একাধিক ভোটারের নাম বাদ যাওয়ায় বিক্ষোভ


 খবর দিনভর, বসিরহাট: ভোটার তালিকা থেকে পাশাপাশি দুটি বুথে একটিতে ১৪২ জন অপরটিতে ২৫৫ জনের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে যাওয়ায় আতঙ্কে ভোটাররা" ক্ষিপ্ত হয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। 

বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় ডিলিট হয়ে যাওয়া ভোটাররা নাম তুলতে পারবেন কিনা সেই আতঙ্কে গোটা গ্রাম, ইলেকশন কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিক্ষোভে গ্রামবাসীরা।

ঘটনাটি ঘটেছে বসিরহাট উত্তর বিধানসভা এলাকার দুই নম্বর ব্লকের বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েতের বুনোরাটি এলাকার ২ নম্বর বুথ ও পার্শ্ববর্তী বড়গোবরা এলাকার ৩ নম্বর বুথের ।

 বুনোরাটি গ্রামের ২ নম্বর বুথের ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটাররা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।বিক্ষোভকারীদের দাবি বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে বেছে বেছে এলাকার বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। অবিলম্বে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হোক না হলে এলাকার স্কুলে ভোটের বুথ করতে দেবেন না বলেও জানান বিক্ষোভকারীরা। বিষয়টি নিয়ে এলাকার আতঙ্কিত ভোটাররা বি এল ওর কাছে দরবার করলেও মেলেনি কোন আশ্বাসের বাণী। বিষয়টি নিয়ে এলাকার বি এল ও জানান, দু'নম্বর বুথের মোট ভোটার সংখ্যা ৯১০ জন ভোটারের মধ্যে ২১২ জন বিচারাধীন ছিলেন তাদের মধ্যে থেকে ১৪২ জনের নাম বাদ গিয়েছে। এখন ১৪২ জনকে ট্রাইব্যুনালে যেতে হবে আমি চাই তাদের নাম ভোটার তালিকায় উঠুক। গত কয়েকদিন ধরে বসিরহাটের বিস্তীর্ণ এলাকায় ভোটারদের নাম ভোটার তালিকায় না থাকায় কখনো রাস্তা অবরোধ কখনো বিভিন্ন দপ্তরে বিক্ষোভ দেখাচ্ছে। প্রশাসন আশ্বস্ত করলেও মানতে চাইছে না ভোটাররা।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?

ডি এ দেওয়ার ঘোষণা করলো মুখ্যমন্ত্রী