রাজ্যপালের দাবি পাঠ্যসূচিতে হরিচাঁদ-গুরুচাঁদের বাণী অন্তর্ভুক্তি


 খবর দিনভর,উত্তর ২৪ পরগনা:শুক্রবার দুপুরে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার অন্তর্গত ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসেন আর এন রবি এবং তাঁর স্ত্রী। সেখানে পৌঁছে তিনি প্রথমে মতুয়া সম্প্রদায়ের আরাধ্য হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুর-এর মন্দিরে পুজো দেন।

পুজো শেষে মতুয়া সম্প্রদায়ের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের বাণী সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রস্তাব দেন, তাঁদের আদর্শ ও বাণীকে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা উচিত, যাতে আগামী প্রজন্ম এই ভাবধারার সঙ্গে পরিচিত হতে পারে। এছাড়াও তিনি মতুয়া সমাজের উন্নয়ন ও সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে একাধিক মন্তব্য করেন।

পরবর্তীতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ শান্তনু ঠাকুর জানান, তাঁর আমন্ত্রণেই রাজ্যপাল ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এসেছিলেন। রাজ্যপালের বক্তব্যে মতুয়া সমাজ খুশি বলেও তিনি দাবি করেন।

এদিন এসআইআর তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিরা আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন কি না, সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে শান্তনু ঠাকুর বলেন, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। তবে তিনি আরও জানান, সংশ্লিষ্ট ব্যক্তিরা সিএএ-তে আবেদন করতে পারেন।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?

ডি এ দেওয়ার ঘোষণা করলো মুখ্যমন্ত্রী