*_আজ থেকে শুরু শিলিগুড়ি মহকুমা বইমেলা_*


 *_আজ থেকে শুরু শিলিগুড়ি মহকুমা বইমেলা_* 

খবর দিনভোর,সজল দাশগুপ্ত, শিলিগুড়ি: রাজ্যের  মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার অনুপ্রেরণায় এবং পঃবঃ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে "ভাষা শিখব-বই লিখব" এই আঙ্গিকে এবারে আয়োজিত হচ্ছে শিলিগুড়ি মহুকুমা বইমেলা।  এবার এই শিলিগুড়ি মহকুমা বইমেলা '১৩ তম বর্ষে পদার্পণ করল। এদিন  শিলিগুড়ি মহকুমা বইমেলা' -র শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক শ্রী অমর মিত্র মহাশয় । এছাড়া আরো উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপিয়া ঘোষ সহ আরো অন্যান্যরা। এই মেলার আয়োজনে স্থানীয় গ্রন্থাগার কৃত্যক ।

শিলিগুড়ি তরাই তারাপদ আদর্শ বিদ্যালয় প্রাঙ্গনে আজ থেকে শুরু হয়েছে শিলিগুড়ি মহাকুমা বইমেলা। এই বই মেলা চলবে আগামী ১৭ ই ডিসেম্বর পর্যন্ত। মেয়র গৌতম দেব জানান পাশাপাশি দুটি বইমেলা হচ্ছে, তিনি আরো জানান বইমেলায় ছাত্রছাত্রীরা বহিঃপ্রেমীরা আসবেন এই ব্যাপারে আশাবাদী তিনি।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?

ডি এ দেওয়ার ঘোষণা করলো মুখ্যমন্ত্রী