*_ফের কলকাতার রাজপথে দুর্ঘটনা_*
*_ফের কলকাতার রাজপথে দুর্ঘটনা_*
খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা:ফের কলকাতায় পথ দুর্ঘটনা। শুক্রবার গভীর রাতে বেহালার শখের বাজার এলাকায় এক মোটর বাইক আরোহীকে পড়ে থাকতে দেখে টহলরত ঠাকুরপুকুর থানার পুলিশ। বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃ*ত বলে ঘোষণা করা হয়। পুলিশ সূত্রের খবর, মৃ*ত ব্যক্তি পেশায় গ্রিল মিস্ত্রি ছিলেন। তাঁর বাড়ি মহেশতলায়। দুর্ঘটনা কিভাবে ঘটেছে, বাইক আরোহী নিজেই নিয়ন্ত্রণ হারিয়েছিল নাকি তাঁকে কোনো গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায় সেইটাই খতিয়ে দেখছে পুলিশ। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হবে।
ঠাকুরপুকুর থেকে ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছিল, মৃ*ত আরোহী।মৃ*ত বাইক আরোহীর নাম - শুভদীপ বিজলী, বয়স ৩০।

Comments
Post a Comment