*_অগ্নিযুগের বিপ্লবী প্রফুল্ল চাকীর জন্ম জয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য_*


 *_অগ্নিযুগের বিপ্লবী প্রফুল্ল চাকীর জন্ম জয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য_* 

খবর দিনভোর সজল দাশগুপ্ত, শিলিগুড়ি:অগ্নিযুগের বিপ্লবীদের মধ্যে অন্যতম একজন বিপ্লবীর নাম প্রফুল্ল চাকী। যার রক্ত চক্ষুর কাছে ব্রিটিশরা থরথর কম্পমান ছিল। ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল হয়েছিলেন এই মহান বিপ্লবী।ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা ও অগ্নিযুগের বিপ্লবী প্রফুল্ল চাকীর আজ ১৩৬ তম জন্মজয়ন্তী। অগ্নিযুগের এই বিপ্লবের জন্মজয়ন্তী উপলক্ষ্যে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হলো। এদিন সকালে শিলিগুড়ি পুরো নিগমে অগ্নিযুগের বিপ্লবী প্রফুল্ল চাকীর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। শ্রদ্ধার্ঘ্য জানান শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব, প্রতুল চক্রবর্তী সহ আরো বিশিষ্ট জনেরা।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?

ডি এ দেওয়ার ঘোষণা করলো মুখ্যমন্ত্রী