ভোট প্রচারে দমকলমন্ত্রী সুজিত বোস


 খবর দিনভর, কলকাতা : লেকটাউন শ্রীভূমিতে রামকৃষ্ণ দেব ও মা সারদার পুজো দিয়ে প্রচার শুরু করলেন বিধান নগরের তৃণমূল প্রার্থী সুজিত বোস। এরপর কর্মীদের সাথে নিয়ে নিজেই দেওয়াল লেখা শুরু করলেন তিনি।

বুধবার দুপুরে লেকটাউন শ্রীভূমিতে বাড়ির পুজো সেরে খালি পায়ে বাড়ি থেকে বেরিয়ে রামকৃষ্ণ সারদা মা উদ্যানে রামকৃষ্ণদেব ও সারদা মায়ের পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন বিধাননগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজিত বোস। এরপর কর্মীদের নিয়ে দেওয়াল লেখায় হাত দেন তিনি। আগত কর্মী সমর্থকদের সাথে কথা বলেন তৃণমূল প্রার্থী সুজিত বোস।।। নিজের জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী তিনি। এর পাশাপাশি তার ভোট প্রচারে বেশ কিছু চমক থাকবে বলে জানান তিনি।।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?

ডি এ দেওয়ার ঘোষণা করলো মুখ্যমন্ত্রী