রবিতে জনসংযোগে ব্যস্ত রাজ ও অর্জুন


 খবর দিনভর, উত্তর 24 পরগনা: নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং আজ রবিবার সকাল সকাল দলীয় কর্মীদের নিয়ে বেরিয়ে পড়লেন নির্বাচনী প্রচারে। ইছাপুর আনন্দমঠ অঞ্চলের সকল মানুষের সাথে জনসংযোগ সারলেন অর্জুন সিংহ। তিনি ১০০ শতাংশ আশাবাদী নোয়াপাড়া কেন্দ্রে জয় লাভ করবেন, শুধুমাত্র মার্জিন বাড়ানোর লড়াই। কারণ নোয়াপাড়ার মানুষ তার হাতের তালুর মতো চেনা। মানুষ পরিবর্তন চায়, এমনটাই জানালেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং।

নির্বাচন ঘোষণা হওয়ার পর আজ প্রথম রবিবার সকাল সকাল প্রচারে বেরিয়ে পড়লেন বারাকপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী । বারাকপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কালিয়ানিবাস এলাকায় মানুষের সাথে জনসংযোগ সারছেন। মানুষের পাশে যেভাবে পাঁচ বছর সময় দিয়েছেন। হয়তো সব কাজ করে উঠতে পারেনি এবার অপূর্ণ কাজ সম্পন্ন করবেন। এবারও জেতার ব্যাপারে তিনি সম্পূর্ণ আশাবাদী।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?

ডি এ দেওয়ার ঘোষণা করলো মুখ্যমন্ত্রী