অর্জুন সিংহের বাড়ির সামনে বোমা মারার ঘটনায় গ্রেফতার ৫ জন


অর্জুন সিংহের বাড়ির সামনে বোমা মারার ঘটনায় গ্রেফতার ৫ জন


নিজস্ব সংবাদদাতা: গোপন সূত্রে খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ গ্রেফতার করলো পাঁচ জনকে।

পুলিশ সূত্রে জানা যায়, এদের মধ্যে ২ জন অর্জুন সিংহের বাড়িতে বোমা মারার ঘটনায় গ্রেফতার হয়েছে। টাকলার রোহিত সাউ এবং তিলুয়ার শুনু জয়শোয়ালকে গ্রেফতার করেছে পুলিশ।

এদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি নাইন এম.এম পিস্তল দুই রাউন্ড কার্তুজ এবং একটি পাইপ গান।

এছাড়াও সুমিত দাস, রাহুল ঠাকুর ও সিকান্দার দাসকে গ্রেফতার করে জগদ্দল থানার পুলিশ। ধৃতদের আজ ব্যারাকপুর আদালতে পাঠানো হবে।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?