রেড রোডে নামাজে মুখ্যমন্ত্রী, কালীঘাটে পুজোতে শুভেন্দু অধিকারী
খবর দিনভর, কলকাতা: ভোটের আর মাত্র কটা দিন বাকি। বেজে গিয়েছে দামামা। এসে গিয়েচে নির্ঘণ্ট। এবার ইদের দিনেও সরগরম রাজ্য-রাজনীতি। আজ যখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দলীয় প্রার্থীরা ইদের শুভেচ্ছা বিনিময় করলেন। ইদের নামাজ স্থলে গেলেন, ঠিক সেই সময় ময়দানে দেখা গেল শুভেন্দু অধিকারীকেও। কালীঘাট মন্দিরে পুজো দিলেন বিধানসভার বিরোধী দলনেতা। পদ্মফুলের অন্য প্রার্থীদেরও মন্দিরে যাওয়ার সূচি রয়েছে। একইভাবে সিপিআইএম-সহ বামপন্থী প্রার্থীরাও থাকছেন পথে।
সূচি অন্তত সেই কথাই বলছে।কলকাতার ঐতিহ্যবাহী রেড রোড-এ উৎসবের আমেজে পালিত হল পবিত্র ঈদ। ভোর থেকেই হাজার হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষ এখানে জড়ো হন ঈদের নামাজ আদায় করতে। নতুন পোশাকে সেজে, প্রার্থনায় অংশ নিয়ে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন উপস্থিত মানুষজন।
নিরাপত্তার কড়া ব্যবস্থার মধ্যেই নির্বিঘ্নে সম্পন্ন হয় নামাজ। মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী, সঙ্গে ছিল নজরদারি ক্যামেরা। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসে অংশ নেন এই বৃহৎ সমাবেশে।
নামাজের শেষে দেশ ও রাজ্যের শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়। প্রতি বছরের মতো এবারও রেড রোডে ঈদের এই জমায়েত কলকাতার সম্প্রীতির এক অনন্য নজির হয়ে উঠেছে।,

Comments
Post a Comment