Posts

Showing posts with the label শিলিগুড়ি

একই দিনে সরস্বতী পূজো ভ্যালেন্টাইন্স ডে! পলাশ ও গোলাপে ছেয়ে গেছে ফুলের বাজার।

Image
 একই দিনে সরস্বতী পূজো ভ্যালেন্টাইন্স ডে! পলাশ গোলাপে ছেয়ে গেছে ফুলের বাজার। খবর দিনভোর,সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ- আগামী ১৪ই ফেব্রুয়ারি এবার উৎসবের পরিধি আরো বড়। একই দিনে সরস্বতী পুজো ও ভ্যালেন্টাইনস ডে। উৎসবের আনন্দ আরো দুইগুণ হবে। একই দিনে পড়েছে সরস্বতী পুজো ও ভ্যালেন্টাইনস ডে, নবীন থেকে তরুণ সবার চলছে এই বিশেষ দিনটি উপলক্ষে জোরদার প্ল্যান। সরস্বতী পুজো মানে পলাশ ফুল আর ভ্যালেন্টাইনস ডে মানে গোলাপ ফুল। সরস্বতী পুজোর ক্ষেত্রে পলাশ ফুল অপরিহার্য। অপরদিকে নিজের ভালোবাসার মানুষকে গোলাপ ফুল দিয়ে ভ্যালেন্টাইন্সডে তে ভালবাসা নিবেদন করার সার্থকথাই আলাদা। ইতিমধ্যে শিলিগুড়ির বিধান মার্কেট থেকে হসপিটাল মোড় বিভিন্ন বাজার গুলিতে ফুলের দোকানগুলিতে দেখা যাচ্ছে পলাশ ফুল ও গোলাপ ফুলের সম্ভার। পলাশ ও গোলাপ ফুলের বাহারি ছটায় সৌন্দর্য বেড়ে গিয়েছে ফুলের দোকানগুলিতে। এই বিষয়ে এক ফুল ব্যবসায়ী জানিয়েছেন, এখনো সেই ভাবে পলাশ ফুল ও গোলাপ ফুল বিক্রি শুরু হয়নি তবে আশা করছেন এবার এই দুটি ফুল ভালোই বিক্রি হবে ।কারণ একই দিনে পড়েছে ভ্যালেন্টাইনস ডে ও সরস্বতী পুজো তাই পলাশফুল ও গোলাপ ফুলের চাহিদা থা...

*_শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর সভা থেকে বিভিন্ন সরকারী সুযোগ-সুবিধা প্রদান বিভিন্ন প্রকল্পের শিলান্যাস

Image
 *_শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর সভা থেকে বিভিন্ন সরকারী সুযোগ-সুবিধা প্রদান বিভিন্ন প্রকল্পের শিলান্যাস*  খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: গতকাল শিলিগুড়িতে ছিল মুখ্যমন্ত্রীর সভা। সভার শুরুতেই তিনি  সকলকে আসন্ন বড়দিন এবং ইংরেজি নববর্ষের আগাম শুভনন্দন জানান । এদিন  শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। এইসভা থেকে মুখ্যমন্ত্রী রাজ্যব্যাপী কৃষকবন্ধু (নতুন) প্রকল্পে চলতি রবি মরশুমের জন্য সহায়তা প্রদানের বিষয় ঘোষণা করা হয়। যার মাধ্যমে ১ কোটি ১ লক্ষেরও বেশি কৃষককে মোট ২,৮০৬ কোটি টাকা দেওয়ার বিষয় জানান ।  এর পাশাপাশি তিনি আরো জানান সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের মোট ৮,৭৭৬টি সরকারি ও সরকার পোষিত বিদ্যালয় এবং মাদ্রাসার প্রায় ১২ লক্ষ ২৪ হাজার ছাত্রছাত্রীকে নবম পর্যায়ের সাইকেল প্রদানের শুভারম্ভ হলো। এই সভা থেকে মোট ২৮টি জনমুখী প্রকল্পের শুভ শিলান্যাস প্রস্তর স্থাপন  করা হয়, মোট অর্থমূল্য ১১২১.৬৯ কোটি টাকা ।১৪টি জনমুখী প্রকল্পের শুভ উদ্বোধন  করেন মুখ্যমন্ত্রী, যার মোট অর্থমূল্য ২৮.১৩ কোটি টাকা। এছাড়াও, ...

*_উদ্বোধন হয়ে গেল গজল ডোবার ঝুলন্ত সেতুর, বানারহাট এর সরকারি সভা থেকে ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী_*

Image
 *_উদ্বোধন হয়ে গেল গজল ডোবার ঝুলন্ত সেতুর, বানারহাট এর সরকারি সভা থেকে ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী_*  খবর দিনভোর,সজল দাশগুপ্ত, শিলিগুড়ি: উদ্বোধন হলো গজলডোবার ঝুলন্ত সেতুর। জলপাইগুড়ি জেলার অন্তর্গত বানারহাটের সরকারি সভা থেকে এদিন গজলডোবার ঝুলন্ত সেতুর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প হল ভোরের আলো। পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে কাজ চলছে। ভোরের আলো প্রবেশের পথে গজলডোবা ঝুলন্ত সেতু পর্যটকদের স্বাগত জানাবে। এদিন বানারহাটের সরকারি সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঝুলন্ত সেতুটির ভার্চুয়ালি উদ্বোধন করেন। ইতিমধ্যেই এই ঝুলন্ত সেতুকে নিয়ে পর্যটকদের যথেষ্ট উৎসাহ তৈরি হয়েছিল। গজলডোবার ঝুলন্ত সেতু উদ্বোধন হওয়ার পর অনেকেই সেতুতে ভিড় করেন।

*_আজ থেকে শুরু শিলিগুড়ি মহকুমা বইমেলা_*

Image
 *_আজ থেকে শুরু শিলিগুড়ি মহকুমা বইমেলা_*  খবর দিনভোর,সজল দাশগুপ্ত, শিলিগুড়ি: রাজ্যের  মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার অনুপ্রেরণায় এবং পঃবঃ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে "ভাষা শিখব-বই লিখব" এই আঙ্গিকে এবারে আয়োজিত হচ্ছে শিলিগুড়ি মহুকুমা বইমেলা।  এবার এই শিলিগুড়ি মহকুমা বইমেলা '১৩ তম বর্ষে পদার্পণ করল। এদিন  শিলিগুড়ি মহকুমা বইমেলা' -র শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক শ্রী অমর মিত্র মহাশয় । এছাড়া আরো উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপিয়া ঘোষ সহ আরো অন্যান্যরা। এই মেলার আয়োজনে স্থানীয় গ্রন্থাগার কৃত্যক । শিলিগুড়ি তরাই তারাপদ আদর্শ বিদ্যালয় প্রাঙ্গনে আজ থেকে শুরু হয়েছে শিলিগুড়ি মহাকুমা বইমেলা। এই বই মেলা চলবে আগামী ১৭ ই ডিসেম্বর পর্যন্ত। মেয়র গৌতম দেব জানান পাশাপাশি দুটি বইমেলা হচ্ছে, তিনি আরো জানান বইমেলায় ছাত্রছাত্রীরা বহিঃপ্রেমীরা আসবেন এই ব্যাপারে আশাবাদী তিনি।

*_কেউ খুঁজছেন কমিক্স, কেউবা ধর্মীয় বই, কেউবা জীবনানন্দের কবিতা, উত্তরবঙ্গ বইমেলা শুভ আরম্ভ*

Image
 *_কেউ খুঁজছেন কমিক্স, কেউবা ধর্মীয় বই, কেউবা জীবনানন্দের কবিতা, উত্তরবঙ্গ বইমেলা শুভ আরম্ভ*  খবর দিনভোর,সজল দাশগুপ্ত, শিলিগুড়ি :বই মানুষের সবথেকে কাছের বন্ধু যার কোন বিকল্প নেই। বই অন্ধকার দূর করে আলোর সূচনা করে। প্রতিবছর শীতের শুরুতে উত্তরের গর্ব উত্তরবঙ্গ বইমেলার সূচনা হয়। এবারও বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। উত্তরবঙ্গের বইমেলা ৪১ তম বর্ষে পদার্পণ করেছে। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গনে গত আট সেপ্টেম্বর থেকে বইমেলা শুরু হয়েছে। তবে আজ সন্ধ্যায় এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হল। দেব সাহিত্য কুটির থেকে আরম্ভ করে আরো বিখ্যাত প্রকাশনী সংস্থাগুলি তাদের বইয়ের সম্ভার নিয়ে এসেছে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বইমেলার শুভ সূচনা হয়। বইমেলার শুভ উদ্বোধন মুহূর্তে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী, শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব,এছাড়া আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। আজ ছিল বইপ্রেমীদের উপচে পড়া ভিড়। কেউ মহাভারতের খোঁজ করছেন কেউবা রামায়ণের। ছোট কচিকাচাদের দেখা যাচ্ছে আঁকার বইয়ের খোঁজ করতে। কিশোর কিশোরীদের ঝোঁক প্রেমের গল্পের দিকে, আবার গৃহিণীদের ঝোঁক...

*_অগ্নিযুগের বিপ্লবী প্রফুল্ল চাকীর জন্ম জয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য_*

Image
 *_অগ্নিযুগের বিপ্লবী প্রফুল্ল চাকীর জন্ম জয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য_*  খবর দিনভোর সজল দাশগুপ্ত, শিলিগুড়ি:অগ্নিযুগের বিপ্লবীদের মধ্যে অন্যতম একজন বিপ্লবীর নাম প্রফুল্ল চাকী। যার রক্ত চক্ষুর কাছে ব্রিটিশরা থরথর কম্পমান ছিল। ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল হয়েছিলেন এই মহান বিপ্লবী।ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা ও অগ্নিযুগের বিপ্লবী প্রফুল্ল চাকীর আজ ১৩৬ তম জন্মজয়ন্তী। অগ্নিযুগের এই বিপ্লবের জন্মজয়ন্তী উপলক্ষ্যে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হলো। এদিন সকালে শিলিগুড়ি পুরো নিগমে অগ্নিযুগের বিপ্লবী প্রফুল্ল চাকীর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। শ্রদ্ধার্ঘ্য জানান শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব, প্রতুল চক্রবর্তী সহ আরো বিশিষ্ট জনেরা।

*_রোদের দেখা নেই, শীতের আমেজ শিলিগুড়িতে_*

Image
 *_রোদের দেখা নেই, শীতের আমেজ শিলিগুড়িতে_*  খবর দিনভোর,সজল দাশগুপ্ত, শিলিগুড়ি:পাহাড়ে তুষারপাত হয়েছে, বছরের প্রথম তুষারপাতের দৃশ্য চাক্ষুষ করতে পেরে খুশির হাওয়া পর্যটকদের মধ্যে। পাহাড়ের সাথে সাথে সমতলেও শীতের পরশ উত্তরবঙ্গে। বেশ কিছুদিন ধরেই উত্তরবঙ্গে শীতের আমেজ। তবে পাহাড়ে তুষারপাতের পর পরিস্থিতি যেন আরো বদলে গেছে। আজ সকাল থেকেই রোদের দেখা মেলেনি শিলিগুড়িতে। কুয়াশাচ্ছন্ন ছিল আকাশ। সকাল থেকেই ঠান্ডা জাঁকিয়ে পড়েছে, এদিন সকাল থেকেই গরম জামা গায়ে দিয়ে বেরিয়েছেন অনেকেই। দুপুর গড়িয়ে বিকেল পরতে ঠান্ডা যেন আরো অনেকটাই বেড়ে গেছে, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছিল উত্তরবঙ্গে পারদ পতন হবে। পাহাড়ের সঙ্গে সমতলেও তাপমাত্রা ক্রমশই নিম্নমুখী হবে। এদিন সকাল হতেই সে বিষয়ে স্পষ্ট হয়, শিলিগুড়িসহ গোটা উত্তরবঙ্গে চলছে শীতের আমেজ।

*_বাংলা পক্ষ থেকে ভূমি সন্তানের অধিকার বই উদ্বোধন হলো বইমেলা উৎসবে_*

Image
 *_বাংলা পক্ষ থেকে ভূমি সন্তানের অধিকার বই উদ্বোধন হলো বইমেলা উৎসবে_* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: আজ থেকে শুরু উত্তরের গর্ব উত্তরবঙ্গ বইমেলা, এবারে বইমেলা ৪১ তম বর্ষে পদার্পণ করল। আগামী রবিবার বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। ৪১তম বইমেলায় বাংলা পক্ষ থেকে ভূমি সন্তানের অধিকার বইটির উদ্বোধন করা হলো। আগামী রবিবার বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধনের সময় উপস্থিত থাকবেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, এছাড়া আরো অন্যান্য বিশিষ্টজনদের। প্রতিবছরের মতো এ বছরও বিভিন্ন বইয়ের সম্ভার লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গ বইমেলায়। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

*_মহান বিপ্লবী দীনেশ গুপ্তের জন্ম দিবসে সশ্রদ্ধ প্রণাম_*

Image
  *_মহান বিপ্লবী দীনেশ গুপ্তের জন্ম দিবসে সশ্রদ্ধ প্রণাম_*  খবর দিনভোর সজল দাশগুপ্ত, শিলিগুড়ি: ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে অন্যতম  ছিলেন একজন স্বনামধন্য বাঙালি বিপ্লবী, দীনেশ চন্দ্র গুপ্ত । তিন বাঙালি বিপ্লবী  বিনয় বাদল ,দীনেশ তৎকালীন ইংরেজ শাসনকে কাঁপিয়ে দিয়েছিলেন। দেশ মায়ের জন্য তাঁদের  আত্ম বলিদান ইতিহাসের পাতায় অমর হয়ে রয়েছে। আজ মহান বিপ্লবী দীনেশ গুপ্তের জন্ম দিবস ।আজ তাঁর ১১৩ তম জন্মদিবস। এদিন শিলিগুড়ির জলপাই মোড়ে    এই মহান বিপ্লবীকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মেয়র গৌতম দেশ , এছাড়া আরো অন্যান্যরা।

*শিলিগুড়ি পুরনিগম কর্তৃক অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হলো*

Image
 *শিলিগুড়ি পুরনিগম কর্তৃক অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হলো* খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি:শিলিগুড়ি পুরনিগম কর্তৃক ভেঙে ফেলা হলো অবৈধ নির্মাণ। এদিন সকালে ক্ষুদিরাম পল্লী একটি বাড়িতে অবৈধ ছাদের উপর টিনের ছাউনি ও দুটি বাথরুম ভেঙে ফেলা হলো। প্রসঙ্গত এই বিষয়ে জানা গেছে কোনরকম প্ল্যান পাস না করে বাড়িটির উপর অবৈধ টিনের ছাউনি ও নিচে দুটি বাথরুম নির্মাণ করা হয়েছিল। পুর নিগম থেকে এই বিষয়ে সতর্ক করবার পরেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি । প্রসঙ্গত কোনরকম প্ল্যান পাস ছাড়াই সংশ্লিষ্ট বাড়িটির ছাদে টিনের ছাউনি নির্মাণ করা হয়েছিল এছাড়া নিচে দুটো বাথরুম নির্মাণ করা হয়েছিল। এদিন পুলিশের উপস্থিতিতে পুর নিগমের কর্মীরা অবৈধ নির্মাণ ভেঙে দেয় বলে জানা গেছে। বিল্ডিংটির নিচে ওষুধের দোকান এছাড়া প্রথম ও দ্বিতীয় তলায়  রাখা ওষুধপত্র ও চিকিৎসার জিনিসপত্র সরিয়ে নেওয়ার আর্জি জানিয়েছে ব্যবসায়ীরা  শিলিগুড়ি পুর নিগমের কাছে।

শিলিগুড়িতে কংগ্রেসের কর্মী সভায় অধীর চৌধুরী

Image
 *শিলিগুড়িতে কংগ্রেসের কর্মী সভায় অধীর চৌধুরী*  খবর দিনভোর,সজল দাশগুপ্ত, শিলিগুড়ি: গতকাল কালিম্পং এ অধীর চৌধুরীর হাত ধরে বিনয় কংগ্রেসের যোগদান করেন। পাহাড়ের রাজনীতির ক্ষেত্রে এক উল্লেখযোগ্য সমীকরণ আবারও সৃষ্টি হল। এদিন দার্জিলিং জেলা কংগ্রেসর  উদ্যোগে উত্তরবঙ্গের শিলিগুড়িতে কংগ্রেসের একটি কর্মী সভার আয়োজন করা হয়। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের হলঘরে উক্ত সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত হয়েছিলেন অধীর চৌধুরী, শংকর মালাকার বিনয় তামাং, এছাড়া উত্তরবঙ্গের কংগ্রেসের আরো অন্যান্য নেতৃত্ব বৃন্দ। উপস্থিত হয়েছিলেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার কংগ্রেসের সভাপতিগণ। এছাড়া আরো উপস্থিত হয়েছিলেন প্রচুর কংগ্রেসের কর্মী। এদিন বক্তব্য রাখার সময় বিনয় জানান গতকাল কংগ্রেসে যোগদান করেছেন, তিনি কাজ করতে চান। বিভিন্ন জায়গায় গিয়ে তিনি কাজ করতে চান এই বিষয়ে জানান, তিনি একটি প্রসঙ্গ তুলে ধরেন, সুদীর্ঘ দিন পরে পাহাড়ে কংগ্রেসে নেতার আগমন ঘটেছিল গতকাল। বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরী গিয়েছিলেন কালিম্পং। বিনয় তামাং এর  কংগ্রেসের যোগদান প্রসঙ্গে অধীর চৌধুরী জানান, বিনয়...

শিলিগুড়িসহ গোটা উত্তরবঙ্গের শীতের ইনিংস শুরু

Image
 *শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গের শীতের ইনিংস শুরু*  খবর দিনভোর,সজল দাশগুপ্ত, শিলিগুড়ি:অঘ্রাণ মাসের শুরু থেকেই উত্তরবঙ্গ জুড়ে শীতের আমেজ। পাহাড়ের আবহাওয়া আরো দুর্দান্ত। স্বাভাবিকভাবে শীতকালে পাহাড়ের পরিবেশ অন্য মাত্রা যোগ করে। এদিন উত্তরবঙ্গের দুই পার্বত্য জায়গা দার্জিলিং ও কালিম্পং প্রাকৃতিক পরিবেশ সকাল থেকেই মনোরম। রোদের দেখা মিললেও সাথে শীত শীত অনুভূতি, চুটিয়ে মজা উপভোগ করছেন পর্যটকরা। দিনের বেলা রোদের দেখা মিললেও দুপুরের পর থেকে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব। এরকম সময় পাহাড় পর্যটকদের স্বর্গরাজ্য হয়ে ওঠে। একদিকে যেরকম গরমের মাত্রা নেই ,অপরদিকে সেরকম ঠান্ডা থাকে না তাই অনেকেই এই সময়টা পাহাড় ভ্রমণের জন্য বেছে নেন। নভেম্বর মাস পরতেই পাহাড়ে পর্যটকদের আনাগোনা বেড়ে গিয়েছে। রোদের ঝিলিকে কাঞ্চনজঙ্ঘাকে দুর্দান্ত লাগছে। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রীর মধ্যে ঘোরাফেরা করছে। শুধু দার্জিলিং নয় গোটা উত্তরবঙ্গ জুড়ে ক্রমশ শীত তার ইনিংস খেলা শুরু করে দিয়েছে। দিনের বেলা রোদের প্রভাবে কিছুটা গরম অনুভূত হলেও রাতের দিকে বেশ ঠান্ডা, অনেকে দেখা যাচ্ছে গরম জামা গায়ে দি...