*_মেট্রোর সামনে আ*ত্মহত্যার চেষ্টা বিঘ্নিত হয় পরিষেবা_* _*


 *_মেট্রোর সামনে আ*ত্মহত্যার চেষ্টা , বিঘ্নিত হয় পরিষেবা_* 

খবর দিনভোর,নিজস্ব সংবাদদাতা, কলকাতা:বৃহস্পতিবার সকালে রবীন্দ্রসদন স্টেশনে দক্ষিণেশ্বরগামী মেট্রোর সামনে ঝাঁপ দেন এক অজ্ঞাত পরিচয় যুবক। তার মৃ*ত্যু হয়েছে বলেই খবর। যার জেরে ব্যাহত পরিষেবা। চূড়ান্ত ভোগান্তি নিত্যযাত্রীদের। 

মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে রবীন্দ্রসদন স্টেশনে। ব্যস্ত সময়ে দক্ষিণেশ্বরগামী ট্রেনটি স্টেশনে ঢোকার মুখে ঝাঁপ দেন ওই যুবক। তার নাম, পরিচয় জানা যায়নি। তবে যেটা জানা গিয়েছে এই ব্যক্তির প্রায় ৩০ বছর বয়স। কী কারণে এই ঘটনা তাও এখনও স্পষ্ট নয়।  এই ঘটনার জেরে পরিষেবা বিঘ্নিত হয়েছে। 

এরপর সকাল ৯ টা বেজে ৪৮ মিনিটে মেট্রো পরিষেবার স্বাভাবিক হয়েছে। তবে ভোগান্তিতে পড়েছিলেন সাধারণ মানুষ। কেউ ৪৫ মিনিট কেউবা ১ ঘন্টা দাঁড়িয়ে ছিলেন ট্রেনের মধ্যে। মেট্রো পরিষেবা স্বাভাবিক হতেই মেট্রো স্টেশন গুলিতে ভিড় চোখে পড়েছে। অফিস টাইমে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আ*ত্মহত্যা করেন বছর তিরিশের এক ব্যক্তি। দ্রুত ব্যবস্থা নেন মেট্রোরেল কর্তৃপক্ষ।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?

ডি এ দেওয়ার ঘোষণা করলো মুখ্যমন্ত্রী