*_বেসরকারি বাসের ধাক্কায় ভেঙে পড়ল বড়দিনের রঙিন লাইট গেট_*


 *_বেসরকারি বাসের ধাক্কায় ভেঙে পড়ল বড়দিনের রঙিন লাইট গেট_* 

খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা:পার্ক স্ট্রিট উড়ালপুলে বেসরকারি বাশের ধাক্কায় ভাংলো বড়দিন উপলক্ষে রঙিন লাইট লাগানোর অস্থায়ী গেট।

ঘটনাটি ঘটেছে শনিবার। বিড়লা প্লানেটরিয়ামের দিক থেকে ধর্মতলার মুখী একটি বেসরকারি বাস দ্রুত গতিতে আসছিল এই উড়ালপুল দিয়ে। পাশের একটি বাসের সঙ্গে রেষারেষির জেরে হঠাতই নিয়ন্ত্রণ হারিয়ে এই অস্থায়ী গেটটিতে ধাক্কা মারে বাসটি। ঘটনার জেরে বাসের চালক এবং বাশের কয়েকজন যাত্রী অল্পবিস্তর চোট পান। কেউ হতাহত হননি।

ঘটনার সঙ্গে সঙ্গেই দ্রুত ছুটে আসে কলকাতা পুলিশ এবং সাউথইস্ট ট্রাফিক গার্ডের কর্তারা।

বাসটি পুলিশ আটক করে নিয়ে গেছে,,,,।রেকলেস ড্রাইভিং এর অভিযোগ এ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হবে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে,,।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?

ডি এ দেওয়ার ঘোষণা করলো মুখ্যমন্ত্রী