ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় রাস্তা অবরোধ


 খবর দিনভর, মালদা: মালদায় ভোটার তালিকা নিয়ে উত্তেজনা, অবরোধে বিপাকে যানচলাচল

বৃহস্পতিবার মালদার কালিয়াচক এক নম্বর ব্লকের সিলামপুর ১ গ্রাম পঞ্চায়েতের মহালদারপাড়া এলাকায় ৩ নম্বর বুথে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। অভিযোগ, ওই বুথে মোট ৯৯৩ জন ভোটারের মধ্যে ৫২২ জনের নাম ‘আন্ডার অ্যান্ড জুডিকেশন’-এ ছিল। পরবর্তীতে প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকায় ওই তালিকার মধ্যেই ৪২৭ জনের নাম বাদ দেওয়া হয়েছে বলে দাবি এলাকাবাসীর।

ঘটনায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা কালিয়াচক-মোথাবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। অবরোধের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং রাস্তার দু’পাশে যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের দাবি, “আগে ভোটার তালিকা সংশোধন করা হোক, তারপর ভোট প্রক্রিয়া অনুষ্ঠিত হোক।”

এলাকার মহিলাদের অভিযোগ, প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরও পরিবারের একাধিক সদস্যের নাম তালিকা থেকে বাদ পড়েছে। কোথাও দেখা যাচ্ছে মেয়ের নাম থাকলেও ছেলের নাম নেই, আবার কোথাও বাবার নাম মুছে যাওয়ার অভিযোগ উঠেছে।

বিক্ষোভকারীরা জানান, “এত সংখ্যক মানুষের নাম যদি তালিকা থেকে বাদ পড়ে, তাহলে যাদের নাম রয়েছে তারাও ভোট দেবেন না।” প্রয়োজনে ভোট বয়কটের হুঁশিয়ারিও দেন তাঁরা।

এলাকাবাসীর একটাই দাবি—ভোটার তালিকা সঠিকভাবে সংশোধন করে সকলের নাম নিশ্চিত করতে হবে। তার পরেই তারা ভোট প্রক্রিয়ায় অংশ নেবেন বলে জানান বিক্ষোভকারীরা।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?

ডি এ দেওয়ার ঘোষণা করলো মুখ্যমন্ত্রী