ঘরে ফেরার পালা। আজই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে পারেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং



খবর দিনভোর নিউজ ডেস্ক : বিজেপি সাংসদ অর্জুন সিংকে নিয়ে জল্পনা ছিলই। শনিবার ফের তাঁর ইঙ্গিতপূর্ণ টুইট করলেন অর্জুন সিং, এদিন অর্জুন সিং হিন্দিতে একটি টুইট করেন "যেখানে ঝড় উঠেছে, সেখানেই নৌকা নিয়ে চলো",  যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

তাহলে কি আজই তৃণমূলে ফিরতে পারেন বিজেপির অর্জুন? 

সূত্রের খবর- আজই তৃণমূলে ফিরতে পারেন বিজেপির অর্জুন সিংহ। পদ্ম ছেড়ে ফের জোড়াফুলে ফিরতে পারেন বিজেপি সাংসদ অর্জুন। আজ বিকেল ৪টে নাগাদ তৃণমূলে যোগ দিতে পারেন অর্জুন। অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ব্যারাকপুরের বিজেপি সাংসদের যোগদান-সম্ভাবনা। তার আগে উত্তর ২৪ পরগনার নেতাদের সঙ্গে অভিষেকের বৈঠক,

এদিকে, অর্জুন সিং এর টুইটের প্রসঙ্গে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। সবাইকে তো আর মুখ্যমন্ত্রী করতে পারব না। সংখ্যা থাকলে হয়তো সেটাও করে দেওয়া যেত। অর্জুন সিংহের ফের ঘাসফুলে প্রত্যাবর্তন নিয়ে কটাক্ষের সুরে এমন মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। 

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

উল্টোডাঙা ফ্লাইওভারে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃ*ত 2, আহত 2

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?