Posts

Showing posts from April, 2026

ভোট প্রচারের মাধ্যমে জনসংযোগে ব্যস্ত কংগ্রেস ও তৃণমূল

Image
 খবর দিনভর, কলকাতা: বৈষ্ণবনগর 54 বিধানসভার অন্তর্গত বেদরাবাদ অঞ্চলের বিভিন্ন বুথে বুথে ও বিভিন্ন এলাকায় দিনভর জনসংযোগ ও প্রচারে কংগ্রেস মনোনীত প্রার্থী মামুনী মন্ডল ৷ আজ বৈষ্ণবনগর এলাকার বিভিন্ন গ্রামে জনসংযোগ করার লক্ষে প্রথমে বৈষ্ণবনগর শিব মন্দির তারপর সেই মন্দিরে প্রার্থনা সেরে বৈষ্ণবনগর সংলগ্ন এলাকা পায়ে হেটে জনসংযোগ এর উদ্দেশ্যে তিনি বাজারের ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলেন । সাধারণ মানুষের কাছে উন্নয়নের বার্তা তুলে ধরে একবার কংগ্রেসের ওপর ভরসা রাখার আবেদন জানান ৷ এলাকায় পায়ে হেঁটে ভোট প্রচারে নেমে সাংবাদিকদের মুখোমুখী হয়ে জানান এবার বৈষ্ণবনগর 54 বিধানসভা থেকে ভোটে দাঁড়িয়েছি এটা আমার পরিচিত এলাকা হলেও ভোটারদের কাছে ভোট চাওয়ার জন্য পথে নেমেছি। মানুষ ঠিক করবেন কাকে ভোট দেবেন তবে আমি আশাবাদী আমাকে এলাকার জনসাধারণ বিপুল ভোটে ভোট দিয়ে জয়ী করবেন ৷ এছাড়াও প্রচারে ছিলেন বেদরাবাদ গ্রাম পঞ্চায়েত প্রধান সিটু সেখ তিনিও জানান আমরা বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে মানুষের কথা শুনছি এবং প্রচুর মানুষের সমর্থন পাচ্ছি এবং বলেন আমরা আমাদের কংগ্রেসের প্রার্থী মামুনি মন্ডলকে বিপুল ...

SIR এ নাম বাতিল, পথ অবরোধ গ্রামবাসীদের

Image
 খবর দিনভর, মালদা: দুটি বুথে এস আই আর এর চূড়ান্ত তালিকায় নাম বাতিল প্রায় ৪০০ জন ভোটারের। চূড়ান্ত তালিকায় নাম না থাকার কারণে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করলো এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক ব্লকের অন্তর্গত এস টি বি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায়। গ্রামের প্রায় প্রত্যেক পরিবার থেকে কারো না কারো নাম বাতিল পড়েছে। তাদের দাবি প্রত্যেকবার ভোট দেন কিন্তু এই বছর ভোটার তালিকায় নাম নেই। একজন ভোটার দাবী করেন তিনি 40 বছর থেকে ভোট প্রদান করে আসছেন, কিন্তু ২৬ এর লিস্টে তার নাম বাদ পড়েছে। কোনো পরিবারে ছেলের নাম বাদ পড়েছে, তো কোনো পরিবারে বাবার নাম বাদ পড়েছে। তাই তারা মঙ্গলবার সকাল নটা থেকে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোপ কারীদের দাবি তাদের নাম পুনরায় ২০২৬ এর ভোটার তালিকায় যেন তোলা হয়। যতক্ষণ অব্দি তাদের নাম ভোটার তালিকায় তোলা হবে না, ততক্ষণ অব্দি তারা আন্দোলন চালিয়ে যাবেন। খবর পেয়ে ছুটে আসে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী।

ভোটার তালিকায় নাম নেই আন্তর্জাতিক অ্যাথলিট খেলোয়াড়ের

Image
 খবর দিনভর, কলকাতা: আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় চরম বিপাকে পড়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্যারা অ্যাথলিট আতর আলী। ভারতের হয়ে বিদেশের মাটিতে বহু পদক জয়ী এই খেলোয়াড় বর্তমানে নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে প্রশাসনিক দপ্তরে দপ্তরে ঘুরে বেড়াচ্ছেন।আতর আলী জানান, সম্প্রতি তিনি ভোটার তালিকায় নিজের নাম পরীক্ষা করতে গিয়ে দেখেন যে তার নাম 'ডিলিটেড' বা বাদ দেওয়া হয়েছে। অথচ তার কাছে নাগরিকত্বের প্রয়োজনীয় সমস্ত নথি রয়েছে। এই ঘটনায় তিনি স্তম্ভিত এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন।নিজের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করতে তিনি রানাঘাটের এসডিও অফিস, বিডিও অফিস এবং সবশেষে ডিএম সাহেবের সাথেও দেখা করেছেন। সামনে জার্মানিতে এশিয়ান গেমসের বড় আসর রয়েছে। এই প্রতিকূল পরিস্থিতিতে যেখানে তার পুরোপুরি অনুশীলনে মনোনিবেশ করার কথা, সেখানে তাকে প্রশাসনিক জটিলতা সামলাতে হচ্ছে। এর ফলে তার প্র্যাকটিস এবং মানসিক প্রস্তুতি দুটোরই ক্ষতি হচ্ছে বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন।আতর আলী নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়েছেন যেন তারা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখেন। যথাযথ তথ্য যাচাই না করে যেন কারো নাম তা...