*_৪০ ছুঁই ডুপ্লেসিসের আবারও আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন
*_৪০ ছুঁই ডুপ্লেসিসের আবারও আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন!_*
খবর দিনভোর,সজল দাশগুপ্ত:জাতীয় দলে তিন বছর আগে খেলেছেন, তবে এখনও ক্রিকেটের সাথেই সম্পর্ক দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসির। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে তিনি দাপিয়ে খেলে বেড়াচ্ছেন। যদিও এর মাঝে তাঁর জাতীয় দলে ফেরার গুঞ্জন ছিল, তবে তেমনটা শেষ পর্যন্ত হতে দেখা যায়নি। তবে আগামী বছর রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ , এই কথা মাথায় রেখেই আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়েছেন ডু প্লেসি। এই নিয়ে দক্ষিণ আফ্রিকার কোচ বব ওয়াল্টারের সাথে তার আলোচনা চলছে বলেও জানা গেছে।
ইতি পূর্বে ২০২০ সালে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন এই তারকা। তারপর ২০২১ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে ডু প্লেসি সর্বশেষ তাঁর শেষ ম্যাচ খেলেন, অবসর নেন টেস্ট ক্রিকেটের ফরম্যাট থেকে। বর্তমানে আবুধাবি টি-টেন লিগ খেলছেন তিনি। সেখানেই আবারো জাতীয় দলে ফেরার কথা জানান ।ডু প্লেসি, ‘আমার বিশ্বাস আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারব।’
৩৯ বছর বয়সী এই তারকা ব্যাটার আরো জানিয়েছে ‘গত দুই বছর ধরে আমরা উক্ত বিষয়টি নিয়ে কথা বলছি। সবমিলিয়ে পরবর্তী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে সমন্বয় করেই কাজটা করতে চেয়েছি। বিশ্বকাপের আগে কী রকম সূচি থাকে, দলের ভারসাম্য কেমন হয় সেটাও দেখার বিষয়। তবে নতুন কোচের সঙ্গে এটা নিয়ে আমার কথা হয়েছে। আরও জানার জন্যে অপেক্ষা করুন।
এই বছরের শুরুতে আইপিএলের সর্বশেষ আসরঅনুষ্ঠিত হয়েছিল। সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ডু প্লেসি মোট ১৪ ম্যাচে করেছিলেন ৭৩০ রান। যা আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ ছিল। এর আগে তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে ২০১৪ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন। তবে তিনি এখনও আনুষ্ঠানিকভাবে সাদা বলের ক্রিকেটকে বিদায় বলেননি।
একইসঙ্গে বয়স ৪০—এর দিকে ছুটে চলা ডু প্লেসির ফিটনেস দেখে সেই বিষয় বোঝার উপায় নেই। এর পেছনের রহস্য সম্পর্কে তিনি বলেন, ‘শরীর যাতে ঠিক থাকে তার জন্য প্রচুর পরিশ্রম করি। ক্রিকেট খেলাটাকে এতটা ভালবাসি বলেই সেটা সম্ভব হয়। বয়স হয়ে গেলে একটু বেশিই পরিশ্রম করতে হয়। না করলে হ্যামস্ট্রিং বা অন্যান্য অঙ্গ সঠিকভাবে কাজ করবে না। এখন অনেক বেশি দৌড়োদৌড়ি করতে হয়। বিশ্বের সেরা ক্রিকেটারদের বিপক্ষে যাতে খেলতে পারি তার জন্যে নিজেকে তৈরি রাখতে হয়।

Comments
Post a Comment