কৌশিকি অমাবস্যা, শিলিগুড়ির মা ভবানী কালী মন্দিরের ভক্তদের ভীর
খবর দিনভোর,সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ- আজ কৌশিকী অমাবস্যা
কথিত রয়েছে, এইদিনে তপস্যায় সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা। এইদিনে তিনি তারাপীঠ শ্বেত শিমূল তলায় সাধনা করেছিলেন। ভক্তকে দেখা দিয়েছিলেন মা তারা। তবে থাকে পালিত হয় কৌশিকী অমাবস্যা। হিন্দু মতে পাশাপাশি বৌদ্ধ মতেও তন্ত্র সাধনার জন্য এই দিনটি খুব গুরুত্বপূর্ণ। শাস্ত্রজ্ঞরা বলেন, কৌশিকী অমাবস্যার রাতে ধনাত্মক ও ঋণাত্মক শক্তিকে সাধনার মাধ্যমে তান্ত্রিকরা ধারণ করে থাকেন। সেই সাধনার জন্য নাকি ফল লাভ করেন তন্ত্রসাধকরা। এই শুভ তিথিতে তারাপীঠের মহাশ্মশানে তন্ত্রসাধনা হয়।তারাপীঠ মন্দিরে এই বিশেষ দিনে ভক্তদের যথেষ্ট সমাগম লক্ষ্য করা যায়। আজ সকাল থেকেই বিভিন্ন কালী মন্দিরে দেখা যায় ভক্তদের ভিড়। পাশাপাশি শিলিগুড়ির মা ভবানী কালী মন্দির, মায়ের ইচ্ছা কালী মন্দির, আনন্দময়ী কালী মন্দির এছাড়া আরো বিভিন্ন কালী মন্দিরে দেখা যায় সকাল থেকে ভক্তরা এই শুভ দিনে এসেছেন মায়ের পূজো করতে। শিলিগুড়ির মা ভবানী কালী মন্দির বিধান মার্কেটে অবস্থিত। এখানে প্রতিদিন মায়ের নিত্য পূজা হয়ে থাকে। আজ এই বিশেষ দিনে সকাল থেকেই লক্ষ্য করা যায় ভক্তদের ভিড়। শুভ দিনের মায়ের কাছে ভক্তরা এসেছেন আরাধনা করতে পুজো দিতে।

Comments
Post a Comment