আম্বেদকরের মূর্তির পাদদেশ গঙ্গার জলে ধুলেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা


 *আম্বেদকরের মূর্তির পাদদেশ গঙ্গার জলে ধুলেন শুভেন্দু অধিকারী* 

খবর দিনভোর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছর ঘুরতেই লোকসভা ভোট। তাই শুরু হয়ে গেল বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে রাজনৈতিক লড়াই। ডিসেম্বরের প্রথম দিনে ই এক অদ্ভুত ছবি দেখা গেল আম্বেদকরের মূর্তির পাদদেশে। কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী নীতির বিরুদ্ধে আম্বেদকরের মূর্তি পাদদেশে তৃণমূল কংগ্রেস ধরনা দিয়েছিলেন। শুক্রবার সেই জায়গাতেই পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঙ্গার জলে আম্বেদকরের মূর্তির পাদদেশ ধুলেন বিজেপি বিধায়করা এবং তারপরে সেই জায়গাতেই বিজেপি বিধায়করা জাতীয় সংগীত গাইলেন। এক অদ্ভুত ছবির সাক্ষী রইল গোটা রাজনৈতিক জগৎ।

Comments

Popular posts from this blog

পানিহাটিতে প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

কবে বঙ্গে ভোট ? ঘোষিত হবে আজ?

ডি এ দেওয়ার ঘোষণা করলো মুখ্যমন্ত্রী