শুভেন্দুর অধীনে দুটি কেন্দ্র, ময়দানে দিলীপ ঘোষ, রুদ্রনীল


 খবর দিনভর, কলকাতা: দুটি দফায় নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গে। আগামী ২৩ ও ২৯ এপ্রিল হবে বিধানসভা নির্বাচন। এরই মধ্যে ভারতীয় জনতা পার্টি মোট ১৪৪ টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলো যার মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অধীনে পড়ল ভবানীপুর ও নন্দীগ্রাম কেন্দ্র। বিধানসভা নির্বাচনে স্ব মহিমায় দেখা যাবে বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে। জানা যাচ্ছে, দিলীপ ঘোষ খড়গপুর সদরকেন্দ্র থেকে নির্বাচনে লড়বে। হাওড়া শিবপুর কেন্দ্র থেকে লড়বে রুদ্রনীল ঘোষ, উত্তর ২৪ পরগনার অন্তর্গত বরানগর বিধানসভা কেন্দ্র থেকে টিকিট পেল সজল ঘোষ। ভাটপাড়া থেকে লড়তে চলেছে পবন সিং, আসানসোল দক্ষিণ থেকে লড়তে চলেছে অগ্নিমিত্রা পাল, বালুরঘাট বিধানসভা থেকে লড়তে চলেছে বিদ্যুৎ রায়। 

জানা যাচ্ছে বিধানসভা নির্বাচনে লড়াইয়ে ভারতীয় জনতা পার্টি যে সমস্ত কেন্দ্র থেকে প্রার্থী নির্বাচন করেছে তার থেকে বোঝা যাচ্ছে দল পুরনো নেতা-নেত্রীর ওপর বিশ্বাস স্থাপন করেছে।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?

ডি এ দেওয়ার ঘোষণা করলো মুখ্যমন্ত্রী