*_ইডেন গার্ডেনের কে ব্লকের উপরে ঝুলন্ত অবস্থায় এক মৃ*ত ব্যক্তি_*


 *_ইডেন গার্ডেনের কে ব্লকের উপরে ঝুলন্ত অবস্থায় এক মৃ*ত ব্যক্তি_*

খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা:আজ প্রায় সকাল সাড়ে ৭ টা নাগাদ, ইডেন গার্ডেনের সিএবি-এর একজন গ্রাউন্ড স্টাফ তার নাম দৈতারি বারিক, কলকাতার ইডেন গার্ডেনের কে, ব্লকের উপরের টায়ারে একজনকে ঝুলে থাকতে দেখে ইডেন গার্ডেনে কর্তৃপক্ষকে সম্পূর্ণ বিষয়টি জানান। পুলিশ সূত্রে জানা গেছে, মৃ*ত যুবকের নাম - ধনঞ্জয় বারিক বয়স ২১ বছর, বাবার নাম - গণেশ চন্দ্র বারিকের। মৃ*ত যুবকের বাড়ি - ওড়িশা জেলার পলাশিতে। পুলিশ খোঁজ নিয়ে জানতে পেরেছেন, সম্প্রতি তিনি ইডেন গার্ডেনের স্টাফ কোয়ার্টারে থাকত। বাবা ও কাকার সঙ্গে সিএবি ইডেন গার্ডেনের স্টাফ কোয়ার্টারে থাকত। পুলিসের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, তিনি তার উল্লিখিত জন্মস্থান থেকে এসেছেন এবং তার বাবা এবং কাকার সাথে। এবং সেখানেই থাকতে শুরু করেছেন যারা CAB-এর গ্রাউন্ড স্টাফ কোয়ার্টাটে। এই মৃত যুবক গ্রাউন্ড স্টাফদের চাকরি খুঁজছিলেন। 

প্রসঙ্গত, গতকাল থেকে যুবক নিখোঁজ ছিল। ময়দান থানায় মিসিং ডায়েরি করা হয়, পুলিশ সূত্রের খবর। তারপরের এই ঘটনা ঘটে। ময়না তদন্তের জন্য দেহটিকে ইতিমধ্যে পাঠানো হয়েছে, স্থানীয় সরকারি হাসপাতালে।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?

ডি এ দেওয়ার ঘোষণা করলো মুখ্যমন্ত্রী