শুভেন্দুর বিরুদ্ধে তার ঘনিষ্ঠ পবিত্র কর


 নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর: বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই ক্রমশ সংবাদ শিরোনামের যথেষ্ট গুরুত্ব আদায় করে নিচ্ছে নন্দীগ্রাম। একদা শুভেন্দু ঘনিষ্ঠ পবিত্র কর এখন শুভেন্দু অধিকারীর প্রতিপক্ষ। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর হাত থেকে পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছে নন্দীগ্রামের দাপুটে বিজেপি নেতা পবিত্র কর। নন্দীগ্রাম ২১০ বিধানসভাতে প্রার্থী হিসেবে পবিত্র করের নাম ঘোষণা হয়।  সেই নাম ঘোষণার পর বুধবার থেকে কর্মী সমর্থকদের নিয়ে নিজ হাতে দেওয়াল লিখন ও প্রচার শুরু করেন সদ্য বিজেপি থেকে তৃণমূলে যোগদানকারী  পবিত্র কর।

নন্দীগ্রাম-১ ব্লকের মন্ডল-২ এর সভাপতি  সুদীপ দাস জানান, " আমরাই প্রার্থী তালিকা প্রকাশের আগেই শুভেন্দুর দেওয়াল লিখন শুরু করে দিয়েছি। আর কোন দল কোথায় কি করলো আমাদের ভাবায় না। আমাদের নেতা শুভেন্দু অধিকারী বিপুল ভোটে জয়লাভ করছে তা শুধু সময়ের অপেক্ষা।"

তৃণমূল নেতা সামসুল ইসলাম জানান, " আমরা আগে থেকেই একাধিক জায়গায় দেওয়ালে চুনকাম করে রেখেছিলাম। শুধু প্রার্থীর নামের অপেক্ষায় ছিলাম। আমরা ওদের মতো নয়। দলের নিয়ম মেনেই কাজ করে এসেছি। আর কাজ করে যাবো।"

নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর জানান, " আমরা নাম ঘোষনা হওয়ার পর কর্মী সমর্থকেরা ঝাঁপিয়ে পড়ছে। আমি শুধু ওদের সাথে সঙ্গ দিয়ে দেওয়াল লিখন ও প্রচার শুরু করেছি।"

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?

ডি এ দেওয়ার ঘোষণা করলো মুখ্যমন্ত্রী