সৌমজিৎ মোদক বিজেপির ডাকা বন্ধে টোটো নিয়ে প্রচার করে বাড়ি ফেরার পথে তৃণমূল  দুষ্কৃতীরা তার উপর হামলা চালায় তাকে বেধরক মারধর করে এবং তার বাড়ি এবং টোটো ভাঙচুর করে বলে অভিযোগ । * যদিও তৃনমুলে পক্ষ থেকে  এই ঘটনা অস্বীকার করেছে। তবে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি বলেন আজ এই অত্যাচার করছে তৃণমূল। আগামী দিনে তারাও এই অত্যাচারের মুখে পড়বে। যদিও সমস্ত বিষয় নিয়ে নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু পুলিশ কোন পদক্ষেপ নেয়নি বা কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করেনি। 

অর্জুন সিংহের বাড়ির সামনে বোমা মারার ঘটনায় গ্রেফতার ৫ জন

Image
অর্জুন সিংহের বাড়ির সামনে বোমা মারার ঘটনায় গ্রেফতার ৫ জন নিজস্ব সংবাদদাতা: গোপন সূত্রে খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ গ্রেফতার করলো পাঁচ জনকে। পুলিশ সূত্রে জানা যায়, এদের মধ্যে ২ জন অর্জুন সিংহের বাড়িতে বোমা মারার ঘটনায় গ্রেফতার হয়েছে। টাকলার রোহিত সাউ এবং তিলুয়ার শুনু জয়শোয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি নাইন এম.এম পিস্তল দুই রাউন্ড কার্তুজ এবং একটি পাইপ গান। এছাড়াও সুমিত দাস, রাহুল ঠাকুর ও সিকান্দার দাসকে গ্রেফতার করে জগদ্দল থানার পুলিশ। ধৃতদের আজ ব্যারাকপুর আদালতে পাঠানো হবে।