গ্যাস না পেয়ে থানার সামনে বিক্ষোভ গ্রাহকদের
*খবর দিনভর, উত্তর ২৪ পরগনা: রান্নার গ্যাস না পেয়ে অবশেষে থানার সামনে বিক্ষোভ দেখাতে বাধ্য হল গ্রাহকরা*।গ্রাহকদের অভিযোগ- ভোর থাকতে তারা এসে গ্যাসের জন্য লাইন দিয়েছে । কিন্তু ৫/৬ ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পর এখন গ্যাসের ডিস্ট্রিবিউটরের যে কতৃপক্ষ তারা এসে নোটিশ ঝুলিয়েছে গ্যাস আজকে পাওয়া যাবে না , কারণ হিসেবে তারা যেটা দাবি করছে- গ্যাসের গাড়ি আসেনি তাই তারা গ্যাস দিতে পারবে না।
এরপর এই লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকরা ক্ষোভে ফেটে পড়ে । এবং মিনাখা থানার সামনে এসে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে ।

Comments
Post a Comment